হোমফটো গ্যালারিলাইফস্টাইল-এরDandruff : চটচটে খুশকির মতো দেখতে কিন্তু সাধারণ খুশকি নয় ! জেনে নিন চিকিৎসকরা কী বলছেন !
Dandruff : চটচটে খুশকির মতো দেখতে কিন্তু সাধারণ খুশকি নয় ! জেনে নিন চিকিৎসকরা কী বলছেন !
Written By : ABP Ananda | Updated at : 12 Jul 2023 03:50 PM (IST)
চটচটে খুশকির মতো দেখতে কিন্তু সাধারণ খুশকি নয় !
1/8
গরম অথচ ভেজা আবহাওয়ায় এই সময় চামড়ায় নানারকম সমস্যা দেখা যায়। সেই সঙ্গে বা়ড়ে চুল ওঠার সমস্যাও। তার জন্য অনেকটাই দায়ী এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া।
2/8
বর্যায় মাথার ত্বকে চটচটে খুশকির মতো সমস্যা হয়। সেই সঙ্গে চুলকানিও। যা থেকে রক্ত বের হওয়ার অভিজ্ঞতাও আছে অনেকের।
3/8
এটি কিন্তু আদতে একপ্রকার স্কিন এগজিমা। যা বর্ষায় বাড়ে। এই সমস্যা কোনওভাবেই অবহেলা করার নয়। সাধারণ খুশকি ভেবে বাজার চলতি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে সারানোর বিষয়ও নয়।
4/8
। অবশ্যই স্কিনে লাগানোর মলমের সঙ্গে প্রয়োজন ওরাল মেডিসিনও। সেই সঙ্গে ত্বকে তৈলাক্ত কিচ্ছু লাগানো যাবে না, সেটা খেয়াল রাখতে হবে।
5/8
খার-যুক্ত সাবান , শ্যাম্পু ব্যবহার নৈব নৈব চ। বিজ্ঞাপনী চমকে বিউটি প্রোডাক্ট না কিনে সরাসরি ডাক্তারের কাছেই যেতে হবে বাড়াবাড়ি হওয়ার আগে।
6/8
মাথার মধ্যে ছোট ছোট প্যাচ। যেখান থেকে চুল উঠে যায়। সেই সঙ্গে অসম্ভব মাথা চুলকায়। এটিও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এমন সমস্যা অনেকের ।
7/8
একে বলে টিনিয়া ক্যাপিটিস (tinea capitis)।
8/8
এ ক্ষেত্রে চিকিত্সকরা দায়ী করেন মাথায় নানারকম তেল মাখাকে। নারকেল তেল বা সরষের তেল, মাথার ত্বকে না মেখে চুলে লাগালে ক্ষতি নেই। তবে তেল দেওয়ার অভ্যেস ফাঙ্গাল ইনফেকশন বাড়তেই পারে।