এক্সপ্লোর

Science News: কেমন ছিল বিশ্বের প্রথম ভিডিয়ো কল ? কে কাকে করেন? কী নিয়ে গপ্পো হয় ?

World's First Video Call: বিশ্বের প্রথম ভিডিয়ো কলের প্রায় ১০০ বছর হতে চলল। নিউ ইয়র্ক সিটি থেকে এই কল প্রথম ধরা হয়। কল এসেছিল ওয়াশিংটন থেকে।

World's First Video Call: ১৯২৭ সালের ৭ এপ্রিল। নিউ ইয়র্ক সিটি অডিটরিয়ামে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদক একত্রিত হয়েছে। আর কিছুক্ষণ পরেই বিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কারকে সবার সামনে প্রদর্শন করা হবে। আর সেই উপলক্ষে সাংবাদিকদের এই সম্মেলন ‌। কিছুক্ষণ পর সেখানকার মঞ্চে রাখা যন্ত্রে শুরু হল কথোপকথন। কথোপকথনের সঙ্গে একটা চৌকো খোপের মধ্যে ভেসে উঠল ওইপার থেকে যার গলার আওয়াজ শোনা যাচ্ছে, তার ছবি। তিনি তৎকালীন বাণিজ্য মন্ত্রী হার্বার্ট হুভার। কথা বলছেন ওয়াশিংটন ডিসি থেকে। নিউ ইয়র্ক সিটি ও ওয়াশিংটন ডিসির মধ্যেকার দূরত্ব অন্তত কয়েকশো মাইল। কিন্তু নিমেষে সেসব উধাও। চোখের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বক্তার মুখ। ইতিহাস বলছে, এটিই পৃথিবীর প্রথম ভিডিয়ো কল!

কেমন ছিল ভিডিয়ো কলের কোয়ালিটি ? 

বিশ্বের প্রথম ভিডিয়ো কলের কোয়ালিটি কেমন ছিল ? এই প্রসঙ্গে বিস্তারিত লেখা হয়েছিল পরদিনের সংবাদপত্রে। বলা হয়েছিল কলের কোয়লিটি ছিল বেশ খারাপ। ঠিকমতো দেখা যাচ্ছিল হার্বার্টের মুখ। আবছা ছিল সেটি। পরে বিজ্ঞানীদের কাছ থেকে জানা যায়, ওই কলে প্রতি সেকেন্ডে মাত্র ১৮ বার হুভারের ছবি দেখানো হচ্ছিল। যে কারণে ঠিকভাবে দেখা যায়নি হার্বার্টকে।‌ প্রসঙ্গত, হুভারের ফোন ধরেছিলেন  ওয়াল্টার গিফোর্ড। 

কী বলেছিলেন হার্বার্ট ?

ওই দিনের ওই ভিডিয়ো কলের বিজ্ঞানের চমকপ্রদ আবিষ্কার নিয়েই বলতে শোনা গিয়েছিল হার্বার্টকে। তিনি বলেন, বিজ্ঞান অবশেষে দূরত্বের বাধাকেও পেরিয়ে এল।  মানুষের মেধার দ্বারাই এটি সম্ভব হল। একই বিস্ময় প্রকাশ পেয়েছিল পরের দিন সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে। 

কী লেখা হয় সংবাদমাধ্যমে ?

ভিডিয়ো কোয়ালিটি নিয়ে কথা উঠেছিল বটে। কিন্তু তার পরও বিজ্ঞানের এই অভূতপূর্ব আবিষ্কার চমকে দিয়েছিল সাংবাদিকদের। পরের দিনের প্রতিবেদনের পরতে পরতে ছিল তারই প্রকাশ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে লেখা হয়, ‘এ যেন হঠাৎ একটা  ছবি নিজে থেকে কথা বলতে শুরু করে দিয়েছে। কথা বলছে, হাসছে, মাথা দোলাচ্ছে এমনকি এদিক ওদিক দেখছেও!’

অভূতপূর্ব হলেও পায়নি জনপ্রিয়তা

বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার। চমকে গিয়েছিলেন অনেকেই। কিন্তু তার পরেও যেন দূর থেকে দেখেই সরে আসেন সবাই। রোজকার জীবনে এখনকার মতো ভিডিয়ো কল প্রবেশ করছে লেগে গিয়েছে বহু বছর। কারণ সেই সময় এর দরকার বোধ করেননি কেউ। তবে গিফোর্ড বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে একদিন ঠিক মানুষ এই প্রযুক্তিকে আপন করবে। এর মধ্যে দিয়ে খুঁজে পাবে স্বস্তি। আর আজ লং ডিস্ট্যান্স সম্পর্কের বড় স্বস্তি কিন্তু এই ভিডিয়ো কল। করোনা কালের পর থেকে যা আরও বেড়ে গিয়েছে বৈকি।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Science News: এবার সেকেন্ডে চার্জ হবে ফোন ? কীভাবে হবে এই অসাধ্য সাধন

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget