এক্সপ্লোর

Space Collision Avoided: ১০ মিটারেরও কম দূরত্ব ছিল, অল্পের জন্য মহাকাশে সংঘর্ষ এড়াল আমেরিকা ও রাশিয়া

ROSCOSMOS-NASA: আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর প্যাম মেলরয় বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন।

নয়াদিল্লি: পৃথিবীর বুকে দুই দেশের মধ্যে চাপানউতোর লেগেই থাকে। মহাকাশেও কোনও রকমে সংঘর্ষ এড়াল আমেরিকা এবং রাশিয়া। মাস দেড়েক আগে মহাশূন্যে তাদের পাঠানো দুই কৃত্রিম উপগ্রহের মধ্যে সংঘর্ষ বাঁধার উপক্রম হয়। মারাত্মক সেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় একটুর জন্য। আর তাতেই হাঁফ ছেড়ে বাঁচে দুই প্রবল শক্তিধর রাষ্ট্র। (Space Collision Avoided)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর প্যাম মেলরয় বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয় মহাশূন্যে। একটি রুশ কৃত্রিম উপগ্রহ আমেরিকার কৃত্রিম উপগ্রহের কাছে এসে পড়ে।  দুই কৃত্রিম উপগ্রহের মধ্যে ১০ মিটারেরও কম দূরত্ব ছিল। ওই অবস্থায় দু’টির মধ্যে একটিকেও নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। একেবারে মুখোমুখি চলে আসে দুই কৃত্রিম উপগ্রহ। (ROSCOSMOS-NASA)

NASA-র থার্মোস্ফিয়ার লোনোস্ফিয়ার মেসোস্ফিয়ার এনার্জেটিক্স অ্যান্ড ডায়নামিক্স (TIMED) অভিযানে শামিল কৃত্রিম উপগ্রহ এবং রাশিয়ার Cosmos 2221 কৃত্রিম উপগ্রহের মধ্যে মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয় মহাকাশে। TIMED-এর একেবারে কাছে চলে আসে Cosmos 2221. সেই নিয়ে প্রহরও গুনতে শুরু করে দিয়েছিলেন বিজ্ঞানীরা। তবে শেষ পর্যন্ত বিপদ কেটে যায়।

আরও পড়ুন: Antarctica Volcanoes: আন্টার্কটিকায় বরফের নীচে শতাধিক আগ্নেয়গিরি, কী বিপদ অপেক্ষা করছে?

মেলরয় জানিয়েছেন, দুই কৃত্রিম উপগ্রহের মধ্যে সংঘর্ষ বাধলে বুলেটের গতিতে ছোট ছোট টুকরো পৃথিবীর দিকে ধাবিত হতো। ১০ হাজার মাইল প্রতি ঘণ্টার গতিতে পৃথিবীতে আছড়ে পড়লে ভয়ঙ্কর ক্ষতি হতে পারত। এই ঘটনার পর আরও সতর্কতা অবলম্বন করছে NASA. কৃত্রিম উপগ্রহগুলির কক্ষপথ যাতে বাধামুক্ত থাকে, কোথায় ধ্বংসাবশেষ বা অন্য কোনও কৃত্রিম উপগ্রহ রয়েছে, তার উপর নজরদারি চালানো যায় যাতে, তার উপর জোর দেওয়া হচ্ছে।

এই মুহূর্তে ১০ হাজারেরও বেশি সংখ্যক কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারিদিকে ঘুরছে। যত দিন যাচ্ছে, লাফিয়ে বাড়ছে এই সংখ্যা। এরই মধ্যে বৃহস্পতিবার একটি রকেটের সফল উৎক্ষেপণ করেছে রাশিয়া। Angara A5 নামের রকেটটি অত্যধিক শক্তিশালী একটি মহাকাশযান, যা পৃথিবীর কক্ষপথে ভারী সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য় তৈরি।

NASA-র TMED অভিযানটি পুথিবীর জলবায়ু সংক্রান্ত গবেষণার জন্য অত্যন্ত জরুরি। কারণ মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিস্তর নিয়ে অনুসন্ধান চালাচ্ছে সেটি। সৌরঝড়, অতিবেগুনি রশ্মির কী প্রভাব পড়ছে তার উপর, মন্যুষ্যজাত কারণে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের কতটা ক্ষতি হচ্ছে, তাও খতিয়ে দেখছে। 

অন্য দিকে, Cosmos 2221 একটি রাশিয়ান ইলেকট্রনিক অ্যান্ড সিগনালস ইনটেলিজেন্স (ELINT) কৃত্রিম উপগ্রহ। ১৯৯২ সালে সেটির উৎক্ষেপণ হয়। সেটির ওজন প্রায় ২০০০ কেজি। তাই সংঘর্ষ বাধলে মারাত্মক বিপদ নেমে আসত।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget