এক্সপ্লোর

ISRO News:দু'দিন পরেই রওনা দেবে TeLEOS-2, শেষ মুহূর্তের প্রস্তুতি ইসরোয়

Science:আর দুদিন! ২২ এপ্রিল ঠিক দুপুর ২টো ১৯ মিনিটে  শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে রওনা দেবে TeLEOS-2 উপগ্রহ। স্বাভাবিক ভাবেই PSLV-C55/ TeLEOS-2 অভিযানের শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে উত্তেজনা তুঙ্গে ইসরোয়

শ্রীহরিকোটা: আর দুদিন! ২২ এপ্রিল ঠিক দুপুর ২টো ১৯ মিনিটে  শ্রীহরিকোটার (Sriharikota) সতীশ ধবন স্পেস সেন্টার (Satish Dhawan Space Center) থেকে রওনা দেবে TeLEOS-2 উপগ্রহ। স্বাভাবিক ভাবেই PSLV-C55/ TeLEOS-2 অভিযানের শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে উত্তেজনা তুঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় (ISRO)। 

অভিযান নিয়ে...
এটি প্রধানত একটি বাণিজ্যিক অভিযান যার আয়োজক নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল। এই অভিযানে প্রধান উপগ্রহ হিসেবে যাচ্ছে  TeLEOS-2, সহযাত্রী হিসেবে যাওয়ার কথা Lumelite-4-র। আদতে সিঙ্গাপুরের উপগ্রহদুটির ওজন যথাক্রমে ৭৪১ কিলোগ্রাম ও ১৬ কিলোগ্রাম। নির্দিষ্ট কক্ষপথে এটি স্থাপন করার কথা। 

TeLEOS-2 সম্পর্কে...
সিঙ্গাপুর সরকারের তরফে DSTA এবং ST ইঞ্জিনিয়ারিং মিলে এই TeLEOS-2 উপগ্রহটি তৈরি করেছে। সিঙ্গাপুর সরকারের একাধিক এজেন্সির যে নানা ধরনের উপগ্রহচিত্রের চাহিদা রয়েছে, TeLEOS-2 সেই চাহিদা মেটাবে বলেই আশা। দিনরাতের হিসেবে সব সময় কাজ করার কথা এটি। যে কোনও মরসুমেই সক্রিয় থাকবে TeLEOS-2। অভিযানের একেবারে শেষলগ্নের তোড়জোড় ঘিরে তুমুল উৎসাহ ইসরোয়। অভিযান সফল হলে ইসরো ও তার আন্তর্জাতিক সহযোগীদের দুরন্ত সব প্রকল্প রূপায়ণের দৌড়ে আরও এক মাইলফলক ছুয়ে ফেলা যাবে, আশা মহাকাশ গবেষকদের। 

কোথায় দেখা যাবে?
মহাকাশ গবেষণা নিয়ে যাদের উৎসাহ রয়েছে, তার এই অভিযানের সরাসরি সম্প্রচার দেখতে চোখ রাখতে পারেন ইসরোর ইউটিউব স্ট্রিমে। ডিডি ন্যাশনাল চ্যানেলেও দেখা যাবে এই উৎক্ষেপণ। PSLV-C55 করে ঠিকঠাক যেন TeLEOS-2 পৌঁছে যায় তার কক্ষপথে, এটাই আশা সকলের। প্রসঙ্গত, গত মার্চে আয়ু শেষ হয়েছে কৃত্রিম উপগ্রহ মেঘ-ট্রপিক্স-১-র। দোলের দিনই সেটিকে আছড়ে পুড়িয়ে ফেলা হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র তরফে সেই নিয়ে চূড়ান্ত সক্রিয়তা শুরু হয়েছে। কার্যকাল শেষ করে সেই দিনই ভারতের বায়ুমণ্ডলে প্রবেশ করার কথা ছিল ওই কৃত্রিম উপগ্রহের। তার পর আকাশেই পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছে সেটিকে।  ২০১১ সালের অক্টোবর মাসে কৃত্রিম উপগ্রহ মেঘ-ট্রপিক্স-১-এর উৎক্ষেপণ হয়। লো আর্থ অরবিটের উদ্দেশে রওনা দেয় সেটি, যা কিনা পৃথিবীকে প্রদক্ষিণ করার একটি কক্ষপথ। ইসরো এবং ফ্রান্সের মহাকাশ সংস্থা CNES-এর যৌথ উদ্যোগে সেটিকে মহাকাশে পাঠানো হয়। মূলত আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত গবেষণার কাজেই পাঠানো হয়েছিল। গোড়ার দিকে তিন বছরের জন্য এই অভিযানের পরিকল্পনা গৃহীত হয়। পরে সময়কালের মেয়াদবৃদ্ধি করা হয় বিজ্ঞানীদের তরফে। তার পর প্রায় এক দশক ধরে পৃথিবীর বুকে আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত তথ্য পাঠাচ্ছিল ওই কৃত্রিম উপগ্রহ। এতদিনে তার কার্যকাল শেষ হল। ইসরোর তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ তথ্যপ্রদান করে গিয়

 

আরও পড়ুন:হোয়াটসঅ্যাপের স্টেটাস শেয়ার করা যাবে ফেসবুকেও, শুরু নতুন ফিচারের রোল আউট

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget