এক্সপ্লোর

Carbon Dioxide Levels: বিষিয়ে গিয়েছে পৃথিবীর বায়ুমণ্ডল, বিষ মিশছে সমুদ্রের জলেও, CO2 বৃদ্ধিতে সর্বকালীন রেকর্ড

Climate Change: প্রাক শিল্প যুগে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্ব ছিল, বর্তমানে তা ৫০ শতাংশ বেশি বলে জানিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)।

নয়াদিল্লি:  নিরাপত্তার সব সীমারেখা পার করে ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়েছে পৃথিবী। যথেচ্ছাচার এবং স্বার্থপরতা চরমে ওঠায় ঘোর বিপদ উপস্থিত হয়েছে বলে ক'দিন আগেই জানিয়েছেন গবেষকরা। এবারে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্বও রেকর্ড গড়ল। আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের পরিসংখ্যান অনুযায়ী, মে মাসের গড় হিসেবে বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ৪২৪ PPM। অর্থাৎ বাতাসের প্রতিটি কণাকে যদি গোনা যায়, তাহলে ১০ লক্ষের মধ্যে ৪২৪টিই কার্বন ডাই অক্সাইডের (Carbon Dioxide Levels)।

প্রাক শিল্প যুগে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্ব ছিল, বর্তমানে তা ৫০ শতাংশ বেশি বলে জানিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)। জলবয়ু পরিবর্তন (Climate Change), বিশ্ব উষ্ণায়নের (Global Warming) জন্য বরাবর গ্রিন হাউস গ্যাসের নির্গমনকে দায়ী করে আসছেন বিজ্ঞানীরা। ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে অন্যতম হল কার্বন ডাই অক্সাইড। এ ছাড়াও রয়েছে মিথেন, নাইট্রাস অক্সাইড এবং HFC, HCFC এবং ওজোনের ক্ষতিকর গ্যাস। এর মধ্যে ৭০ শতাংশ নির্গমনই ঘটে জ্বালানি থেকে। 

আরও পড়ুন: Air India Flight: ইঞ্জিন বিভ্রাটে ২ দিন আটকে রাশিয়ার প্রত্যন্ত শহরে, অবশেষে উড়ান এয়ার ইন্ডিয়ার বিমানের

NOAA জানিয়েছে, গত বছরের সঙ্গে তুলনা করলে, এ বছর বায়ুমণ্ডলে কার্বন ডাউ অক্সাইডের ঘনত্ব বেড়েছে উল্লেযোগ্য হারে। গত বছর মার্চ মাসের সঙ্গে তুলনা করলে, এ বছর বায়ুমণ্ডলে কার্বন ডই অক্সাইডের ঘনত্ব ৩ PPM বেশি। বায়ুমণ্ডলে কার্বন ডই অক্সাইডের ঘনত্বের এই ক্রমবর্ধমান বৃদ্ধির প্রভাব স্থলভূমি নয়, সমুদ্র এবং সাগর ও মহসাগরের উপরও পড়ছে। বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড এবং অতিরিক্ত তাপমাত্রা শুষে নেয় সমুদ্র। এর ফলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও বিপজ্জনক হারে বাড়ছে। এতে সমুদ্রের বাস্তুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমুদ্রের জলস্তর বাড়ছে এবং সমুদ্রের অম্লকরণ ঘটছে। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, এ ভাবে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়তে থাকলে, সমুদ্রের তাপমাত্রাও বাড়বে। এর ফলে সমুদ্রের জলের রয়াসনেও হেরফের ঘটবে। তাতে জলে অক্সিজেন কম দ্রবীভূত হবে। সামুদ্রিক প্রাণীদের অস্তিত্ব সঙ্কটে পড়বে। 

উন্নত প্রযুক্তির সাহায্য়ে, এই মুহূর্তে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব নির্ধারণ করেন বিজ্ঞানীরা। এমনি ৪ লক্ষ বছর আগে এই ঘনত্ব কত ছিল, তাও বের করা সম্ভব। এমনিতে লক্ষ লক্ষ বছর ধরে মেরুপ্রদেশের বরফের অন্তস্থলের তাপমাত্রায় কোনও পরিবর্তন চোখে পড়েনি। তুষার যুগে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ছিল ২০০ PPM. তার পরবর্তীতে তা বেড়ে ২৮০ PPM হয়। কিন্তু গত শতাব্দির মাঝামাঝি সময় থেকে অস্বাভাাবিক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। চলতি শতকের নয়ের দশকে যখন জসবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ ধরা পড়ে, সেই সময় বায়ুমণ্ডলের কার্বন ডই অক্সাইডের ঘনত্ব ছিল ৩৫৭ PPM.

২০১৩ সালের মে মাসে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ৪০০ PPM-এর কোটা পার করে ফেলে। গবেষণায় দেখ গিয়েছে, ১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত প্রতি বছরে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ১ PPM করে বাড়ছিল। ২০১০ সালে সেই বৃদ্ধি আরও তীব্র হয়ে ২.৫ PPM হয়ে ধরা দেয়। এ বছর তা আরও বেড়ে ৩ PPM হয়েছে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ২০০ থেকে ৩০০-র মধ্যে থাকলে নিরাপদ বলে ধরা হয়।

সেরা শিরোনাম

Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget