এক্সপ্লোর

Science News:ঘুম পেলেই কেন চোখ কচলায় শিশুরা? কীসের ইঙ্গিত?

Babies Rub Eyes:সদ্যোজাত বা একেবারে অল্পবয়সি শিশুরা চোখ কচলালেই মা-বাবা ভাবতে থাকেন, নিশ্চয়ই ঘুম পেয়েছে। কিন্তু চোখ কচলানোর সঙ্গে ঘুম পাওয়ার সম্পর্ক কী?

কলকাতা: সদ্যোজাত বা একেবারে অল্পবয়সি শিশুরা চোখ কচলালেই মা-বাবা ভাবতে থাকেন, নিশ্চয়ই ঘুম পেয়েছে। কিন্তু চোখ কচলানোর (Eye Rubbing And Sleep) সঙ্গে ঘুম পাওয়ার সম্পর্ক কী? কেন ঘুম পেলেই শিশুদের সাধারণভাবে চোখ কচলাতে দেখা যায়? শুধু শিশু নয়, অনেক সময় বড়দের ক্ষেত্রেও একই ধরনের লক্ষণ দেখা যায়। কিন্তু প্রশ্নটা এখানেই। ঘুমের সঙ্গে চোখ কচলানোর সম্পর্ক কী?

বিশেষজ্ঞদের মতে...
শিশুরোগ-বিশেষজ্ঞ এবং গবেষকদের একাংশ মনে করেন, ক্লান্তির সঙ্গে চোখের পেশির সুনির্দিষ্ট সম্পর্ক রয়েছে। তাঁদের মতে, মানুষ যখন ক্লান্ত হয়ে পড়লেও চোখ কচলাতে দেখা যেতে পারে। আসলে ক্লান্তিবোধ চোখের পেশির মধ্যেও সঞ্চারিত হয়, ফলে একটানা তাকিয়ে থাকতে অস্বস্তি হতে পারে। সেখান থেকে চোখ কচলানো, এরকম একটি ব্যাখ্যায় বিশ্বাস করেন বিশেষজ্ঞদের অনেকে। আরও একটু ভেঙে বললে হয়তো বিষয়টি ভাল বোঝা সম্ভব। ধরুন, কেউ দিনভর ডেস্কে বসে কম্পিউটার বা ল্যাপটপে একটানা কাজ করেছেন। এর পর, ওই ব্যক্তির কাঁধে 'ম্যাসাজ' করে দিলে যে আরাম হয়, চোখ কচলালেও চোখের ক্লান্ত পেশিগুলির অনেকটা সেরকম আরাম অনুভূত হয়ে থাকে। শিশুদের ক্ষেত্রে চোখের পেশি ক্লান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। কারণ, তারা যে সময়টা জেগে থাকে, সে সময়টার অনেকটাই কোনও এক বা একাধিক বস্তুর দিকে একটানা তাকিয়ে থাকতে চায়। ফলে সহজেই চোখের পেশি ক্লান্ত হয়ে পারে। তবে এর আরও একটি কারণ রয়েছে বলে মনে করেন শিশুরোগ-বিশেষজ্ঞদের কেউ কেউ।
সদ্যোজাত বা একেবারে অল্পবয়সি খুদেরা সাধারণ ভাবে বড়দের তুলনায় খুব কম চোখের পলক ফেলে। এমন পরিস্থিতিতে, টানা কিছুর দিকে তাকিয়ে থাকলে চোখ 'ড্রাই' হতে চায়। সেখান থেকেও এই আচরণ করতে পারে খুদেরা। এর সঙ্গে শ্বাস-প্রশ্বাস নেওয়ার বেশ খানিকটা মিল রয়েছে বলেও মত ডাক্তারদের কারও কার। সাধারণ অবস্থায় আমরা যে ভাবে শ্বাস-প্রশ্বাস নিই তার নিরিখে কোনও জিনিস নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকলে বা ক্লান্তি ঘিরে ধরলে আমাদের শ্বাস-প্রশ্বাসের ধরন অনেকটা বদলে যেতে পারে। এরকম কিছুক্ষণ চলতে থাকলে একটু পরে সংশ্লিষ্ট ব্যক্তি অজান্তেই দীর্ঘশ্বাস ফেলেন। চোখের ক্ষেত্রেও বিষয়টা তাই। অনেকক্ষণ ধরে একটানা, পলক না ফেলে কোনও একটি দিকে তাকিয়ে থাকলে সেটিও ক্লান্ত হয়ে পড়তে পারে। চোখ কচলানো এক্ষেত্রে সেই দীর্ঘশ্বাস ফেলার মতো কাজ করে।

সতর্কবার্তা...
তবে শিশুর ঘন ঘন চোখ কচলানো মোটেও স্বাস্থ্যকর বিষয় নয়, বলছেন ডাক্তাররা। বিশেষত, এই ধরনের আচরণ খুব বেশি হতে থাকলে তা থেকে পরবর্তীকালে দৃষ্টির সমস্যাও হতে পারে। তাই কোনও শিশু খুব বেশি এরকম কিছু করলে একবার শিশুরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নেওয়া ভাল।

 

আরও পড়ুন:কেমন ছিল বিশ্বের প্রথম ভিডিয়ো কল ? কে কাকে করেন? কী নিয়ে গপ্পো হয় ?

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget