এক্সপ্লোর

NASA DART Mission: আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত পৃথিবী, ধাক্কা মেরে গ্রহাণুকে কক্ষপথ থেকে সরিয়ে দেওয়ার ভিডিও সামনে এল

Planetary Defence Test: ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর মহাকাশ গবেষণার জগতে ওই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্ট হয়।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরের দুনিয়ায় বিচরণই মহাকাশ অভিযানের একমাত্র লক্ষ্য নয়। মহাজাগতিক বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করাও লক্ষ্য বিজ্ঞানীদের। সেই কাজে নেমে দু'বছর আগে ইতিহাস রচনা করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. রকেট দেগে, ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় একটি গ্রহাণুকে। এবার সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও আলাদা ভাবে সামনে আনা হল। দু'বছর আগে ওই বিশেষ মুহূর্ত সরাসরি সম্প্রচারিত হয়েছিল। (NASA DART Mission)

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর মহাকাশ গবেষণার জগতে ওই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্ট হয়। সেই প্রথম মহাজাগতিক আক্রমণ প্রতিহত করার উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচিত হয় সকলের সামনে, যাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল সেই সময়। এবার ওই বিশেষ মুহূর্তের ভিডিও সামনে এল। NASA-র তরফেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করা হয়েছে। (Planetary Defence Test)

ধাক্কা মেরে গ্রহাণুকে দূরে সরিয়ে দেওয়ার ওই অভিযানের নাম Double Asteroid Redirection Test (DART) রাখা হয়েছিল। Didymos নামের একটি বড় গ্রহাণুকে প্রদক্ষিণ করছিল Dimorphos নামের ছোট গ্রহাণুটি। NASA-র DART মহাকাশযানটি ঘণ্টায় ১৪০০০ কিলোমিটার গতিতে ছুটে গিয়ে তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। আগামীতে পৃথিবীর বুকে এমন কোনও গ্রহাণু বা অন্য মহাজাগতিক বস্তু আছড়ে পড়ার উপক্রম হলে, একই পদ্ধতি অবলম্বন করা যাবে বলে জানায় NASA. 

ওই ভিডিওয় দেখা গিয়েছে, দূরের গ্রহাণুটির সঙ্গে দূরত্ব ক্রমশ কমছে। ছোট বিন্দু থেকে ধীরে ধীরে গ্রহাণুটির এবড়ো খেবড়ো গঠন স্পষ্ট হয় চোখের সামনে। এর পর জোর ধাক্কা এবং স্ক্রিনটি লাল হয়ে যায়। ওই ধাক্কার পর টেলিস্কোপে চোখ রেখে দেখা যায়, Dimorphos-এর গতি বদলে গিয়েছে।

অভিযানের সময় পৃথিবী থেকে ৭০ লক্ষ মাইল দূরে অবস্থান ছিল গ্রহাণুটির। ১০ মাস আগে ক্যালিফোর্নিয়া থেকে এই বিশেষ অভিযানের জন্য DART-কে মহাকাশে পাঠানো হয়। এই সাফল্যের পর নাসা-র তরফে লিখিত বিবৃতি জারি করে বলা হয়, ‘মহাকাশ বিজ্ঞানে নতুন যুগের সূচনা হল। গ্রহাণু আছড়ে পড়ার বিপদ থেকে নিজেদের রক্ষা করার যোগ্যতা অর্জন করলাম আমরা’। Dimorphos নামের গ্রহাণুটি আয়তনে প্রায় ৫৩০ ফুট। মিশরের বৃহদাকার পিরামিডের সঙ্গে তার তুলনা চলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget