এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: চাঁদের বুকে অবতরণের পর কেমন দেখতে লাগছে চন্দ্রপৃষ্ঠ, ছবি পাঠালো চন্দ্রযান ৩

Lunar Surface: চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর চন্দ্রযান ৩- এর ল্যান্ডিং ইমেজার ক্যামেরার মাধ্যমে এই ছবি তোলা হয়েছে।

Chandrayaan 3 Landing: চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর কেমন দেখতে লাগছে সেই এলাকা, ছবি তুলে পাঠিয়েছে ল্যান্ডিং ইমেজার ক্যামেরা। ছবিতে দেখা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠে তুলনামূলক সমান অংশ বা ফ্ল্যাট রিজিয়ন বেছে নিয়েছে চন্দ্রযান ৩। ছবিতে দেখা গিয়েছে ইসরোর পাঠানো মহাকাশযানের ল্যান্ডিং সাইটের অংশবিশেষ। এছাড়াও চন্দ্রযান ৩ এর মধ্যে থাকা পা - এর মতো অংশ (অনুমান স্ট্যান্ড জাতীয় কিছু) এবং তার ছায়াও দেখা গিয়েছে ইসরোর শেয়ার করা এই ছবিতে। চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান ৩।

এর আগে সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স'- এ আরও কিছু ছবি শেয়ার করেছিল ইসরো। ইসরোর তরফে জানানো হয়েছে এই ছবি তোলা হয়েছে ল্যান্ডার বিক্রমের Horizontal Velocity Camera দিয়ে। গতি কমিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় এইসব ছবি তুলেছে ল্যান্ডারের ক্যামেরা। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযান ৩ এর ল্যান্ডার এবং বেঙ্গালুরুর MOX-ISTRAC এর মধ্যে সংযোগ সঠিকভাবে স্থাপন হয়েছে। আর তার ফলে সফলভাবে চন্দ্রপৃষ্ঠের এইসব ছবি এসেছে ইসরোর হাতে। এইসব ছবিতে অবশ্য চন্দ্রপৃষ্ঠে ছোট ছোট গহ্বর লক্ষ্য করা গিয়েছিল। মোট চারটি ছবি শেয়ার করেছিল ইসরো। সেখানে চন্দ্রপৃষ্ঠের খুব একটা মসৃণ অংশ দেখা যায়নি।

অন্যদিকে ল্যান্ডার বিক্রমের পর রোভার প্রজ্ঞানও চাঁদের মাটিতে সফলভাবেই অবতরণ করেছে। ল্যান্ডার বিক্রমের মধ্যেই ছিল এই রোভার প্রজ্ঞান। এক্ষেত্রে উল্লেখ্য, ল্যান্ডার একদম ঘড়ি ধরে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করলেও রোভার প্রজ্ঞানের ক্ষেত্রে তা হয়নি। কথা ছিল ল্যান্ডারের সফল সফট ল্যান্ডিংয়ের ঘণ্টা দুয়েকের মধ্যে চাঁদের বুকে আত্মপ্রকাশ করবে রোভার। তবে ল্যান্ডার থেকে বেরিয়ে চাঁদের মাটিতে পা রাখতে কিছুটা বেশি সময় লাগিয়েছে রোভার প্রজ্ঞান। কিন্তু খুশির খবর এটাই যে ল্যান্ডারের মতোই রোভারের ক্ষেত্রেও সফল অবতরণ হয়েছে। 

আরও পড়ুন- চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget