এক্সপ্লোর

Science News: বছরের শেষ ‘সুপার মুন’, আলো ছড়াবে রাতের আকাশে, কবে দেখা যাবে?

Last Supermoon of 2025: বছরের শেষ ‘সুপার মুনে’র আবির্ভাব ঘটতে চলেছে রাতের আকাশে।

নয়াদিল্লি: বছর শেষ হওয়ার আগে ফের রাতের আকাশে বেনজির দৃশ্যের সাক্ষী থাকবেন পৃথিবীবাসী। ডিসেম্বর মাসে বছরের শেষ ‘সুপার মুন’ বা ‘কোল্ড মুনে’র সাক্ষী হতে চলেছেন সকলে। বছরের অন্য সময়ের তুলনায় আকারে বড় দেখাবে চাঁদকে, আরও বেশি উজ্জ্বল দেখাবে। উত্তর গোলার্ধে শীতের মরশুম বলে এবারের ‘সুপার মুন’কে ‘কোল্ড মুন’ও বলা হচ্ছে। আগামী ৫ ডিসেম্বর রাতের আকাশে দর্শন মিলবে। (Last Supermoon of 2025)

বছরের শেষ ‘সুপার মুনে’র আবির্ভাব ঘটতে চলেছে রাতের আকাশে। উপবৃত্তাকার কক্ষপথ ধরে পৃথিবী থেকে দূরে অবস্থান করলে আকারে ছোটই দেখায় চাঁদকে। কিন্তু পৃথিবীর কাছাকাছি অবস্থানে চলে এলে আকারে অনেকটাই বড় দেখায়। রাতের আকাশে তুলনামূলক বড় আকারের চাঁদকে ওই সময় বলা হয় ‘সুপার মুন’। ভাল ভাবে এই ‘সুপার মুন’ দেখতে পাওয়া যাবে চন্দ্রোদয়ের পর পরই। পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকার দরুণ ওই সময় পৃথিবীর জলভাগে জোয়ার আসবে। (Science News)

পূর্ণিমা বা অমাবস্যায় চাঁদ পৃথিবীর অনুসূর অবস্থানে থাকে। অর্থাৎ উপবৃত্তাকার কক্ষপথে এমন জায়গায় অবস্থান করে, যেখানে থেকে পৃথিবীর সঙ্গে দূরত্ব কমে হয় ৩ লক্ষ ৬৩০০০ কিলোমিটার। আবার অপসূর অবস্থানে থাকে যখন, পৃথিবীর থেকে ৪ লক্ষ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব হয়। 

এর আগে নভেম্বর মাসে Beaver Moon-এর সাক্ষী হয় গোটা পৃথিবী। সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে বড় আকারে সেই সময় রাতের আকাশে ধরা দেয় চাঁদ। ডিসেম্বর মাসের ‘সুপার মুন’ বছরের দ্বিতীয় উজ্জ্বলতম ও দ্বিতীয় বৃহত্তম হতে চলেছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, বছরে যে সময় চাঁদকে সবচেয়ে ক্ষীণ দেখায়, তার চেয়ে ডিসেম্বরের ‘সুপার মুনে’র ব্যাস ১৪ শতাংশ বেশি থাকবে। ঔজ্জ্বল্য বাড়বে ৩০ শতাংশ। ডিসেম্বরের এই ‘সুপার মুন’কে ‘লং নাইটস মুন’ও বলা হয়। কারণ শীতকালে রাতের দৈর্ঘ্য রাতের তুলনায় বেশি হয়। 

এর আগে, গত ৭ সেপ্টেম্বর পৃথিবীর আকাশে রক্তবর্ণের 'Blood Moon' দেখা যায়। আবার ওই একই সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে। একটু একটু করে পৃথিবীর ছায়া পড়তে শুরু করে উপগ্রহের উপর। রাত ১১টা বেজে ১ মিনিটে পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায় চাঁদ। একই সঙ্গে রক্তবর্ণ আকার ধারণ করে চাঁদ। পূর্ব গোলার্ধের দেশগুলি থেকে দেখা যায় চাঁদের ওই রূপ। কলকাতার আকাশেও দৃশ্যমান হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও রক্তাভ চাঁদ।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget