Rice Face Pack: উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে মুখে মাখুন ভাত! কীভাবে কাজ করে এই ফেস প্যাক?
Written By : abp ananda | Updated at : 17 Jun 2022 12:12 AM (IST)
ভাত ব্যবহারেই ত্বক হতে পারে ফর্সা ও দাগহীন
1/7
জাপানিদের ত্বক দেখলে নিশ্চয়ই আফসোস হয়! তাদের সবার ত্বকই দাগহীন, ফর্সা ও কোমল। এমনকি তাদের ত্বক এতোটাই মসৃণ এবং টানটান যে, বয়স্কদেরকে দেখলেও কিশোরী মনে হয়।
2/7
এজন্য অবশ্য বিশেষ নিয়ম-কানুন মেনে ত্বকের যত্ন নিয়ে থাকেন তারা। জানলে অবাক হবেন, জাপানিরা কেমিকেলযুক্ত প্রসাধনী নয় বরং প্রাকৃতিক উপাদান দিয়েই ত্বকের যত্ন নেন।
3/7
বাঙালি মানেই ভাত পাগল। একদিন ভাত না খেলে কারো দিন ভালো কাটে না। তাই সবার ঘরেই প্রতিদিন ভাত রান্না হয়ে থাকে। জানেন কি, ভাত ব্যবহারেই ত্বক হতে পারে ফর্সা ও দাগহীন।
4/7
চালে ও ভাতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে ফর্সা ও দাগহীন করতে সাহায্য করে। এ ছাড়াও ত্বকের তৈলাক্ত ভাব কমায়। ভাত দিয়ে তৈরি ফেসপ্যাক মুখের বড় লোমকূপের সমস্যাও দূর করে।
5/7
চালে ফেরিউলিক অ্যাসিড থাকে। এটি একটি অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে ভাতে থাকা পুষ্টিগুণ।
6/7
এ ছাড়াও ত্বকের রক্ত প্রবাহকে উন্নত করে রাইস ফেস ক্রিম। এটি অ্যান্টি-এজিং হিসেবে কাজ করে, ফলে বয়সের ছাপ পড়ে না মুখে। শুধু ত্বক নয় চুলের জন্যও ভাত, চালের জল, ভাতের মাড় এসব উপাদান খুবই উপকারী।
7/7
তাই এবার ভাত দিয়েই হোয়াইটেনিং ক্রিম তৈরি করতে পারবেন আপনি