এক্সপ্লোর

Science News: নোনাজলে ভিজত লালগ্রহের মাটি, অশান্ত সমুদ্র ছিল মঙ্গলের বুকেও, উঠে এল গবেষণায়

Space Science: খুব বেশিদিন নয়, মাত্র ৪ লক্ষ বছর আগেও হয়ত মঙ্গলে জলের স্রোত বইত।

কলকাতা: খুব বেশিদিন নয়, ৪ লক্ষ বছর আগেও মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব ছিল হয়ত। নয়া গবেষণায় এ বার এমনই তথ্য উঠে এল। মঙ্গলের এবড়ো খেবড়ো ভূমি, বালিয়াড়ি এবং সর্বোপরি ভৌগলিক চরিত্র তারই জানান দিচ্ছে বলে মত বিজ্ঞানীদের (Space Science)। তাঁদের দাবি, মঙ্গলের বুক চিড়ে একসময় সমুদ্রের নোনাজল বইত (Science News)।  

'সায়েন্সেস অ্যাডভান্সেস' জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে

চিনের ঝুরং রোভার মঙ্গলের যে ছবি পাঠিয়েছে, তা খতিয়ে দেখেই এমন দাবি করছেন বিজ্ঞানীরা। সেই নিয়ে বিশদ একটি গবেষণাও প্রকাশিত হয়েছে। গত ২৮ এপ্রিল 'সায়েন্সেস অ্যাডভান্সেস' জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, মঙ্গলের বালিয়াড়ি, মাটির গঠন এবং খানা-খন্দের গঠন দেখে বোঝা যাচ্ছে, এক সময় তরল, নোনা জল বইত সেখানে। 

রাসায়নিক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আর তা হল, খুব বেশিদিন নয়, মাত্র ৪ লক্ষ বছর আগেও হয়ত মঙ্গলে জলের স্রোত বইত। আগামী দিনে এই গবেষণা মঙ্গলের প্রাণের খোঁজ চালানোর ক্ষেত্রে আরও সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। 

বেজিংয়ের চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ভূবিজ্ঞানী ঝিয়াওগুয়াং কিং এর বিশদ ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, আজ থেকে ৪ লক্ষ বছর আগে মঙ্গলগ্রহের ভৌগলিক পরিবেশ বর্তমান দিনের পৃথিবীর মতোই ছিল। ফলত সেই সময় মঙ্গলেও জল তরল অবস্থাতেই ছিল। গ্রহের নিম্নতর অক্ষাংশে নোনাজল বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Saturn News Moons: আয়তনে শপিং মলের চেয়েও ছোট কোনও কোনওটি, শনির আরও ৬২টি উপগ্রহের সন্ধান মিলল

যে ঝুরং রোভার থেকে প্রাপ্ত তথ্যে ভর করে এই নয়া গবেষণা, সেটি চিনের প্রথম রোভার। ২০২১ সালে মে মাসে মঙ্গলের মাটি ছোঁয় সেটি। মঙ্গলের বিষুবরেখার উত্তরের ইউটোপিয়া প্ল্যানিশিয়া অঞ্চলে সেটি পদার্পণ করে। তার পর ন'মাস ধরে ছবি তোলা থেকে, মঙ্গলের মাটির রাসায়নিক গঠন নিরীক্ষণ, ভূমির ফাটলের পরিমাপও সংগ্রহ করে গিয়েছে সেটি। 

ঝুরং রোভারের পাঠানো ছবি প্রথম বার যখন দেখেন ঝিয়াওগুয়াং, কার্যতই চমকে উঠেছিলেন তিনি। কারণ প্রথম ছবিতেই জলের কার্যকলাপের সাক্ষর চোখে পড়ে বলে জানিয়েছেন। শুধুমাত্র বাতাসের পক্ষে ওই ধরনের ভূতাত্ত্বিক চিহ্ন রেখে যাওয়া সম্ভব নয় বলে অনুধাবন করেন তিনি। উল্কাপাতের ফলে মঙ্গলের বুকে সৃষ্ট গহ্বরও পরীক্ষা করে দেখা হয়। তাতে দেখা যায়, সেটি ১৪ থেকে ৪ লক্ষ বছর আগে সৃষ্টি হয়। তাই কোটি কোটি নয়, কয়েক হাজার বা লক্ষ বছর আগেও মঙ্গলের বুকে জলের অস্তিত্ব ছিলে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

নাসা মঙ্গলে বরফ থাকার প্রমাণ পেয়েছিল আগেই

নাসার গ্রহবিজ্ঞানী আদিত্য খুল্লার জানিয়েছেন, আগেও এই ধরনের চিহ্ন পেয়েছেন তাঁরা। তবে সেগুলি মূলত অনেক পুরনো ছিল। এর আগে, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলে বরফ থাকার প্রমাণ পেয়েছিল। গ্রহের উত্তর অক্ষাংশে জলের অস্তিত্বে থেকে থাকতে পারে বলে জানিয়েছিল নাসা। তবে ওই এলাকা বসবাসের পক্ষে অত্যন্ত শীতল বলে দাবি করেছিল তারা। কিন্তু নয়া গবেষণায় যে তথ্য উঠে এসেছে, তাতে বোঝা যাচ্ছে, নিম্নতর অক্ষাংশে তাপমাত্রার হার যা, তা প্রাণ ধারণের পক্ষে উপযোগী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget