এক্সপ্লোর

Science News: কাচের বোতলেই বেশি মাইক্রোপ্লাস্টিক, শরীরে বিষ ঢুকছে পানীয় থেকে, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Microplastic in Glass Bottle: ফ্রান্সের খাদ্য নিরাপত্তা সংস্থা শুক্রবার এই তথ্য় সামনে এনেছে। কাচের বোতলে বন্দি পানীয় নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন গবেষকরা।

নয়াদিল্লি: জলের সঙ্গে শরীরে মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়ার ঝুঁকি রয়েছে। তাই সময়ের সঙ্গে প্লাস্টিক বোতলের ব্যবহার কমেছে। ধাতব বোতল ব্য়বহার করেন কেউ, কেউ আবার ভরসা করেন কাচের বোতলকে। কিন্তু এবার কাচের বোতলে বন্দি পানীয় নিয়েও চাঞ্চল্যকর তথ্য় সামনে এল। কাচের বোতলে বন্দি জল, সোডা, বিয়ার এবং ওয়াইনে প্লাস্টিক বোতলের চেয়েও বেশি মাইক্রোপ্লাস্টিক থাকে বলে জানা গেল। (Science News)

ফ্রান্সের খাদ্য নিরাপত্তা সংস্থা শুক্রবার এই তথ্য় সামনে এনেছে। কাচের বোতলে বন্দি পানীয় নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন গবেষকরা। সেই গবেষণায় যে তথ্য় মিলেছে, তা দেখে হতভম্ব সকলেই। ফ্রান্সের খাদ্য নিরাপত্তা সংস্থার গবেষণা বিভাগের ডিরেক্টর Guillaume Duflos জানিয়েছেন, ফ্রান্সের বাজারে বিক্রিত বিভিন্ন ধরনের পানীয়ে কত মাইক্রোপ্লাস্টিক রয়েছে, তা জানতেই শুরু হয় গবেষণা। কোন পাত্র, কতটা ক্ষতিকর, তাও খতিয়ে দেখা হয়। (Microplastic in Glass Bottle)

আর তাতেই চাঞ্চল্যকর তথ্য় উঠে এসেছে বলে জানিয়েছেন Guillaume. গবেষণায় দেখা গিয়েছে, প্রতি ১ লিটার সফ্ট ড্রিঙ্কস, লেমোনেড, আইসড টি, বিয়ার ভর্তি কাচের বোতলে গড়ে ১০০টি করে মাইক্রোপ্লাস্টিকের কণা রয়েছে। সাধারণ প্লাস্টিকের বোতল এবং ধাতব ক্যানের চেয়ে তা ৫ থেকে ৫০ গুণ বেশি বলে দাবি গবেষকদের।

গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন Ph.D পড়ুয়া Iseline Chaib. তিনি জানিয়েছেন, একেবারে উল্টো ফল হাতে এসেছে তাঁদের। AFP-কে তিনি বলেন, “একেবারে উল্টো ফল দেখলাম। কাচের বোতলের নমুনা ঘেঁটে দেখলাম কণাগুলির আকার, রং, উপাদান প্লাস্টিকের বোতলের মতোই। কাচের বোতলের মুখে থাকা সিল ক্যাপও একই।”

গবেষকরা জানিয়েছেন, কাচের বোতলের মুখে যে ক্যাপ বা ঢাকনা বসানো থাকে, তার যে রং, তাতে আঁকিবুকি চোখে পড়ে তাঁদের। খালি চোখে যদিও সেগুলি ধরা পড়ে না। একজায়গায় রাখার সময় ঘর্ষণে আঁচড় লেগে থাকবে। সেখান থেকেই প্লাস্টিকের কণা পানীয়ে মিশতে পারে।

গবেষকরা জানিয়েছেন, জলের ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিক সবচেয়ে কম ছিল। প্রতি লিটার কাচের বোতলে ৪.৫, প্লাস্টিকের বোতলের ক্ষেত্রে যা ১.৬। কাচের বোতলে বন্দি ওয়াইনেও মাইক্রোপ্লাস্টিক কম। এর কারণ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে কাচের বোতল বন্দি সফ্ট ড্রিঙ্কেই সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে, প্রতি লিটারে ৩০। লেমোনেড এবং বিয়ারের ক্ষেত্রে যথাক্রমে ৪০ ও ৬০।

 এখনও পর্যন্ত খালি চোখে দেখা যায় না এমন মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে বাতাসে, খাবারেও, যা মানুষের শরীরে প্রবেশ করে। কিন্তুকত মাইক্রোপ্লাস্টিক শরীরে জন্য বিষ, তার নির্দিষ্ট কোনও মাত্রা এখনও ঠিক করা যায়নি। তাই ঝুঁকি ঠিক কতটা, তা নির্দিষ্ট ভাবে বলতে নারাজ গবেষকরা। তবে তাঁদের মতে, কাচের বোতলের মুখে কোন ক্যাপ বসানো হচ্ছে, তা নিয়ে সতর্ক হতে হবে। বোতলের ক্যাপ খুলে, তা জল এবং অ্যালকোহল দিয়ে ধুয়েও দেখেন গবেষকরা। তাঁদের মতে, এতে বিষের মাত্রা ৬০ শতাংশ কমে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget