এক্সপ্লোর

Viral News: যমজ দুই বোন বিয়ে করলেন একই পাত্রকে, থানায় দায়ের অভিযোগ

Twin Sister Marry Same Man: ভিডিওয় দেখা যাচ্ছে দুই বোনই হবু বরের গলায় একসঙ্গে মালা পরানোর চেষ্টা করছেন। আশেপাশে প্রচুর নিমন্ত্রিত। সকলেই উৎসাহ জোগাচ্ছে। 

মুম্বই: বর (groom) এক, কিন্তু কনে (bride) দুই। এমনই এক বিরল বিয়েবাড়ির সাক্ষী রইল মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুর জেলা। একই বরকে বিয়ে করলেন দুই যমজ বোন (twin sisters)। তাঁদের বিয়ের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (viral video)। 

বর ১, কনে ২, ভাইরাল বিয়ের ভিডিও

মুম্বইয়ের যমজ বোন একই পুরুষকে বিয়ে করার জন্য একটি উদ্ভট চুক্তিতে প্রবেশ করেন এখন যেটি ৪৯৪ ধারার অধীনে একটি নন-কগনিজবল অপরাধ, মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, যমজ দুই বোনের নাম রিঙ্কি ও পিঙ্কি, তাঁদের বয়স ৩৬। তাঁরা দুজনেই অতুলকে বিয়ে করতে রাজি হন। এমনকী আপত্তি তোলেনি তাঁদের পরিবারও। সূত্রের খবর, রিঙ্কি, পিঙ্কি ও অতুল ছোটবেলা থেকে একই বাড়িতে থেকেছেন, একইসঙ্গে তাঁদের বেড়ে ওঠা। রিঙ্কি ও পিঙ্কির বাবার মৃত্যুর পর থেকে অতুলই তাঁদের পরিবারকে সাহায্য করত। 

ভিডিও থেকে পরিষ্কার, বিয়েতে কোনও রাখ ঢাক ছিল না। সকলের সামনে সাড়ম্বরেই বিয়ের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন অনেকেই। দুই কনের নাম ও বরের নাম খুব স্পষ্ট করেই অনুষ্ঠান স্থলে লেখা ছিল। ভিডিওয় হিন্দু রীতি মেনে মালাবদলের অনুষ্ঠান নজরে পড়ছে। দুই বোনই হবু বরের গলায় একসঙ্গে মালা পরানোর চেষ্টা করছেন। আশেপাশে প্রচুর নিমন্ত্রিত। সকলেই উৎসাহ জোগাচ্ছে। 

 

প্রসঙ্গত, দুই বোনই আইটি সংস্থায় কর্মরত। পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে অকলুজ থানায় বরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৪ (স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় আবার বিয়ে করা) ধারার অধীনে একটি অ-জ্ঞানযোগ্য (এনসি) মামলা দায়ের করেছে। সূত্রের খবর, ওই দুই বোন একই পাত্রকে বিয়ের সিদ্ধান্ত নেন কারণ আলাদা থাকতে চাননি তাঁরা। কিন্তু বরের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা রাহুল ভরত অভিযোগ দায়ের করেন। 

আরও পড়ুন: Viral Video: ধর্মীয় নিয়ম পালন করতে গিয়ে হাতির পায়ে আটকে ব্যক্তি!

এক আইন বিশেষজ্ঞের মতে, 'এই বিয়ে আইন সাপেক্ষা না আইন বিরুদ্ধ তা ম্যারেজ অ্যাক্ট দ্বারা নির্ধারিত হয়। এই ধরনের বিয়ের ক্ষেত্রে অভিযোগ প্রথম পক্ষের স্ত্রীয়ের থেকে আসতে হয়। বিয়ের সমস্ত নিয়ম কানুন পালিত হয়েছিল কি না সেটা খোঁজ নেওয়া প্রয়োজন।'

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget