এক্সপ্লোর

Viral Video: শিকার ধরতে এক গাছ থেকে অন্য গাছে লাফ চিতাবাঘের, ভাইরাল ভিডিও

Viral: ট্যুইটারে ইতিমধ্যেই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। 

Viral Video: শিকার ধরার ব্যাপারে চিতাবাঘ (Leopard) যে সাংঘাতিক ক্ষিপ্র একথা প্রায় সকলেরই জানা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি চিতাবাঘের শিকার ধরার যে গতি, ক্ষিপ্রতা এবং কায়দা ভাইরাল হয়েছে, সেই ভিডিও (Viral Video) দেখে রীতিমতো আঁতকে উঠেছে নেটিজেনরা। ট্যুইটারে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, এক গাছ থেকে আর একটি গাছে লাফিয়ে এক বাঁদরের সঙ্গে পাল্লা দিয়েছে একটি চিতাবাঘ। আর শেষ পর্যন্ত ওই বাঁদরটিকে শিকার করে চিতাবাঘটি। প্রাণ ভয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফালাফি করলেও শেষ রক্ষা হয়নি। চিতাবাঘের গ্রাস থেকে পালাতে পারেনি বাঁদরটি। কয়েক মুহূর্তেই ধরাশায়ী হয়েছে সে। ট্যুইটারে ইতিমধ্যেই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। 

দেখে নিন চিতাবাঘের শিকার ধরার মুহূর্তের ভিডিও

 

 

কিছুদিন আগেও চিতাবাঘের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ভাইরাল ভিডিওতে অবশ্য দেখা গিয়েছিল একটি তুষার চিতাকে। পাহাড়চূড়া থেকে শিকারকে তাক করে ধাওয়া করে আসা এবং তারপর বেশ অনেকটা ছুটে সেই শিকারকে ধরাশায়ী করা মোটেই মুখের কথা নয়। তবে এই তুষার চিতা সেই অসাধ্য সাধনই করে দেখিয়েছে। বিগ ক্যাট ফ্যামিলি- র অন্যতম আকর্ষণীয় প্রজাতি হল তুষার চিতা। দেখতেও যেমন রাজকীয় তেমনই তীব্র এদের গতি। ধুরন্ধর শিকারি বললেও কম বলা হয়। এমনিতে তুষার চিতাদের সেভাবে দেখা যায় না। তবে যখনই তুষার চিতার কোনও ভিডিও ভাইরাল হয়, সেখানে যে সাংঘাতিক কিছু দেখা যাবে তা নিশ্চিত। সম্প্রতি ট্যুইটারে তুষার চিতার শিকারকে ধরাশায়ী করার একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখের পলক পড়ছে না নেটিজেনদের। সকলেই একবাক্যে স্বীকার করেছেন সত্যিই এই দৃশ্য অবিশ্বাস্য। চোখে দেখলেও যেন বিশ্বাস হয় না। ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান এই ভিডিও রি-শেয়ার করেছিলেন ট্যুইটারে। তুষার চিতার ক্ষিপ্রতা দেখে হতবাক নেটিজেনরা। শিকারকে বাগে আনার জন্য তুষার চিতারা যে এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা সত্যিই চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পাহাড়ের উঁচু থেকে নেমে আসার সময় তীব্র গতিতে একবার একটি খাঁজে বেশ জোড়ে ধাক্কা খেয়েছে তুষার চিতাটি। প্রবল বেগে ছুটছিল সামনের প্রাণীটিও। কিন্তু শেষরক্ষা হয়নি। ঠিক শিকারকে ধরাশায়ী করে ফেলেছে ওই তুষার চিতাটি।

দেখে নিন এই ভাইরাল ভিডিও

 

 

আরও পড়ুন- শিঙ্গারায় ঢ্যাঁড়শের পুর! আজব খাবারের ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটপাড়া

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ভিডিও

Pakistan Spy Arrested: পিংলায় পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA
Jadavpur BJP Attacks: যাদবপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Kerala Road Accident: কেরলে পথ দুর্ঘটনা, ৮ জনের মৃত্যু
Kaustav Bagchi: ব্যারাকপুরে অবৈধ নির্মাণ রুখলেন কৌস্তভ বাগচী, অভিযুক্তদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget