এক্সপ্লোর

Science News: মঙ্গলে সমুদ্রের অস্তিত্ব! চিনা যন্ত্রে তোলা ছবিতে কেমন দেখতে লাগছে সেই সৈকতকে

Ancient Ocean on Mars: একটি পথ দেখা গিয়েছে, তা জলের প্রবাহমানতার দিকেই নির্দেশ করে। গবেষকরা ১০৬ জোড়া প্যানোরামিক ইমেজ থেকে ২৩টি শিলার পরিস্থিতি বিশ্লেষণ করেছেন তথ্যর সত্যতা যাচাই করতে।

নয়া দিল্লি: মঙ্গলে প্রাণ আছে কি না, তা নিয়ে জোর চর্চা চলছেই। সেই আবহেই ন্যাশনাল সায়েন্স রিভিউতে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে মঙ্গলে একটি সমুদ্রের হদিশ পাওয়া গিয়েছে। চিনের ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সের নেতৃত্বে গবেষকদের একটি দল হেস্পেরিয়ান পিরিয়ড, যা ৩ বিলিয়ন বছরেরও বেশি সময় মঙ্গলের উত্তর গোলার্ধে একটি প্রাচীন মহাসাগর এবং এর উপকূলরেখার প্রত্যক্ষ প্রমাণ নিয়ে আলোচনা করেছে।                                  

মঙ্গল গ্রহের দক্ষিণ ইউটোপিয়া প্ল্যানিটিয়ার মধ্যে অবস্থিত ভাস্টিটাস বোরিয়ালিস ফর্মেশন (ভিবিএফ) এ চায়না ন্যাশনাল স্পেস এজেন্সির (সিএনএসএ) ঝুরং রোভারের পাঠানো ডেটার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিতে পেরেছেন মহাকাশ গবেষকরা। এর আগেও নাসা-র পার্সিভারেন্স রোভার এবং চিনের ঝুরং  রোভার যে খবর পাঠিয়েছিল সেখান থেকে বোঝা গিয়েছিল কোটি কোটি বছর আগে নয়, মাত্র ৪ লক্ষ বছর আগেও মঙ্গলের বুক চিরে নদী প্রবাহিত হত। 

তবে এবার সে সন্ধান পেয়েছে সমুদ্রের। একটি পথ দেখা গিয়েছে, তা জলের প্রবাহমানতার দিকেই নির্দেশ করে। গবেষকরা ১০৬ জোড়া প্যানোরামিক ইমেজ থেকে ২৩টি শিলার পরিস্থিতি বিশ্লেষণ করেছেন তথ্যর সত্যতা যাচাই করতে। ঝুরং-এর মাল্টিস্পেকট্রাল ক্যামেরাও ব্যবহার করা হয়েছে জলের ন্যূনতম অস্তিত্ব বুঝতে। 

চিনের  ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেস-এর স্কুল অফ আর্থ সায়েন্সেসের অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক জিয়াও লং বলেছেন, "যখন আমরা সেই ক্যামেরাগুলি থেকে পাঠানো ফটোগুলি পরীক্ষা করে দেখছি, আমরা দেখতে পেয়েছি যে এই শিলাগুলি আলাদা স্তরের কাঠামো দিয়ে তৈরি। যা মঙ্গল পৃষ্ঠে পাওয়া সাধারণ আগ্নেয় শিলা বা বায়ু দ্বারা প্রবাহিত বালি জমার দ্বারা গঠিত স্তরের কাঠামোর থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা।"


Science News: মঙ্গলে সমুদ্রের অস্তিত্ব! চিনা যন্ত্রে তোলা ছবিতে কেমন দেখতে লাগছে সেই সৈকতকে

গবেষণাটি একটি প্রাচীন উপকূলরেখার প্রমাণ খুঁজে পেয়েছে যা রোভারের চিত্রের উপর ভিত্তি করে মঙ্গল গ্রহে যে জোয়ার-ভাটার খেলা চলত তা বুঝতে পেরেছে। গবেষকরা অনুমান করেছেন যে যেহেতু মঙ্গল গ্রহে দুটি চাঁদ রয়েছে সেই কারণে হারিয়ে যাওয়া এই প্রাচীন মহাসাগরে জোয়ারও খেলত। এখানে জলের বিপরীত স্রোতও রয়েছে শিলায়। সেই ছবি থেকে এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা। 

 

আরও পড়ুন, পাহাড়ি এলাকাতেই গভীরতা ছিল অন্তত ৬৬ ফুট, খোঁজ মিলল ভিজে বালিয়াড়ির, মঙ্গলে একসময় ছিল নদী অববাহিকাও!

 

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget