এক্সপ্লোর

Solar Explosions: সূর্যপৃষ্ঠে পর পর তীব্র বিস্ফোরণ, ক্যামেরাবন্দি করল NASA

Sun Explosions: সূর্যপৃষ্ঠের ভয়ঙ্কর ওই বিস্ফোরণের প্রভাব এসে পড়েছে পৃথিবীতেও।

নয়াদিল্লি: সূর্যের বুকে ভয়ঙ্কর দুই বিস্ফোরণের ছবি প্রকাশ করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. শুক্র এবং শনিবার সূর্যের বুকে দুই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। পৃথীবার সময় অনুযায়ী, শুক্রবার রাত ৯টা বেজে ২৩ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে, দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে শনিবার সকাল ৭টা বেজে ৪৪ মিনিটে।  NASA-র Solar Dynamics Observatory সেই বিস্ফোরণের ছবি তুলেছে।  X5.8 এবং X1.5 গোত্রের ওই দুই বিস্ফোরণের ছবি সর্বসমক্ষে আনা হয়েছে। (Solar Explosions)

সূর্যপৃষ্ঠের ভয়ঙ্কর ওই বিস্ফোরণের প্রভাব এসে পড়েছে পৃথিবীতেও। পৃথিবীর বায়ুমণ্ডলে এসে আছড়ে পড়েছে বিধ্বংসী সৌরকণা। পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র যদিও বায়ুমণ্ডলেই তাকে রুখে দিয়েছে। যেবায়ুমণ্ডলের উপরিস্তরের গ্য়াসের সঙ্গে ঘর্ষণ বেধে লক্ষ লক্ষ আগুনের ফুলকিতে পরিণত হয় সৌরকণাগুলি, যা মেরুজ্যোতি রূপে ধরা দিয়েছে পৃথিবীর আকাশে। কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও বেগুনি, কোথাও আবার গোলাপি রঙের আলোর নাচ দেখা গিয়েছে রাতের আকাশে। (Sun Explosions)

তবে পৃথিবীর আকাশে মেরুজ্যোতি মোহময়ী রূপে ধরা দিলেও, তার প্রভাব মারাত্মক হতে পারত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সেই আবহেই সূর্যের বুকে দুই ভয়ঙ্কর বিস্ফোরণের ছবি সামনে আনল NASA. ওই দুই বিস্ফোরণকে X5.8 এবং X1.5 গোত্রের বিস্ফোরণ হিসেবে চিহ্নিত করেছে তারা, যা আসলে সৌরশিখার তীব্রতার মাপকাঠি। গত দু'দিনে সৌরশিখার তীব্রতা এযাবৎকালীন সর্বোচ্চ ছিল বলে জানিয়েছে NASA. 

আরও পড়ুন: Ladakh Aurora Spectacle: রঙিন হল রাতের আকাশ, লাদাখের মাথার উপর রক্তিম আলোর নাচ, মেরুজ্যোতি দেখল ভারতও

যে কারণে রাশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশের মানুষ যেমন মরুজ্যোতি দেখতে পান, তেমনই ভারতের লাদাখের হানলের আকাশেও রক্তিমবর্ণ মেরুজ্যোতি দেখা যায়। গভীর রাতে পৃথিবীর আকাশে দুই রকমের মেরুজ্যোতি চোখে পড়ে, মেরুজ্যোতি বোরিয়ালিস এবং মেরুজ্যোতি অস্ট্রেলিস। মেরুজ্যোতি বোরিয়ালিস দেখা যায় উত্তর মেরুতে। মেরুজ্যোতি অস্ট্রেলিস দক্ষিণ মেরু থেকে দেখা যায়। সূর্যপৃষ্ঠে AR3664 নামের একটি গর্তের বিস্তার ক্রমশ বাড়ছে, তার জেরেই পৃথিবীর বায়ুমণ্ডলে অভিযুক্ত সৌরকণা আছড়ে পড়েছে বলে জানা গিয়েছে। 

সূর্যপৃষ্ঠে এই বিস্ফোরণের ফলে নিঃসৃত সৌরকণাই পৃথিবীর দিকে ধেয়ে আসে। পৃথিবীর বায়ুণ্ডল ফুঁড়ে ঢুকে পড়লে, তা থেকে ভয়ঙ্কর পরিণতি হতে পারত। প্রাথমিক ভাবে রেডিও যোগাযোগ, বিদ্যুৎ সংযোগের উপর প্রভাব পড়ত, মহাকাশে বিরাজমান মহাকাশযান এবং মহাকাশচারীদের প্রাণহানির আশঙ্কাও ছিল। কিন্তু লাগাতার এই বিপদ থেকে পৃথিবীবাসীকে রক্ষা করে আসছে চৌম্বকীয় ক্ষেত্র। সমমেরু বিকর্ষণের জেরে সৌরকণাদের ঠেরিয়ে দেয় এটি। পৃথিবীর মেরুঅঞ্চলের বর্মের মতো ঘিরে রেখেছে চৌম্বকীয় ক্ষেত্র, তার জেরেই বিপদ ঠেকানো সম্ভব হচ্ছে।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget