এক্সপ্লোর

Durga Puja 2023: ভাবনায় 'অবিনশ্বর'! আহিরীটোলায় সোমনাথ মন্দিরের আদলে তৈরি মন্ডপ

Durga Pujo: ১৯৪০ সালে 'আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি'-এর হাত ধরে দুর্গা আরাধনা শুরু হয়।

Durga Pujo: ১৯৪০ সালে 'আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি'-এর হাত ধরে দুর্গা আরাধনা শুরু হয়।

নিজস্ব চিত্র

1/10
যা ধ্বংস হয় না, যা চিরস্থায়ী, যা অনন্ত- তার খোঁজ তো বরাবর করে এসেছে মানুষ। সেই ভাবনাই এবার পুজোয় নিয়ে এসেছে উত্তর কলকাতার অন্যতম পুরনো পুজো উদ্যোক্তা আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
যা ধ্বংস হয় না, যা চিরস্থায়ী, যা অনন্ত- তার খোঁজ তো বরাবর করে এসেছে মানুষ। সেই ভাবনাই এবার পুজোয় নিয়ে এসেছে উত্তর কলকাতার অন্যতম পুরনো পুজো উদ্যোক্তা আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
2/10
এই বছর, দুর্গাপুজোয় (Durga Puja 2023) তাদের মন্ডপ সেজে উঠছে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে। দেবাদিদেব মহাদেবের ১০৮ নাম এবং শিবের স্তোত্র দিয়ে সেজে উঠছে এবারের আহিরীটোলার পুজো মন্ডপ (Ahiritola Sarbojanin Durgotsab Samity)। থিমের নাম অবিনশ্বর।

3/10
কেন ভাবনায় সোমনাথ মন্দির? পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, সোমনাথ হলেন শিব, যাঁকে সবাই স্বয়ম্ভূ বলেই জানেন। সময় যাঁর নিয়ন্ত্রণে, সৃষ্টি-স্থিতি-লয় তাঁরই ইচ্ছের অধীন। একদিকে যেমন শিব ভাবনা। তেমনই গুরুত্ব পেয়েছে সোমনাথ মন্দিরের ইতিহাসও।

4/10
ইতিহাস অনুযায়ী এই মন্দির বহু পুরনো। বারবার আক্রমণের মুখে ধ্বংস হয়েছে এই মন্দির, আবার নতুন করে গড়ে তোলা হয়েছে। বারবার ধ্বংস হয়েও বারবার মাথা তুলে দাঁড়িয়েছে এই মন্দির- অর্থাৎ এর নাশ নেই। এই বিষয়টিকে তুলে ধরা হচ্ছে মন্ডপভাবনায়।

5/10
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় শিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ। দুর্গা প্রতিমার মাথার উপর শিবের প্রতিকৃতি রাখা হয়। সেটি মাথায় রেখেই  এ বছর মন্ডপের বিষয়ে ভাবনা ও সজ্জায় গুরুত্ব পাচ্ছে শিব-ভাবনা।
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় শিবের উপস্থিতি গুরুত্বপূর্ণ। দুর্গা প্রতিমার মাথার উপর শিবের প্রতিকৃতি রাখা হয়। সেটি মাথায় রেখেই এ বছর মন্ডপের বিষয়ে ভাবনা ও সজ্জায় গুরুত্ব পাচ্ছে শিব-ভাবনা।
6/10
থিম ভাবনায় রয়েছেন শিল্পী দেবজ্যোতি জানা, নবকুমার পালের প্রতিমায় হবে দেবী আরাধনা। আলোকসজ্জায় রয়েছেন দীনেশ পোদ্দার এবং দীপঙ্কর।
থিম ভাবনায় রয়েছেন শিল্পী দেবজ্যোতি জানা, নবকুমার পালের প্রতিমায় হবে দেবী আরাধনা। আলোকসজ্জায় রয়েছেন দীনেশ পোদ্দার এবং দীপঙ্কর।
7/10
ক্লাবের সাধারণ সম্পাদক শমীক কুমার সাহা জানাচ্ছেন, ১৬ অক্টোবর কলকাতার আমেরিকান কনসুলেট জেনারেল (U.S. Consulate General Kolkata) আসবেন এই পুজোয়। বেশ কিছু অনুষ্ঠানও রয়েছে সেদিন।
ক্লাবের সাধারণ সম্পাদক শমীক কুমার সাহা জানাচ্ছেন, ১৬ অক্টোবর কলকাতার আমেরিকান কনসুলেট জেনারেল (U.S. Consulate General Kolkata) আসবেন এই পুজোয়। বেশ কিছু অনুষ্ঠানও রয়েছে সেদিন।
8/10
মহালয়ার দিন মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন করানোর আশা করছেন পুজো উদ্যোক্তারা। অষ্টমীর দিন বড় করে ভোগের আয়োজনও হয়ে থাকে এখানে। পুজোর সময় আয়োজন হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও হচ্ছে। এবার আহিরীটোলা সর্বজনীনের পুজোয় রয়েছে থিম মিউজিকও।

9/10
১৯৪০ সালে 'আহিরীটোলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি'-এর হাত ধরে দুর্গা আরাধনা শুরু হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন প্রয়াত হরিশঙ্কর পাল। ছিলে অন্যতম প্রতিষ্ঠাতা,সমাজসেবী প্রয়াত জহরলাল চন্দ্র। এবার এই পুজোর ৮৪তম বর্ষ। গত আট দশকেরও বেশি সময় ধরে একাধিক প্রথিতযশা ব্যক্তিত্ব এই সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই তালিকায় রয়েছেন প্রফুল্ল চন্দ্র সেন, অতুল্য ঘোষ, বিজয় সিং নাহার, তুষার কান্তি ঘোষ, হরি মোহন  পাল, বলাই চাঁদ দে মন্ডল, শ্যাম সাহা, হরিমোহন শীল, পশুপতি ভট্টাচার্য।

10/10
প্রবীণের সঙ্গে নবীনের মেলবন্ধনের আদর্শ উদাহরণ দেখা যায় আহিরীটোলা সর্বজনীনে।বয়স নির্বিশেষ স্থানীয় বাসিন্দারা সকলেই নানাভাবে পুজোর প্রস্তুতিতে সাহায্য করেন। চাকরি-ব্যবসা সামলে ডুবে যান পুজোর কাজে, বলছেন বর্তমান উদ্যোক্তারা।

আরও জানুন জেলার

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget