এক্সপ্লোর

Viral Video: বাচ্চা জিরাফকে আক্রমণ সিংহীর, সন্তানকে বাঁচাতে ছুটে এল মা, তারপর...

Viral: ভাইরাল ভিডিওতে ঠিক বোঝা যায়নি যে বাচ্চা জিরাফটি ঠিক কতটা আঘাত পেয়েছিল। 

Viral Video: সন্তানের সঙ্গে মায়ের বন্ধন সব ক্ষেত্রেই সমান। মনুষ্য সন্তান হোক বা পশু-পাখি, মায়ের স্নেহ সর্বত্রই সমান। যেকোনও রকম বিপদ থেকে সন্তানকে আগলে রাখার জন্য, রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন মা। এবার তারই নিদর্শন দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে একটি বাচ্চা জিরাফকে ধাওয়া করে এসেছে এক সিংহী। এক মুহূর্তও সময় নষ্ট করে সটান ওই বাচ্চা জিরাফের ঘাড়ে কামড় বসিয়েছে সে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শিকার যেভাবেই হোক টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সিংহীটির। 

আচমকাই পিছন থেকে ছুটে এসেছিল ওই বাচ্চা জিরাফটির মা। সাধারণত সিংহী কাউকেই ভয় পায়। শিকারের সময় তার একমাত্র লক্ষ্য থাকে কীভাবে শিকারকে বাগে আনা সম্ভব। তবে আপাত নিরীহ শান্ত জিরাফকে ওভাবে ছুটে আসতে দেখে খানিকটা হকচকিয়েই গিয়েছিল ওই সিংহী। সম্ভবত সেই কারণেই এলাকা ছেড়ে, শিকার ফেলে পালাতে দেখা গিয়েছে তাকে। সিংহীকে এলাকাছাড়া করার পর সন্তানের দিকে মনযোগ দিয়েছিল ওই মা জিরাফ। তবে ভাইরাল ভিডিওতে ঠিক বোঝা যায়নি যে বাচ্চা জিরাফটি ঠিক কতটা আঘাত পেয়েছিল। 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The world of wild animals 🦁 (@animal.worlds11)

এদিকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করা নিয়ে নেটিজেনদের একাংশ বেশ ক্ষুব্ধ হয়েছেন। কারও মতে এমন ভয়ঙ্কর ভিডিও এমন ফলাও করে শেয়ার করে সকলকে দেখানো অর্থহীন। এই ভিডিও দেখলে বেশিরভাগই শিউরে উঠবেন, খুব ভাল কোনও অভিজ্ঞতা হবে না। এখানেই শেষ নেই। নেটিজেনদের অনেকে আবার এও বলেছেন যে, গোটা দুনিয়াই চলছে খাদ্য-খাদকের সম্পর্কে। এই ঘটনাও সেই খাদ্যশৃঙ্খলেরই অঙ্গ। 

নিরাপদে উদ্ধার মা ও বাচ্চা হাতি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে। সেখানে এক মা হাতি ও তার শাবককে কীভাবে উদ্ধার করা হয়েছে সেটাই দেখা গিয়েছিল। মা হাতিটিকে ঘুমপাড়ানি ওষুধ দেওয়া হয়েছিল। আর তার জেরেই অসাবধানে সামনের পা দিয়ে গর্তে পড়ে গিয়েছিল ওই পূর্ণবয়স্ক হাতিটি। ওই একই গর্তে পড়ে গিয়েছিল বাচ্চা হাতিটিও। প্রথমে একটি বড় ক্রেন এনে মা হাতিটিকে গর্ত থেকে টেনে তোলা হয়েছিল। কিন্তু ঘুমাপাড়ানি ওষুধের জেরে ক্লান্ত অবসন্ন হাতিটি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মা হাতিটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন আশপাশের উদ্ধারকারী দলের লোকজন। কার্যত হাতির উপর উঠে সিপিআর দিতে শুরু করেন তাঁরা। মুহূর্তের মধ্যেই জ্ঞান ফিরে পায় হাতিটি। তারপর উদ্ধার করা হয় বাচ্চা হাতিটিকেও। শেষ পর্যন্ত বাচ্চা হাতিটিকে মা হাতির কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন- তীব্র গতিতে শিকারকে ধাওয়া চিতার, ভাইরাল ভিডিও দেখে চমকে উঠলেন নেটিজেনরা

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget