এক্সপ্লোর

Viral News: জিরোধা'র অফিসে হঠাৎ পুলিশি হানা, আর্থিক তছরূপের অভিযোগ, তারপর কী হল ?

Zerodha Prank Video: জিরোধার বেঙ্গালুরুর অফিসে মিথ্যা পুলিশি হানা হয়েছে। নীতীন কামতেরই পরিকল্পনায় এই পুলিশি হানা। হঠাৎ করেই অফিসে পুলিশে দেখে উত্তেজিত হয়ে পড়েন কর্মীরা। তারপর কী হয় ?

Nithin Kamath Prank: বেঙ্গালুরুতে জিরোধার (Zerodha) অফিসে পুলিশের হানা, আর্থিক তছরূপের অভিযোগ কর্মীদের। সকল কর্মীকে একঘরে তালাবন্ধ করে রাখার নির্দেশ পুলিশের। কর্মীদের সঙ্গে খানিক বচসা, অবশেষে জানা যায় আসল সত্য! কী হয়েছে জিরোধার অফিসে ? নীতীন কামতের (Nithin Kamath) শেয়ার করা ভিডিয়ো দেখে তাজ্জব নেটপাড়া। জিরোধার অফিসে পুলিশি হানা কেন ?

গতকাল ২৮ জানুয়ারি নিজের ইনস্টাগ্রামে স্টক-ব্রোকারেজ সংস্থা জিরোধার সিইও নীতীন কামত একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে দেখা যায় জিরোধার বেঙ্গালুরুর (Zerodha Office) অফিসে মিথ্যা পুলিশি হানা হয়েছে। নীতীন কামতেরই পরিকল্পনায় এই পুলিশি হানা। তবে এই ভিডিয়োটি ১০ বছর আগের। সংস্থার কর্মীদের ধৈর্য এবং প্রত্যুৎপন্নমতিত্ব পরীক্ষা করার জন্যেই এই মিথ্যে পুলিশি হানার পরিকল্পনা করেন নীতিন কামত। ভিডিয়োটিতে (Prank Video) দেখা যায়, শুরুতেই নীতিন কামত (Nithin Kamath) বলে দিচ্ছেন যে চূড়ান্ত স্ট্রেসের মধ্যে কর্মীরা কীভাবে প্রতিক্রিয়া দেয় তা দেখার জন্যই তিনি মিথ্যে পুলিশি হানা আয়োজন করেছেন। একজন কর্মী পুলিশ সেজে অবিকল পুলিশের মত অভিনয় করে অফিসের কর্মীদের একটি বিজ্ঞপ্তি হাতে নিয়ে বলে যে বম্বে আদালতের অর্ডার আছে জিরোধার সবাইকে অ্যারেস্ট করা হবে কারণ তারা একটি ভুয়ো স্কিমে আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত।

সকলেই কাজ ছেড়ে উত্তেজিত হয়ে পড়ে। অনেকেই কী করবে ভেবে পায় না। দুশ্চিন্তায় অনেকের ঘাম দিতে শুরু করে। কর্মীদের মধ্যে একজন শান্তভাবে কথা বলতে থাকেন পুলিশের সঙ্গে, অন্য আরেকজন একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েন। হেড অফ অপারেশনস পদের বেণু পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা চালিয়ে মধ্যস্থতায় আসার চেষ্টা করেন। আরেকজনকে ভিডিয়োতে 'অ্যাংরি ম্যান' বলে চিহ্নিত করা হয়েছে। ভিডিয়োর শেষে দেখা যায় সেই ভুয়ো পুলিশেরা তাঁদের সকলকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখেন কিছুক্ষণের জন্য এবং তারপরেই প্রবেশ ঘটে সিইও নীতীন কামতের (Nithin Kamath)। ঢুকেই ক্র্যাকার ফাটিয়ে তিনি বুঝিয়ে দেন এতক্ষন যা চলছিল তা সবই মিথ্যে অভিনয়।

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি (Prank Video)। প্রায় ১.৮ মিলিয়ন ভিউজ আসে। কর্পোরেট কালচারের এই অভিনব দিকটি প্রকাশ্যে আসার পর থেকেই চর্চা চলছে নেটপাড়ায়। নীতীন কামতের টিম-বিল্ডিং ক্ষমতার প্রশংসা করেন অনেকেই। তারই সঙ্গে তাঁর সূক্ষ্ম রসবোধের পরিচয়ও পেয়েছেন নেটিজেনরা। কর্মস্থলের সদস্যদের ঐক্যবদ্ধ এবং ধৈর্যশীল করে তুলতে নীতীনের এই 'প্র্যাঙ্ক ভিডিয়ো' এখন 'টক অফ দ্য টাউন'।    

আরও পড়ুন: Viral News: হঠাৎ অজ্ঞান বিদেশিকে সিপিআর দিয়ে বাঁচালেন CISF জওয়ান! কীভাবে করতে হয় এটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget