এক্সপ্লোর

Kulpi: 'কুলপি প্রেমের চেয়েও বেশি বন্ধুত্বের গল্প', বলছেন পায়েল

Film Kulpi: বড়পর্দায় বহু নায়কের বিপরীতেই অভিনয় করেছেন পায়েল। প্রত্যয় চেহারাগত দিক থেকে তাদের সবার চেয়ে বেশ খানিকটা আলাদা। গল্পটাও তেমনই। একজন বামনের।

পায়েল ও প্রত্যয়

1/10
'বামন হয়ে চাঁদে হাত বাড়ানো..' অতি প্রচলিত একটি প্রবাদ। কিন্তু এই প্রবাদই 'কুলপি' ছবির সংলাপ। বর্ষালী চট্টোপাধ্যায়ের হাত ধরে বড়পর্দায় মুক্তি পাচ্ছে পায়েল সরকারের (Paayel Sarkar)-এর নতুন ছবি 'কুলপি'।

2/10
ছবির নামভূমিকায় অভিনয় করেছেন প্রত্যয় ঘোষ (Prottoy Ghosh)।

3/10
বড়পর্দায় বহু নায়কের বিপরীতেই অভিনয় করেছেন পায়েল। প্রত্যয় চেহারাগত দিক থেকে তাদের সবার চেয়ে বেশ খানিকটা আলাদা। গল্পটাও তেমনই। একজন বামনের।

4/10
এমন অন্যধারার ছবিকে কেন বেছেছিলেন পায়েল? এবিপি লাইভকে অভিনেত্রী বলছেন, 'আমি সবসময় চেষ্টা করি আমার একটা ছবি যেন অন্য ছবির থেকে সম্পূর্ণ আলাদা হয়। সে গল্প হোক আর চরিত্র, দর্শকদের একঘেয়েমি উপহার দিতে চাই না আমি। 'কুলপি' ছবির গল্পটা ভীষণ অন্যরকম।'

5/10
পায়েল বলছেন, 'বামনত্ব আর বামনদের ঘিরে সমাজের নজরকে তুলে ধরার এমন চেষ্টা বাংলা ছবিতে সচরাচর করা হয় না। তবে 'কুলপি' একেবারেই কমার্শিয়াল ছবি। তবে যাঁরা মনে করেন কমার্শিয়াল ছবিতে গল্প নেই, সেই ধারণাকে ভেঙে দেবে 'কুলপি'।'

6/10
প্রত্যয়ের সঙ্গে পর্দায় প্রেম? পায়েল বলছেন, 'এই ছবি প্রেমের চেয়েও বেশি বন্ধুত্বের গল্প, সহমর্মিতার গল্প। এই গল্প কেবল একজন বামন আর একটি মেয়ের সম্পর্কের গল্প নয়, একজন বামনের আসেপাশে যাঁরা থাকেন, তাঁদের প্রতি সমাজের ব্যবহার সবকিছুই তুলে ধরা হয়েছে ছবিতে।'

7/10
প্রত্যয় ইন্ডাস্ট্রিতে বেশ নতুন। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন হল? পায়েল বলছেন, 'প্রত্যয় নতুন হলেও ভীষণ মন গিয়ে কাজ করে আর খুব তাড়াতাড়ি শিখে নেয়।'

8/10
পায়েল বলছেন, 'সেটে সবাই প্রত্যয়কে সাহায্য করেছেন। আর সেটে গিয়ে কাজ করলে কোনও সিনিয়র জুনিয়র থাকেন না। আমরা প্রতিদিনই নতুন কিছু শিখি।'

9/10
কুলপি'-ছবির মধ্যে সমাজের জন্য একটা বার্তা রয়েছে। বাকি সব ছবির থেকে কি পায়েলের কাছে এই কারণেই আলাদা হয়ে থাকবে 'কুলপি'? পায়েল বলছেন, 'কুলপি ছবিটা বিনোদনের উদ্দেশেই তৈরি করা। কাউকে আলাদা করে শেখানোর চেষ্টা বা জ্ঞান দেওয়ার চেষ্টা করা হয়নি।'

10/10
পায়েল বলছেন, 'একটা পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে কেবল। সিনেমা দেখিয়ে সমাজ বদলাতে হবে সেই ধারণায় বিশ্বাস করি না আমি। মানুষকে বিনোদন দেওয়ার জন্যই ছবিতে অভিনয় করি। তবে 'কুলপি' দেখে যদি একজন মানুষেরও ধারণা বদলায়, চিন্তাধারা বদলায়, সেটাই বড় পাওনা।'

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget