এক্সপ্লোর

SpaceX Mars Mission: চাঁদ ছেড়ে এবার মঙ্গলে ঝোঁক ! কী ছক কষছেন এলন মাস্ক ?

Elon Musk: মঙ্গলে মানুষ পাঠাতে চলেছেন এলন মাস্ক, একথা আগেও বহুবার বলেছেন তিনি। কিন্তু এবার জানালেন এক নতুন পরিকল্পনার কথা। কী ছক কষেছেন এলন মাস্ক ?

Science News: মঙ্গলে মানুষ পাঠানোর কথা অনেক আগেই ঘোষণা করেছিলেন এলন মাস্ক। ইতিমধ্যে চাঁদের মাটিতে স্যাটেলাইট স্থাপনের প্রয়াসও প্রায় তৈরি। কেউ কেউ মাস্ককে জিনিয়াস বলেন, আবার কেউ বলেন খামখেয়ালি মানুষ। এর মধ্যে অনেকবার মঙ্গলে মানুষ (SpaceX Mars Mission) পাঠানোর ব্যাপারে কথা বলেছেন এলন মাস্ক। তাহলে আবার কি খেয়াল হল তাঁর ? মঙ্গল অভিযান নিয়ে নতুন কী বার্তা দিলেন তিনি ?

রবিবার ১১ ফেব্রুয়ারি নিজের এক্স হ্যান্ডলে এলন মাস্ক লেখেন, 'আমরা লক্ষ লক্ষ মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়ার জন্য একটা গেম প্ল্যান করেছি'। আর তাঁর এই পোস্টেই উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। স্পেস এক্সের সিইও এলন মাস্ক এক্স হ্যান্ডলে একটি পোস্টের উত্তরে এও লেখেন যে, স্টারশিপ এমন একটি রকেট যা এখনও পর্যন্ত নির্মিত আকারে বড় রকেট এবং আমরা প্ল্যান করছি এই স্টারশিপেই মঙ্গলে যাওয়া হবে।

মাস্ক এক্স হ্যান্ডলে আরও লেখেন, 'সভ্যতা এতটাই এগিয়ে যাবে ধীরে ধীরে যে একটা সময় মনে হবে পৃথিবী থেকে মঙ্গলে যাওয়া দেশের মধ্যে বিমানে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মত। এই ঘোষণার পর থেকেই মাস্কের আগের বলা কথার সঙ্গে মিলিয়ে মঙ্গলে অভিযানের (SpaceX Mars Mission) প্রয়াসের বিষয়ে আরও স্পষ্ট ধারণা খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। আগামী ৫০ বছরের মধ্যেই স্পেস এক্স ড্রাগন স্পেসশিপে চড়ে মহাকাশচারীরা পৃথিবী থেকে আরও অনেক দূরে, বলা ভাল সবথেকে দূরে যেতে পারবেন অনায়াসে। আর মঙ্গলের মাটিতে মানুষের থাকার ব্যবস্থা করার জন্য আরও অনেক কাজ করা বাকি আছে।

এর আগে স্টারশিপের মঙ্গল অভিযানের (SpaceX Mars Mission) বিষয়ে যখন জিজ্ঞেস করেছিলেন নেটিজেনরা, তখন মাস্ক জানিয়েছিলেন যে আগামী ৫-৮ বছরের মধ্যেই চাঁদের মাটিতে পা রাখবে স্পেস এক্স। এমনকী চাঁদের মাটিতে মানুষও পাঠাতে পারবে তাঁরা, এমনটাই দাবি করেছিলেন এলন মাস্ক। অনেক আগে এক্স হ্যান্ডলে তিনি এও লিখেছিলেন যে, মানুষের অবশ্যই চাঁদের মাটিতে নিজস্ব কিছু জমি থাকা উচিত, তারপর মঙ্গলে মানুষকে পাঠানোর কথা ভাবা উচিত। স্পেস স্টেশনের বাইরেও হয়ত অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমরা সবই দেখব। সবই আবিষ্কার করব।

কিছুদিন আগেই মানুষের মস্তিষ্কে ওয়্যারলেস চিপ বসানোর কাজে সফল হয়েছে এলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক। সমাজমাধ্যমে এলন মাস্ক এ বিষয়ে লিখেছিলেন, 'প্রথমবার মানবদেহে প্রতিস্থাপন কার্য সম্পন্ন করল নিউরালিঙ্ক। ওই ব্যক্তি সেরে উঠছেন। প্রাথমিক পর্যায়ে নিউরন থেকে সাড়াও মিলেছে'।

আরও পড়ুন: Neuralink Brain Chip: আলো ফুটবে দৃষ্টিহীনের চোখে, সাড়া দেবে অসাড় শরীর! প্রথম বার মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপ বসালেন মাস্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget