এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: চন্দ্রপৃষ্ঠে ভারতের 'বিক্রম', গতি কমিয়ে অবতরণের সময়ে ছবি তুলল ল্যান্ডারের ক্যামেরা

Moon South Pole: ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযান ৩ এর ল্যান্ডার এবং বেঙ্গালুরুর MOX-ISTRAC এর মধ্যে সংযোগ সঠিকভাবে স্থাপন হয়েছে।

Chandrayaan 3 Landing: চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে অবতরণের পরেই কাজ শুরু করে দিয়েছে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম। ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠিয়েছে এই যন্ত্র। ইসরোর তরফে জানানো হয়েছে এই ছবি তোলা হয়েছে ল্যান্ডার বিক্রমের Horizontal Velocity Camera দিয়ে। গতি কমিয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় এইসব ছবি তুলেছে ল্যান্ডারের ক্যামেরা। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযান ৩ এর ল্যান্ডার এবং বেঙ্গালুরুর MOX-ISTRAC এর মধ্যে সংযোগ সঠিকভাবে স্থাপন হয়েছে। আর তার ফলে সফলভাবে চন্দ্রপৃষ্ঠের এইসব ছবি এসেছে ইসরোর হাতে। 

২৩ অগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং হয়েছে চন্দ্রযান ৩ মহাকাশযানের। প্রাথমিক পর্যায়ে অবতরণ করেছে ল্যান্ডার 'বিক্রম'। এরপর এর ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের মাটিতে সফল অবতরণের পরেও বার্তা পাঠিয়েছিল চন্দ্রযান ৩। 

একসঙ্গে একাধিক রেকর্ড তৈরি করল ভারতের ISRO. চন্দ্রযান ৩- (Chandrayaan 3)এর হাত ধরে মহাকাশ বিজ্ঞানে বড়সড় লাফ দিল ভারত। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে সফলভাবে সফট ল্যান্ডিং (Soft Landing) করল ভারত। নির্দিষ্ট সময়ে চাঁদের মাটি ছুঁল বিক্রম। একদিকে সফল সফট ল্যান্ডিং করে বিশ্বের এলিট স্পেস ক্লাবে (Elite Space Club) যেমন ঢুকে পড়ল ভারত। তার পাশাপাশি তৈরি করল আরও একটি রেকর্ড (Record)। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর (Moon South Pole) কাছে সফল ভাবে সফট ল্যান্ডিং করল ভারতের পাঠানো মহাকাশযান। চাঁদের মাটিতে জলের খোঁজের জন্য এখন এই এলাকাতেই নজর সারা বিশ্বের। 

এক চন্দ্রদিবস তাঁদের মাটিতে থাকবে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান'। পৃথিবীর হিসেবে এই এক চন্দ্রদিবস আসলে ১৪ দিন। আগামী ১৪ দিন চাঁদের বুকে অনুসন্ধান চালাবে, নমুনা সংগ্রহ করবে রোভার 'প্রজ্ঞান'। তাই বলে বসে থাকবে না ল্যান্ডার 'বিক্রম'। দুর্গম জায়গায় রোভার 'প্রজ্ঞান'কে নামতে সাহায্য করার পাশাপাশি নিজের কাজও রয়েছে তার। 

আরও পড়ুন- 'ব্যর্থতা থেকেই সাফল্য়ের জ্বালানি', শুভেচ্ছা জানালেন নাম্বি নারায়ণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget