এক্সপ্লোর

Viral Video: ট্রেনের টিকিট কাটতে গিয়ে খুচরো নিয়ে বচসা, তারপর যা হল... হতভম্ব নেটদুনিয়া, দেখুন ভাইরাল ভিডিও

Viral News: ট্রেনের টিকিট কাটার জন্য ৫০ টাকার নোট দিয়েছিলেন যুবক। টিকিট কাউন্টারে বসা রেলের ক্লার্ক সাফ জানিয়ে দেন খুচরো তিনি দিতে পারবেন না। এরপরই শুরু হয় ঝামেলা, কথা কাটাকাটি।

Viral Video: খুচরো নিয়ে আমদের সবাইকেই কখনও না কখনও বেশ সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে যাঁরা প্রতিদিন বাড়ির বাইরে বেরিয়ে গণপরিবহণে যাতায়াত করেন, তাঁদের প্রায় সকলেরই খুচরো নিয়ে সমস্যা পড়ার অভিজ্ঞতা রয়েছে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে অবাক নেটিজেনরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনের টিকিট কাটতে গিয়ে ৫০ টাকা দিয়েছেন এক যুবক। কিন্তু রেলের কাউন্টারে বসা ব্যক্তি কিছুতেই তাঁকে খুচরো করে দেবেন না। বাকবিতণ্ডার মাঝে আচমকাই উত্তপ্ত হয় পরিস্থিতি। রেলকর্মী এবং যাত্রী উভয়েই জড়িয়ে পড়েন বচসায়। যুবককে রীতিমতো হুমকি দিয়ে রেলকর্মী বলেন, তিনি আরপিএফ ডাকবেন। 

এমন ঘটনা তো হামেশাই ঘটে। কিন্তু এখানে রয়েছে এক চমক। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রেলকর্মীর সামনে কাউন্টারে থরে থরে খুচরো সাজানো রয়েছে। এক একটি কৌটোতে আলাদা করে রাখা রয়েছে ২০ টাকা, ৫০ টাকার অনেক নোট। সম্ভবত যুবকের টিকিটের দাম ৩০ টাকা। ৫০ টাকা দিয়ে ২০ টাকা ফেরত চেয়েছেন তিনি। আর তাতে রেলকর্মীর সাফ জবাব খুচরো তিনি দিতে পারবেন না। ভাইরাল ভিডিওতে যুবককে বলতে শোনা গিয়েছে, 'দেখুন ওঁর সামনে কত ২০ টাকা রাখা। তাও আমায় উনি খুচরো দিতে পারবেন না বলছেন'। বারবার ২০ টাকার কথা উল্লেখ করায় অনুমান করা হচ্ছে, হয়তো ৩০ টাকার টিকিট কাটার জন্য ৫০ টাকা দিয়েছেন ওই যুবক। 

যুবককে মোবাইলে ভিডিও করতে দেখেই ক্ষেপে যান রেলের টিকিট কাউন্টারে বসা ব্যক্তি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আরপিএফ ডাকার শাসানি দেন তিনি। তার আগেই বলেন, যুবক যেন সাইডে সরে দাঁড়ান। এদিকে ট্রেনের তাড়ায় তখনও টিকিট কাটার আপ্রান চেষ্টা চালাচ্ছিলেন ওই যুবক। কিন্তু রেলকর্মী জানিয়ে দেন টিকিট তিনি দেবেন না। এই ঘটনা সম্ভবত মুম্বইয়ের। যুবক কান্দিভালির রিটার্ন টিকিট কাটার জন্য ৫০ টাকার নোট দিয়েছিলেন রেলকর্মীকে। কিন্তু খুচরো চাওয়ার পর রেলকর্মী জানান যুবক তাঁকে বিরক্ত করছেন। তিনি যেন সাইডে সরে দাঁড়ান। নাহলে আরপিএফ ডাকবেন। রেলের কাউন্টারের ভিতর থেকে এক ব্যক্তি অবশ্য সমস্যার সমাধানে যুবককে স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করার পরামর্শ দেন। তখন যুবক সাফ জানিয়ে দেন তাঁর কাছে স্ক্যানার নেই। 

এই গোটা ঘটনায় হতভম্ব নেটদুনিয়া। নেটিজেনদের অনেকেই বলেছেন, সামনে অত খুচরো নিয়ে বসে থেকেও এই রেলকর্মী খুচরো দিচ্ছেন না। এ কেমন আজব ঘটনা। উনি কি এগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। রেলকর্মীর ব্যবহার এবং আচরণে ক্ষুব্ধ নেটপাড়ার অনেকেই।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget