এক্সপ্লোর

Viral News: দৃশ্যমান মুখমণ্ডল, শরীরের বাকি অংশ মাটি-চাপা; স্বামীকে শিব-জ্ঞানে পুজো! ভাইরাল ভিডিও

Viral: ভিডিওটিতে তাঁর স্বামীর শুধু মাথাই দেখা যাচ্ছে। তাঁর বাকি শরীর মাটির তলায় পোঁতা। মাটির ওপরে মহিলার স্বামীর মাথাটুকু দেখা যাচ্ছে, আর তা শিবলিঙ্গ মনে করে সেখানেই চলছে ব্রত পালনের বিভিন্ন আচার।

শিবরাত্রি উপলক্ষে সম্প্রতি এক মহিলার নজিরবিহীন কাণ্ডের ভিডিও ভাইরাল। যা নিয়ে শুরু হয়েছে চর্চা। যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা তাঁর স্বামীর মাথায় ফুল দিচ্ছেন এবং জল-দুধ ঢেলে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি (Shivaratri) ব্রত পালন করছেন। এবার ভাবছেন এতে এমন আশ্চর্য হওয়ার কী আছে? এমন তো হয়েই থাকে! না, ঠিক তা নয় কারণ এক্ষেত্রে যা হয়েছে তা খুব একটা কিন্তু দেখা যায় না। এই পুরো ভিডিওতে মহিলার স্বামীর শুধুমাত্র গলা থেকে মাথা পর্যন্তই দৃশ্যমান। আর তাতেই মহাসমারোহে চলছে আচার পালন। ভিডিওটি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।  

ভিডিওটিতে দেখা যাচ্ছে এক মহিলা তাঁর স্বামীর মাথায় ফুল-দুধ ঢালছেন। ভিডিওটিতে তাঁর স্বামীর শুধু মাথাই দেখা যাচ্ছে। তাঁর বাকি শরীর মাটির তলায় পোঁতা। মাটির ওপরে মহিলার স্বামীর মাথাটুকু দেখা যাচ্ছে, আর তা শিবলিঙ্গ (Shiva Linga) মনে করে সেখানেই চলছে ব্রত পালনের বিভিন্ন আচার। ব্যক্তির হাত, পা, বাকি শরীর সম্পূর্ণটাই মাটির তলায়। তাতে কিন্তু বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই তাঁর। অন্তত লোকটির চোখেমুখে তো তেমন কোনও অভিব্যক্তিই দেখা যাচ্ছে না। যেন তিনি এই সম্পূর্ণ আচার পালনের জন্য নিজেও প্রস্তুত। এমনকী মহিলাও এই কাণ্ডে বিন্দুমাত্র বিচলিত নন। বরং তিনি তাঁর স্বামীর মঙ্গল কামনায় শিবরাত্রির বিভিন্ন আচার পালনেই মগ্ন। স্বামীর মাথায় ফুল বর্ষণ থেকে শুরু করে নিষ্ঠাভরে তাঁর মাথায় গঙ্গা জল-দুধ ঢালা - সবটাই তিনি চালিয়ে গেলেন নিয়ম মেনেই। মাথায় হাত ঠেকিয়ে চারবার প্রণাম করে নিতেও ভুললেন না। সঙ্গে তাঁর 'হর হর মহাদেব' (Har Har Mahadev) মন্ত্রে মুখরিত চারিপাশ। 

এই পুরো ঘটনার ভিডিও বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। ভিডিও দেখে নানা মানুষ নানারকম মন্তব্য করেছেন। কেউ কেউ এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন। আবার কারও কারও অন্যমত। তবে ঘটনাটি কোথাকার তা এখনও নিশ্চিত করে জানা যায়নি।  

প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাসমারোহে মহাশিবরাত্রি (Maha Shivratri) পালন করা হয়। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে মন্দিরে ভিড় জমান ভক্তরা। নিষ্ঠা মেনে উপোস এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে মহাদেবের পুজো করেন ভক্তরা। দেশব্যাপী বিভিন্ন জায়গায় শোভাযাত্রাও বের হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget