এক্সপ্লোর

New Planets Discovered: মহাশূন্যে ৬ নতুন গ্রহের আবিষ্কার, সবমিলিয়ে হল ৫৫০২, তাও সৌরজগতের বাইরে

Science News:সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহের সংখ্যা হল ৫ হাজার ৫০২টি।

নয়াদিল্লি: মহাশূন্যে ছয়টি নতুন গ্রহের সন্ধান পেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. আমাদের সৌরজগতের বাইরে ওই ছয়টি গ্রহের সন্ধান মিলল। সব মিলিয়ে আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহের সংখ্যা হল ৫ হাজার ৫০২টি।  পৃথিবীর বিশ্ব-ব্রহ্মাণ্ডকে বোঝার ক্ষেত্রে এই সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ পৃথিবীর বাইরে সম্ভাব্য প্রাণের যে খোঁজ চলছে, তা যে মোটেই সহজ কাজ নয়, গ্রহের সংখ্যাই তাই প্রমাণ বলে মত তাঁদের। (New Planets Discovered)

আজ থেকে ৩১ বছর আগে, ১৯৯২ সালে প্রথম বার সৌরজগতের বাইরে গ্রহের অস্তিত্বের সন্ধান পান বিজ্ঞানীরা। দু'টি যমজ গ্রহ, Poltergeist এবং Phobetor-এর সন্ধান মেলে। Pulsar PSR B1257 নামের একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে তারা। ২০২২ সালের মার্চ মাসে সেই আবিষ্কার ৫০০০০এর মাইলফলক ছোঁয়। এবার সেই সংখ্যাও বাড়ল। (Science News)

NASA জানিয়েছে, HD 3638 b, TOI-198 b, TOI-2095 c, TOI-4860 b এবং MWC 758 c-এই ছয়টি নতুন গ্রহের সন্ধান মিলেছে, যেগুলি সৌরজগতের বাইরে অবস্থান করছে। পৃথক ভাবে গ্রহগুলির বর্ণনাও দিয়েছে NASA, যা হল-

HD 36384 b: গ্রহটিকে Super Jupiter বলছেন বিজ্ঞানীরা। M Giant Star নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে। সূর্যের চেয়ে আকারে ৪০ গুণ বড় নক্ষত্রটি। 

TOI-198 b: এটি পাথুরে গ্রহ। M Dwarf নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটি। 

TOI-2095 b ও TOI-2095 c: দু'টি গ্রহই Supre Earth. একটি নক্ষত্রকেই প্রদক্ষিণ করছে তারা, M Dwarf-কে। নক্ষত্রের থেকে অবস্থান অনুযায়ী, তাদের চরিত্র শুক্র এবং পৃথিবীর মতো। 

TOI-4860 b: বৃহস্পতির মতো গ্যাস ভর্তি এই গ্রহে। একে 'Hot Jupiter'ও বলছেন বিজ্ঞানীরা। সেটিও একটি M Dwarf নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। ১.৫২ দিনেই সেটি নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করে। অর্থাৎ নক্ষত্রের একেবারে কাছাকাছি অবস্থান। এত বড় আকারের গ্রহ নক্ষত্রের এত কাছাকাছি অবস্থিত, তাও আবার বামন নক্ষত্রের, এটিকে বিরল ঘটনা বলছেন বিজ্ঞানীরা।

MWC 758 c:  এটি একটি বৃহদাকার প্রোটোপ্ল্য়ানেট, যা নবজাতক একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে। এতটাই বয়স কম নক্ষত্রটির যে তার চারপাশে গ্যাসের বলয়টি এখনও রয়েছে। সৌরজগতের বাইরে এই প্রথম প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের মধ্যে কোনও গ্রহের সন্ধান মিলল।

 NASA-র Transiting Exoplanet Survey Satellite (TESS)-এর উৎক্ষেপণ হয় ২০১৮ সালে। এখনও পর্যন্ত কয়েক হাজার মহাজাগতিক বস্তুকে সৌরজগতের বাইরের গ্রহ বলে শনাক্ত করেছে সেটি, যার মধ্যে ৩২০টি গ্রহের স্বীকৃতি পেয়েছে। 

NASA-র Spitzer, Hubble এবং James Webb Space Telescope-ও সৌরজগতের বাইরে গ্রহ আবিষ্কার এবং পর্যবেক্ষণের কাজে নিযুক্ত। NASA-র Nancy Grace Roman Space Telescopeটি ২০২৭ সালের মে মাসে উৎক্ষেপণ করা হবে।

আরও পড়ুন: Global Seed Vault: ধ্বংসের পর আবারও সুজলা-সুফলা হয়ে উঠতে পারে পৃথিবী, মেরুবৃত্তে পাতালপুরীতেই রয়েছে সব বন্দোবস্ত

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান
Koustav Bagchi vs Arjun Singh |
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল সেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার। Supreme Court

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget