এক্সপ্লোর

Uranus' Moons: এতদিনে ভুল ভাঙল? ইউরেনাসের ৫ উপগ্রহ প্রাণধারণের উপযুক্ত, বলছে নয়া গবেষণা

Science News: ইউরেনাসের ওই পাঁচ উপগ্রহ সম্পর্কে যেটুকু যা তথ্য এতদিন পাওয়া গিয়েছে, তা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Voyager-2 অভিযানের দৌলতে।

নয়াদিল্লি: সৌরজগতের বাইরে নয়, পৃথিবীর বিকল্প কি রয়েছে নাগালের মধ্যেই? নয়া গবেষণা এমনই সম্ভাবনা উস্কে দিল এবার। ইউরেনাসের যে ২৭টি উপগ্রহ রয়েছে, তার মধ্যে বৃহত্তম পাঁচটি উপগ্রহে প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশ থাকতে পারে বলে জানা গেল। এতদিন ওই উপগ্রহগুলিকে হিমশীতল, নিষ্প্রাণ হিসেবেই গন্য করছিলেন বিজ্ঞানীরা। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, ইউরেনাসের ওই পাঁচ উপগ্রহে আস্ত মহাসাগর থাকতে পারে। প্রাণ ধারণের উপযুক্ত পরিবেশও থাকতে পারে সেখানে। (Uranus' Moons)

ইউরেনাসের ওই পাঁচ উপগ্রহ সম্পর্কে যেটুকু যা তথ্য এতদিন পাওয়া গিয়েছে, তা আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র Voyager-2 অভিযানের দৌলতে। ৪০ বছর আগে ওই মহাকাশযান যা তথ্য পায়, এতদিন তার উপর ভিত্তি করেই গবেষণা চলেছে। কিন্তু নয়া গবেষণায় দেখা যাচ্ছে, Voyager-2 যখন ইউরেনাসের উপগ্রহগুলির গা ঘেঁষে বেরিয়ে যায়, সেই সময় তীব্র সৌরঝড় চলছিল। ফলে ইউরেনাস এবং তার উপগ্রহগুলি সম্পর্কে সঠিক তথ্য হাতে আসেনি। (Science News)

ইউরেনাস একটি বরফে পূর্ণ, বলয়যুক্ত গ্রহ। সৌরজগতের প্রায় কিনারার কাছাকাছি অবস্থান। শীতলতম গ্রহগুলির মধ্যে ইউরেনাস অন্যতম। অন্য গ্রহগুলির তুলনায় অনেকটাই আলাদা ইউরেনাস। একদিকে হেলে অবস্থান করছে। দেখলে মনে হবে টাল খেয়ে পড়ে গিয়েছে। এমন অবস্থানের জন্য ইউরেনাসের জলবায়ু অতি চরম প্রকৃতির। ইউরেনাসের দুই মেরুর প্রত্যেকটি একটানা ৪২ বছর সূর্যালোক পায়, আবার একটানা ৪২ বছর অন্ধকারাচ্ছন্ন থাকে। তাই ইউরেনাসকে অদ্ভুত গ্রহও বলে থাকেন বিজ্ঞানীরা। সেই ইউরেনাসের বৃহত্তম পাঁচটি গ্রহে প্রাণধারণের উপযুক্ত পরিবেশ থাকতে পারে বলে এবার উঠে এল গবেষণায়। 

১৯৮৬ সালে Voyager-2 প্রথম ইউরেনাস এবং তার পাঁচটি মূল উপগ্রহের ছবি পাঠায়। সেই সময় যে তথ্য হাতে আসে, সেই অনুযায়ী ইউরেনাসের উপগ্রহগুলি নিষ্ক্রিয় বলেই ধারণা জন্মায়। ইউরেনাসের চৌম্বকীয় ক্ষেত্রও বিকৃত বলে জানা যায় সেই সময়। সৌরজগতের আর কোনও গ্রহের ক্ষেত্রে এমন তথ্য মেলেনি বলে সেই সময় অবাক হয়ে যান বিজ্ঞানীরা। কিন্তু এখন জানা যাচ্ছে, প্রতিকূল পরিস্থিতিতে ওই তথ্য পৃথিবীতে পাঠায় Voyager-2. সৌরঝড় চলাকালীন সাময়িক ভাবে ইউরেনাসের চৌম্বকীয় ক্ষেত্র বিকৃত বলে ধারণা জন্মায়। অর্থাৎ গত ৪০ বছর ধরে ইউরেনাস এবং তার উপগ্রহগুলির সম্পর্কে যে ধারণা ছিল, তা একেবারে নির্ভুল নয়। 

Nature Astronomy জার্নালে প্রকাশিত নয়া গবেষণায় বলা হয়েছে, ইউরেনাসের পাঁচটি বৃহত্তম উপগ্রহ, টাইটানিয়া, ওবেরন, আমব্রিয়েল, এরিয়েল এবং মিরান্ডার বুকে আস্ত মহাসাগর থাকতে পারে। সেখানে প্রাণধারণের উপযুক্ত পরিবেশও থাকতে পারে, ঠিক বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এবং শনির উপগ্রহ এনসেলাডাসের মতো। মিরান্ডার বুকে মহাসাগর থাকতে পারে বলে এর আগেও একটি গবেষণায় সামনে আসে। ২০৪৫ সাল নাগাদ নতুন করে ইউরেনাস অভিযানে নামছে NASA. সেক্ষেত্রে এ ব্যাপারে স্পষ্ট ধারণা মিলতে পারে। 

সেরা শিরোনাম

Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget