এক্সপ্লোর

Pluto Supervolcano: হুবহু আগ্নেয়গিরি, কিন্তু আগুন বা লাভা নয়, মুখ খুললেই বেরোয় বরফ-কাচ, প্লুটোয় এ কেমন সৃষ্টি!

Science News: আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নিউ হরাইজন্স মিশনের আওতায় কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে ওই ‘তুষারগিরি’র সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: একসময় গ্রহ বলে ধরা হলেও, পদাবনতি হয়েছে প্লুটোর। গ্রহ বলে আর গন্য করা হয় না তাকে। তাই বলে প্লুটোকে নিয়ে কৌতূহলে ঘাটতি নেই। আজও তাকে নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। আর তাতেই নতুন তথ্য উঠে এল। প্লুটোর বুকে Ice Volcano রয়েছে বলে ইঙ্গিত পেলেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, প্লুটোর বুকে আগ্নেয়গিরির মতো পাহাড় রয়েছে। তবে তার জ্বালামুখ থেকে উত্তপ্ত, গলিত পাথর, ছাই বা গ্যাস বেরিয়ে আসে না, বরং বেরিয়ে আসে বরফ, জল এবং কাচের মতো স্বচ্ছ পদার্থ। (Pluto Supervolcano)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নিউ হরাইজন্স মিশনের আওতায় কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে ওই ‘তুষারগিরি’র সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে। কিলাদজ ক্যালডেরা নামের ওই পাহাড়টিকে এতদিন বৃহদাকার গহ্বর বলেই মনে করতে বিজ্ঞানীরা। কিন্তু সম্প্রতি আরও ভাল করে নিরীক্ষণ করতে গিয়ে দেখা যায়, সেটি আসলে আগ্নেয়গিরির মতো একটি পাহাড়। বহু বার সেটি থেকে নানা পদার্থের উদগীরণ ঘটেছে। তবে গলিত লাভা নয়, মূলত বরফের উদগীরণ ঘটেছে। (Science News)

এই ধরনের প্রাকৃতিক সৃষ্টিকে বলা হয় Cryovolcanoes অথবা Ice Volcanoes.আমাদের সৌরজগতের মুষ্টিমেয় কিছু অঞ্চলেই এর অস্তিত্ব রয়েছে। মূল গ্রহাণু বলয়ের অন্তর্গত বামনগ্রহ সিয়ারিজে এই ধরনের পাহাড় রয়েছে। মহাকাশযান ক্যাসিনি থেকে শনির উপগ্রহ এনসেলাডাসকে ঘিরে থাকা পালকের মতো যে ছটা চোখে পড়ে, তাও আসলে এমন পাহাড় থেকে নির্গত বরফ এবং জল। এর পাশাপাশি, প্লুটোর বুকেই এমন আরও দু’টি পাহাড় রয়েছে, Wright Mons এবং Piccard Mons.

আরও পড়ুন: NASA's Kepler Mission: ৭ গ্রহের পৃথক 'সৌরজগতের' সন্ধান, আয়তনে পৃথিবীর থেকে বড় সবকটিই !

চন্দ্রপৃষ্ঠে বৃহদাকার গহ্বরগুলির সৃষ্টির নেপথ্যে গ্রহাণু আছড়ে পড়াকে দায়ী করা হয়। প্লুটোর বুকে তৈরি হওয়া কিলাদজের সৃষ্টি নিয়েও একাধিক তত্ত্ব উঠে আসছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, কিলাদজ আকারে খানিকটা উদ্ভট, তাই একে গহ্বর বলা যায় না। এর চতুর্দিক ঘেরা জলীয় বরফে, সাধারণত যা মিথেনের স্তরের নীচে লুকনো থাকে। আবার মাটির নীচে, পাতের ফাটলের মধ্যেও চোখে পড়ে। 

প্লুটোর বুকে কিলাদজের চারিদিকে থাকা বরফের মধ্যে অ্যামোনিয়া থাকার প্রমাণও পেয়েছেন বিজ্ঞানীরা। অ্যামোনিয়া জলকে বরফ হিসেবে জমতে দেয় না, ফলে তরল আকারে, বরফের-লাভা হিসেবে বয়ে যেতে পারে। শুধু তাই নয়, অ্যামোনিয়া থেকেই অ্যামিনো অ্যাসিডের উৎপত্তি, যা প্রাণসৃষ্টির অন্যতম মূল উপাদান। ফলে প্লুটোর বুকে এই নয়া আবিষ্কার ঘিরে কৌতূহল বাড়ছে। 

কিলাদজের চতুর্দিকে যে জলীয় বরফ রয়েছে, তা থেকে বিজ্ঞানীদের ধারণা, অতি সম্প্রতি ফের উদগীরণ ঘটেছে সেখানে। কিলাদজের বয়সও খুব বেশি নয় বলে মত তাঁদের। বরফের উদগীরণ কোথা থেকে ঘটছে, এই মুহূর্তে তা-ই ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। প্লুটোর বুকে একসময় সাগরের অস্তিত্ব ছিল। সেটি জমে গিয়ে প্লুটোর মাটির নীচে চাপা পড়ে গিয়ে থাকলেও, তার কিছু অংশ এখনও তরল অবস্থায় রয়েছে এবং সেই তরলই কিলাদজের মাধ্যমে উপরে উঠে আসছে বলে মত বিজ্ঞানীদের একাংশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget