এক্সপ্লোর

Nasa: কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ! কোন গাছের কাঠ পছন্দ বিজ্ঞানীদের?

Wooden Satellite: কমবে খরচ, কমবে বর্জ্যও। কবে পৃথিবীর কক্ষপথে পৌঁছবে এই কৃত্রিম উপগ্রহ?

কলকাতা: দামি ধাতু, নানা ধাতব যন্ত্রপাতি আর নয়। এবার কৃত্রিম উপগ্রহ তৈরি হবে কাঠে। শুনতে অবাক লাগলেও এমনটাই করতে চলেছেন বিজ্ঞানীরা। নাসা (NASA) ও জাপানের (Japan) মহাকাশ বিজ্ঞানীরা হাতে হাত মিলিয়ে তৈরি করছেন LignoSat. 

এটি আগতে কাঠের তৈরি একটি কৃত্রিম উপগ্রহ। একটি কফি মগের আকারের এই কৃত্রিম উপগ্রহ। ম্যাগনোলিয়া কাঠ (Magnolia Wood) দিয়ে তৈরি হচ্ছে এই  কৃত্রিম উপগ্রহ। ২০২৪ সালে পৃথিবীর কক্ষপথে বসানো হবে এই কৃত্রিম উপগ্রহকে। 

কাঠ টিকবে?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশের শূন্যে (Vacuun of Space) কাঠ পোড়ে না বা পচে যায় না। সময় শেষে যখন ফের পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকবে কৃত্রিম উপগ্রহ। তখন কাঠ হওয়ায় বায়ুমন্ডলের সঙ্গে ঘর্ষণে পুড়ে ছাই হয়ে যাবে ওই উপগ্রহ। এমনটা হলে মহাজাগতিক বর্জ্যের সমস্যা এড়ানো যাবে। আধুনিক কৃত্রিম উপগ্রহ ধাতব হয়, সেই কারণে কৃত্রিম উপগ্রহ খারাপ হয়ে যাওয়ায় মহাকাশে বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। পৃথিবীতে যে যে উপগ্রহ এনে সমুদ্রে নিক্ষেপ করা হয়, তাতেও ভয়াবহ দূষণ ঘটে। কিন্তু মহাকাশ বিজ্ঞানচর্চা থেমে থাকার নয়। সেই কারণেই বিজ্ঞানচর্চার কারণে হওয়া দূষণের পরিমাণ কমাতেই এই ভাবনা বিজ্ঞানীদের। এই কাজ সফল হলে ভবিষ্যতে কৃত্রিম উপগ্রহের জন্য Biodegradable পদার্থ ব্যবহারের নতুন দিগন্ত খুলে যাবে। এই কাজে অনেকটাই এগিয়েছেন বিজ্ঞানীরা।

যে কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করা হবে, সেই কাঠের নমুনা এই বছরের শুরুতেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) পরখ করে দেখা হয়েছে। তাতে যা ফল পাওয়া গিয়েছে, তাতে বিজ্ঞানীরা মনে করছেন এই কাঠ দিয়ে কৃত্রিম উপগ্রহ তৈরি করা সম্ভব। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশে তাপমাত্রার ব্যাপক হেরফের হয়। কসমিক রশ্মির সামনে পড়ে কৃত্রিম উপগ্রহ। তারপরেও ১০ মাস ধরে কোনওরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি কাঠের ওই নমুনা।

কোন কাঠে তৈরি হবে কৃত্রিম উপগ্রহ?
প্রাথমিকভাবে ৩রকম কাঠের নমুনা বেছে নিয়েছিলেন বিজ্ঞানীরা। ম্যাঙ্গোলিয়া, চেরি এবং বার্চ গাছের কাঠ বেছে নেওয়া হয়েছিল। সেগুলির নমুনা রাখা হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station)। এমন একটি মডিউলে সেগুলি রাখা হয়েছিল যেটি মহাকাশে উন্মুক্ত ছিল। পরীক্ষার ফলাফল দেখে ম্যাঙ্গোলিয়া কাঠ বেছে নিয়েছেন বিজ্ঞানীরা। কারণ ওই পরিস্থিতিতে ওই কাঠ সবচেয়ে কম ক্ষয় হয়েছে।    

এখন অন্তত ৯৩০০ টন মহাকাশ সামগ্রী (Space Object), যার মধ্যে মহাকাশীয় বর্জ্যও রয়েছে, পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই সামগ্রীগুলি অতি উন্নত ধাতু দিয়ে তৈরি হয়। যেগুলি আকাশের উজ্জ্বলতা অন্তত ১০ শতাংশ বাড়িয়ে দেয়। যার ফলে দূরবর্তী মহাজাগতিক কর্মকাণ্ড দেখতে সমস্যা তৈরি হয়। তাছাড়া, ধাতু দিয়ে তৈরি করতে খরচও অনেক বেশি হয়। তার ক্ষতি করার ক্ষমতাও অনেক বেশি হয়। সেক্ষেত্রে LingoSat-এর মতো কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ কম বিপদ তৈরি করবে বলে মত বিজ্ঞানীদের। 

আরও পড়ুন: ভেলায় ভেসে পুকুর পরিক্রমা দেব-দেবীর! প্রাচীন প্রথা মেনে চলছে বুদবুদের এই অনুষ্ঠান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget