এক্সপ্লোর

Saturn News Moons: আয়তনে শপিং মলের চেয়েও ছোট কোনও কোনওটি, শনির আরও ৬২টি উপগ্রহের সন্ধান মিলল

Science News: বৃহস্পতিকে সিংহাসন থেকে সরানো যাবে না বলেই মনে করছিলেন বিজ্ঞানীরা। কিন্তু বিগত কয়েক মাস ধরে চলে আসা সেই ধারণা ভেঙে দিল।

কলকাতা: উপগ্রহের সংখ্যার নিরিখে মহাশূন্যে একচ্ছত্র আধিপত্য ছিল বৃহস্পতির (Space Science)। এ বার তার হাত থেকে রাজত্ব কেড়ে নিল শনি। কারণ তাকে ঘিরে ঘুরতে থাকা নতুন ৬২টি উপগ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা (Science News)। নয়া এই আবিষ্কারের ফলে শনির মোট উপগ্রহের সংখ্যা বেড়ে হল ১৪৫। বৃহস্পতির মোট উপগ্রহের সংখ্যা ৯৫ (Saturn News Moons)। নয়া এই আবিষ্কারে শোরগোল পড়ে গিয়েছে। শীঘ্রই হবে আনুষ্ঠানিক ঘোষণা।

শনিই একমাত্র গ্রহ, যার উপগ্রহের সংখ্যা শতাধিক

সম্প্রতিই বৃহস্পতির ১২টি নতুন উপগ্রহের সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা। তার নিরিখে বৃহস্পতিকে সিংহাসন থেকে সরানো যাবে না বলেই মনে করছিলেন বিজ্ঞানীরা। কিন্তু বিগত কয়েক মাস ধরে চলে আসা সেই ধারণা ভেঙে দিল। এই মুহুর্তে মহশূন্যে শনিই একমাত্র গ্রহ, যার উপগ্রহের সংখ্যা শতাধিক। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার সহযোগিতায় এই নয়া আবিষ্কার সামনে এসেছে।

আরও পড়ুন: Space Science: সোজা নয়, বরং হেলে রয়েছে একদিকে, রাতের আকাশের উজ্জ্বলতম নক্ষত্রকে ঘিরে রহস্যজনক বলয়, বিজ্ঞান জগতে তোলপাড়

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত হাওয়াইয়ের মউনা কিয়া থেকে কানাডা-ফ্রান্স-হাওয়াই টেলিস্কোপের মাধ্যমে শনির উপর নজর রাখা হয়েছিল। তার পর ছবি মিলিয়ে শুরু হয় তথ্য সংগ্রহের কাজ। আগে যে সমস্ত উপগ্রহ চোখেই পড়েনি, বা চোখ এড়িয়ে গিয়েছিল, এ বার শক্তিশালী টেলিস্কোপে সেগুলিও ধরা পড়ে। এমনকি ২.৫ কিলোমিটার আয়তনের ক্ষুদ্র উপগ্রহেরও সন্ধান মেলে, প্রথম বিশ্বের কোনও শপিং মলের তুলনায়ও আয়তনে কম। তাতেই সবমিলিয়ে শনির উপগ্রহের সংখ্যা ১৪৫-এ গিয়ে ঠেকেছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, নয়া আবিষ্কৃত এই উপগ্রহগুলি অনিয়মিত। বহু দূর থেকে, উপবৃত্তাকার কক্ষপথে সেগুলি শনিকে প্রদক্ষিণ করে। মাঝে মধ্যে আবার শনির বিপরীতমুখেও ঘুরতে শুরু করে। বিজ্ঞানীদের ধারণা, কোনও বৃহদাকার উপগ্রহ থেকে বিচ্ছিন্ন হয়েই লক্ষ লক্ষ বছর আগে ক্ষুদ্রাকার এই উপগ্রহগুলির সৃষ্টি।

অতি শীঘ্রই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে বিজ্ঞান মহলে

শনির এই নয়া আবিষ্কৃত উপগ্রহগুলির সন্ধান মেলায় হইচই পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। মে মাসের শেষ দিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আনুষ্ঠানিক ভাবে সেগুলিকে শনির উপগ্রহ হিসেবে স্বীকৃতি দেবে। এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নে শামিল রয়েছেন প্রায় ১২ হাজার বিজ্ঞানী, মহাজাগতিক আবিষ্কার সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেন তাঁরাই।

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget