এক্সপ্লোর

Science news: চাঁদের চারপাশে পাক খাচ্ছে বর্শার মত অজ্ঞাত যান, ধরা পড়ল নাসার ক্যামেরায়, কী এটি?

Strange Thing Over Moon: চাঁদের উপর বর্শার মতো একটি অজ্ঞাত যান দেখা গিয়েছিল এক মাস আগে। এবার এর পরিচয় জানাল নাসা।

কলকাতা: একটি সরু তীক্ষ্ণ বর্শার মতো অজ্ঞাত বস্তু। চাঁদের উপর দিয়ে যেতে যেতে হঠাৎই ধরা পড়ে নাসার ক্যামেরায়। এটি কী জিনিস তা প্রথমে বুঝতে পারেননি কেউই। ফলে হইচই শুরু হয় বিজ্ঞানী মহলে। অবশেষে সেই রহস্য উদঘাটন হল। নাসার তরফে জানানো হল ওই অজ্ঞাত বস্তুটি আদতে কী জিনিস। নাসার লুনার রিকোনোসা অরবিটার চাঁদের চারপাশে পাক খাচ্ছে বর্তমানে। তার ন্যারো অ্যাঙ্গল ক্যামেরাতেই দেখা যায় চাঁদের গায়ে এই তীক্ষ্ণ বর্শার মতো বস্তুটি। 

নাসার ক্যামেরায় পড়ল ধরা

নাসার লুনার রিকোনোসা অরবিটার তার নিয়ম মেনেই পাক খাচ্ছিল চাঁদের চারপাশে। এলআরও-এর ক্যামেরায় (লুনার রিকোনোসা অরবিটার) ৫ ও ৬ মার্চের মাঝামাঝি সময় ধরা পড়ে এই বস্তটি।  গত এক মাস ধরে এই বস্তুটি নিয়ে জল্পনার অন্ত ছিল না। অবশেষে বস্তুটির গোত্র পরিচয় খোলসা করে জানাল নাসা। 

২০২২ সালের ঘটনা

২০২২ সালের একটি ঘটনার কারণেই ওই অজ্ঞাত বস্তুটি দেখা গিয়েছে বলে জানায় নাসা। ২০২২ সালে কোরিয়া অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট একটি লুনার অরবিটার তৈরি করে। ৪ অগাস্ট কেপ ক্যানাভেরাল স্পেস স্টেশন থেকে সেটির উৎক্ষেপণ হয়। দানুরি নাম দেওয়া হয়েছিল ওই লুনার অরবিটারটির‌। কোরিয়ার তৈরি সেটিই প্রথম অরবিটার যার নাম ছিল কোরিয়ান পাথফাইন্ডার লুনার অরবিটার। এর কাজ ছিল কোরিয়ার মহাকাশযানের উপর নজরদারি করা। এক বছর ধরে সেই কাজ করার কথা লুনার অরবিটারের। ৫ ও ৬ মার্চের মাঝামাঝি সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ের জন্য কেপিএলও-কে দেখা যায়‌। 

আকারে কেন এত বড় ? 

নাসার লুনার অরবিটারের ক্যামেরা অনেকটাই বড় দেখা যায় কোরিয়ার অরবিটারকে। কিন্তু এত বড় আকারের অরবিটার দেখা গেল কী করে ? এর ব্যাখ্যাও দিয়েছে নাসা। আদতে বেগের কারণেই এমনটা হয়েছে। নাসার অরবিটার কোরিয়ার অরবিটারের বিপরীত দিকে ঘুরছে। এই অবস্থায় নাসার অরবিটার নিরিখে কোরিয়ার অরবিটারের বেগ অনেকটাই বেশি মনে হবে। যাকে পদার্থ বিজ্ঞানে আপেক্ষিক বেগ বলা হয়। এই বেগের কারণে বস্তুটির আপেক্ষিক অবস্থানও অনেকটা এলাকা জুড়ে দেখা গিয়েছে ক্যামেরায়। যা দেখে তাকে অনেকটা বড় বলে মনে হয়েছে। কেপিএলও-র নির্দিষ্ট আকারের চেয়ে ১০ গুণ বেশি বড় ছিল ওই ছবির বস্তুটি‌।

আরও পড়ুন - Science News: সমুদ্রগর্ভে জমছে লাখ লাখ টন প্লাস্টিক, কোন বিপদের আশঙ্কা ?

সেরা শিরোনাম

Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget