এক্সপ্লোর

WFH Tips: বাড়ি বসে কাজ? মন বসাতে সাহায্য করবে এই পদ্ধতি

Work From Home Tips: বাড়ি থেকে কাজ করার সময় বেশ কিছু দিকে নজর রাখতে হবে। সেগুলি কী কী?

নিজস্ব চিত্র

1/10
আগে হাতেগোনা কিছু জায়গায় এর কথা শোনা যেত। কিন্তু কোভিড যেন সারা বিশ্বের ঘরে ঘরে এর পরিচিতি এনে দিয়েছে। কথা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে। গত কয়েক বছরে বারবার ধাক্কা দিয়েছে কোভিড ঢেউ। প্রথমে তার ধাক্কায় প্রায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল কাজের দুনিয়া। তারপর ধীরে ধীরে এসেছে ওয়ার্ক ফ্রম হোম- পদ্ধতি। যেখানে যেখানে সম্ভব সেখানে শুরু হয়েছে এই পদ্ধতি।

2/10
অফিস গিয়ে নয়, বাড়িতে থেকেই একইভাবে অফিসের কাজ করে যাওয়ার অভ্যাস। কোভিডের সময়ে এর অভ্যাসও হয়েছে। ধীরে ধীরে কোভিডের কোপ কমেছে। ইদানিং চিন এবং কিছু দেশে কোভিড সংক্রমণের কথা ফের শোনা গেলেও, এখনও আগের মতো পরিস্থিতি নয়। এই পরিস্থিতিতে অনেক সংস্থা ওয়ার্ক ফ্রম হোম-তুলে নিলেও, রেখে দেওয়া সংস্থার সংখ্যাও কম নয়। শুধুমাত্র কোভিড ঠেকাতেই নয়, আরও নানা সুবিধা রয়েছে এর।

3/10
বহু সংখ্যক কর্মী বাড়ি বসে একই কাজ করলে, সংস্থার অফিস চালানোর খরচ অনেকটাই কমে। বেঁচে যায় যাতায়াতের অনেকটা সময়। পাশাপাশি, যাঁদের বাড়িতে শিশু রয়েছে, তাঁদের ক্ষেত্রে সেদিকটা সামলে কাজ করতে কিছুটা হলেও সুবিধা হয়। রয়েছে আরও সুবিধার দিক। কিন্তু অফিসের যা পরিবেশ, তার সঙ্গে তো বাড়ির পরিবেশে ফারাক থাকবেই। এদিকে কাজও একেবারে ঠিক হতে হবে, কারণ তার সঙ্গে জড়িয়ে রয়েছে কেরিয়ার। ফলে কিছু কিছু দিকে খেয়াল রাখতেই হবে।

4/10
বাড়ি বসে কাজ হলেও, ছুটির দিনের সঙ্গে কাজের দিনের রুটিন একেবারে আলাদা রাখতে হবে। কখন ধুম থেকে ওঠা হবে, কখন খাওয়া সারতে হবে, তার রুটিন তৈরি করে সেটাই মেনে চলতে হবে।

5/10
বাড়ির কোনও দায়িত্ব থাকলে তার জন্যও কিছুটা জায়গা ওই রুটিনে রাখতে হবে। রুটিন থাকলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে একটা ফারাক বজায় রাখতে সুবিধা হবে।

6/10
যতই বাড়ি বসে কাজ হোক, কখনও বিছানায়, কখনও সোফায় বসে কাজ না করাই ভাল। নির্দিষ্ট ঘরে বা ঘরের নির্দিষ্ট কোণায় কাজের জায়গা রাখতে হবে। সেটা যেন কাজ করার জন্য ভাল হয়। আওয়াজ যেন কম আসে। ঠিকমতো আলো যেন থাকে। বসার জায়গার দিকেও নজর দিতে হবে। অফিসে যেমন ডেক্স থাকে, তেমনই ডেস্ক তৈরি করতে পারেন।

7/10
যেহেতু বাড়ি বসে কাজ, তাই অনেককিছুই আলাদা হবে। বাড়ির নানা কাজের দায়িত্ব থাকতে পারে। অন্যদিকে অফিসের কাজের চাপও রয়েছে। এগুলি সামলাতে প্রতিদিনের কাজের একটি শিডিউল তৈরি করা প্রয়োজন। অফিসের মাঝেই কখন একটু বিরতি নেবেন তা আগে থেকে তৈরি করে নিতে হবে যতটা সম্ভব। অন্যসময় কাজ ছেড়ে উঠবেন না। তাহলে মনসংযোগ বজায় রাখতে সুবিধা হবে না।

8/10
বাড়িতে কাজ করলে নানা বিঘ্ন ঘটতেই পারে। পাশের রাস্তায় গাড়ির আওয়াজ। অন্য ঘরে টিভির আওয়াজ। বা অন্য কারও ফোনে কথা বলার আওয়াজ থাকবেই। সন্তান থাকলে বা পোষ্য থাকলেও মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। সেক্ষেত্রে আলাদা ঘরে দরজা বন্ধ করে কাজ করতে পারেন। বাকি সদস্যদের বলতে পারেন, কোন কোন সময়ে আপনাকে ডাকা যাবে না। নয়তো এই কাজে সাহায্য করবে ভালমানের কোনও নয়েজ ক্যান্সেলেশন হেডফোন।

9/10
ওয়ার্ক ফ্রম হোমে চেয়ারের দিকে নজর রাখা প্রয়োজন। সম্ভব হলে একটা চেয়ার কিনে নিতে পারেন। অনেকসময় সেই টাকা হাতে থাকে না, বাড়িতেও চেয়ার রাখার জায়গা থাকে না। সেক্ষেত্রে যতটা সম্ভব ঠিকমতো বসার অভ্যাস করুন। যাতে posture ঠিক থাকে। প্রয়োজনে কিছুক্ষণ অন্তর অন্তর উঠে সামান্য কয়েক মিনিট ফ্রি হ্যান্ড করে নিতে পারেন।

10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। সব ছবি: Pixabay/ Pexels

আরও জানুন লাইফস্টাইল-এর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget