এক্সপ্লোর

Howrah: মন্দির নির্মাণের স্বপ্নাদেশ পেয়েছিলেন জমিদার, সাড়ে চারশো বছর ধরে দামোদর তীরে পূজিতা দক্ষিণা কালী

শোনা যায়, ৪৫০ বছর আগে মা কালী মন্দির নির্মাণের স্বপ্নাদেশে দিয়েছিলেন বর্ধমানের জমিদার কন্ধর্ভনারায়ণকে। তারপরেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয়

সুনীত হালদার, হাওড়া: প্রতি বছরের মতো এ বছরেও বাগনানের খালোড় কালীবাড়িতে (Kali Puja) পৌষ অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সারাদিন মন্দিরে সাজো সাজো রব। মন্দির কমিটির তরফে আয়োজিত হয়েছে মেলা। কালী এখানে দক্ষিণাকালী রূপে পূজিতা হন। মায়ের নৈবেদ্যে থাকে মূলো। 

লোকমুখে প্রচারিত কথা: শোনা যায়, ৪৫০ বছর আগে মা কালী মন্দির (Kali Temple) নির্মাণের স্বপ্নাদেশে দিয়েছিলেন বর্ধমানের জমিদার কন্ধর্ভনারায়ণকে। তারপরেই এই মন্দিরের প্রতিষ্ঠা হয় । তারপর থেকে তিনিই প্রতিবছর পৌষ আমাবস্যায় মা কালীর পুজো করতেন। সেই রীতি মেনে আজও পুজোর আয়োজন করা হয়। মন্দিরের গা দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। পুজো শেষে সেখানেই মূর্তি বিসর্জন করা হত জমিদারের আমলে। 

কী বলছেন পুরোহিত: মন্দিরের প্রধান পুরোহিত শচীন ভট্টাচার্য জানিয়েছেন, গত ৪৫০ বছরে মন্দিরের তিনবার প্রতিমার পরিবর্তন করা হয়েছে। ৭৫ বছর আগে নিম কাঠ দিয়ে ৯ ফুটের দক্ষিণা কালীর প্রতিমা তৈরি করা হয়। সেই প্রতিমা আজও মন্দিরে পূজিত হচ্ছেন। কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে মায়ের পুজো হয়। একইভাবে পৌষ আমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়।            

আজ থেকে শুরু অমাবস্যা তিথি: ক্যালেন্ডার অনুসারে, ২০২৪ সালের প্রথম অমাবস্যা পড়েছে ১০ জানুয়ারি অর্থাৎ আজ। রাত ৯:১১ থেকে শুরু হচ্ছে অমাবস্যা। অমাবস্যা নিয়ে অনেক পৌরাণিক বিশ্বাস রয়েছে। কিছু মানুষ এই তিথিকে শুভ বলে মনে করেন না। কথিত আছে এই তিথিতে অশুভ আত্মা সক্রিয় হয়ে ওঠে। অমাবস্যার রাতকে ভয়ংকর রাত হিসেবে মনে করেন অনেকে । পঞ্চাং অনুসারে, ১০ জানুয়ারি থেকে অমাবস্যা শুরু। ১১ জানুয়ারি রাত ১১ টা ৫ -এ শেষ হবে। বাংলা পঞ্জিকা অনুসারে এ বছর পৌষের অমাবস্যা পড়েছে ১০ জানুয়ারি৷ এদিন রাত ৮.১০-এ অমাবস্যা তিথি শুরু হচ্ছে। এই পুণ্যতিথি থাকবে পর দিন, ১১ জানুয়ারি শুক্রবার বিকেল ৫.২৬ পর্যন্ত। এই তিথিতেই হয় পৌষকালী পুজো।  জ্যোতিষ অনুসারে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস ৷ মন থেকে প্রার্থনা করলে সব ইচ্ছে পূরণ করেন দেবী , বিশ্বাস অনেকের। 

আরও পড়ুন: Suvendu Adhikari: 'আমার হিন্দু ভোট কাটতে মীনাক্ষীকে নন্দীগ্রামে পাঠিয়েছিলেন সিপিএমের বুড়ো নেতাগুলো', আক্রমণ শানালেন শুভেন্দু

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget