এক্সপ্লোর

Partial Solar Eclipse: মহালয়ায় মহাজাগতিক সংযোগ, আজ বছরের শেষ সূর্যগ্রহণ, কখন,কোথা থেকে দেখে যাবে?

Last Solar Eclipse of 2025: ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ আজই।

নয়াদিল্লি: মহালয়ায় দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই পুজো শুরু হয়ে গেল বাঙালির। আকাশের শরতের মেঘ, উৎসবের আমেজ চারিদিকে। আর তাতে বাড়তি মাত্রা যোগ করেছে মহাজগৎ। কারণ, আজ রবিবার বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ। (Partial Solar Eclipse)

২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ আজই। তবে পূর্ণগ্রাস নয়, আজ আংশিক সূর্যগ্রহণ। সূর্যের ৮৫.৫ শতাংশ অংশ ঢাকা পড়ে যাবে। দক্ষিণ গোলার্ধ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার রাত ১০টা বেজে ৫৯ মিনিটে সূর্যে গ্রহণ লাগা শুরু হবে। শেষ হবে ভোররাত ১টা বেজে ১১ মিনিটে। (Last Solar Eclipse of 2025)

ফলে এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। দক্ষিণ গোলার্ধের দুই দেশ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মানুষজনই আজকের আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবে। আন্টার্কটিকা, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের কিছু অংশ থেকেও দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

জলবিষুবের  আগে আজকের এই সূর্যগ্রহণ গুরুত্বপূর্ণ। কারণ এর পরই উত্তর গোলার্ধে শরতের সূচনা ঘটতে চলেছে। ২৩ সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য সমান হবে। 

চাঁদ যখন ঘুরতে ঘুরতে সূর্য এবং পৃথিবীর মাঝে চলে আসে, তার ছায়া পৃথিবীর উপর পড়ে, সূর্যের আলো বাধা পায় পৃথিবীতে এসে পড়তে। আজকের এই সূর্যগ্রহণ আংশিক, কারণ পৃথিবী থেকে সূর্যের চাকতির কিছুটা অংশই ঢাকা থাকতে দেখা যাবে।

চলতি বছর আর সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে ২০২৬ সালের গোড়াতেই সূর্যে ফের গ্রহণ লাগবে। আগামী বছর ১৭ ফেব্রুয়ারি এবং ১২ অগাস্ট সূর্যগ্রগণ রয়েছে। তবে সেগুলি ভারত থেকে দেখা যাবে না। একেবারে ২০২৭ সালের ২ অগাস্ট যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে, সেটিই দেখা যাবে ভারত থেকে। তবে পূর্ণগ্রাস নয়, আংশিক গ্রহণই দেখা যাবে ভারত থেকে।

২০২৭ সালের ২ অগাস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিশেষ মুহূর্ত হতে চলেছে। কারণ সেদিন গ্রহণ চলবে একটানা ৬ মিনিট ২৩ সেকেন্ড ধরে। এত দীর্ঘ সময় ধরে সূর্যের পূর্ণগ্রাস অবস্থান অত্যন্ত বিরল। ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে এই একবারই পৃথিবী থেকে চাঁদের আড়ালে ঢাকা পড়ে থাকতে দেখা যাবে সূর্যকে। এই সূর্যগ্রহণকে ‘Great North African Eclipse’ বলা হচ্ছে। উপমহাদেশে এখন থেকেই তাই উৎসাহ চোখে পড়ছে। চিত্রগ্রাহক থেকে বিজ্ঞানী, সকলেই মুখিয়ে রয়েছেন। উৎসাহিত সাধারণ মানুষও।

এদিনের সূর্যগ্রহণ আংশিক হলেও, সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। খালিচোখে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের মণির ক্ষতি হতে পারে। তাই বাইনোকুলার, টেলিস্কোপ এবং ক্যামেরার লেন্সের মাধ্যমেই গ্রহণ দেখা উচিত। ISO 12312-2 কমপ্লায়ান্ট সোলার একলিপ্স গ্লাসও ব্যবহার করতে পারেন। সোলার ফিল্টারও ব্যবহার করা যায়। তবে বেশি ক্ষণ সূর্যের দিকে না তাকিয়ে থাকাই ভাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget