এক্সপ্লোর

Stag Beetle: বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি...বহুমূল্য এই পোকা একটি পেলেই যথেষ্ট

Expensive Stag Beetle: হরিণ পোকা অত্যন্ত বিরল প্রজাতির।

নয়াদিল্লি: নামে পোকা, কিন্তু বহুমূল্য। পৃথিবীর অন্যতম দামি পোকা Stag Beetle, বাংলায় যাকে বলে হরিণ পোকা। ৫-১০ হাজার নয়, বাজারে এই হরিণ পোকার দাম নয় নয় করে ৭৫ লক্ষ টাকা। এই টাকায় কলকাতা শহরে বিলাসবহুল ফ্ল্যাট কিনতে পারেন। বহুমূল্য বিদেশি গাড়িও হয়ে যাবে হেসে খেলে। (Stag Beetle)

প্রথমত, হরিণ পোকা অত্যন্ত বিরল প্রজাতির পতঙ্গ। হরিণ পোকা সৌভাগ্য বয়ে আনে বলেও মনে করা হয়। হরিণ পোকা ধরে যদি নিজের কাছে রাখতে পারেন কেউ, তাতে রাতারাতি কোটিপতিও হওয়া সম্ভব বলে প্রচলিত রয়েছে। (Expensive Stag Beetle)

শুধু তাই নয়, সায়েন্টিফিক ডেটা জার্নালের গবেষণা অনুযায়ী, জীব বৈচিত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে হরিণ পোকার। মৃত কাঠকে মাটিতে মিশিয়ে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এদের। মাটির উর্বরতা বাড়িয়ে তোলে। 

হরিণ পোকার চোয়ালের অংশ হরিণের শিংয়ের মতো মুখের দুই দিক থেকে উন্নত, তাই এর নাম Stag Beetle বা হরিণ পোকা। ওই শিং দিয়েই পুরুষ হরিণ পোকারা পরস্পরের সঙ্গে লড়াই করে পছন্দের সঙ্গী বেছে নেয়। জীবনের অধিকাংশ সময়ই মাটির নীচে লার্ভা হিসেবে বিরাজ করে হরিণ পোকা। গ্রীষ্মকালে কয়েক সপ্তাহের জন্য বেরিয়ে আসে। ওই সময়ই সঙ্গী খুঁজে সঙ্গমে লিপ্ত হয় এবং সন্তানের জন্ম দেয়। 

পূর্ণবয়স্ক হরিণ পোকা সাধারণত ৩৫-৭৫ মিলিমিটার দীর্ঘ হয়। গ্রীষ্মকালে অন্ধকার ঘনিয়ে আসার পর সঙ্গীর খোঁজে বের হয়। স্ত্রী হরিণ পোকা ৩০-৫০ মিলিমিটার দীর্ঘ হয়। মোট পাঁচটি পা থাকে, সামনের পা পিছনের থেকে ছোট হয়, ফলে হাঁটতে অসুবিধা হয় এদের। হরিণ পোকার গা হয় অত্যন্ত মসৃণ এবং চকচকে। মাথার অংশ কমলা, চোয়ালের অংশ বাদামি। মাটির আধ মিটারের মধ্যে এদের পাওয়া যায়। মাটিতেই ডিম পাড়ে স্ত্রী হরিণ পোকা।

ব্রিটেন-সহ ইউরোপের পশ্চিমাংশের বনভূমি, তৃণভূমি, বাগান, পার্কে হরিণ পোকা পাওয়া যায়। দক্ষিণ ইংল্যান্ডের উপত্যকা এবং উপকূল এলাকাতেও পাওয়া যায়। আয়ারল্যান্ডে যদিও হরিণ পোকা নেই। ব্রিটেনের অন্যত্রও হরিণ পোকা বিরল। কোথাও কোথাও বিলুপ্তও হয়ে গিয়েছে। লন্ডনের ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম জানিয়েছে, ২ থেকে ৬ গ্রাম ওজন হয় হরিণ পোকার। আয়ুকাল ৩ থেকে ৭ বছর। গাছের রস, পচা ফলের রস খেয়ে বেঁচে থাকে এরা। লার্ভা থাকাকালীন শরীরে যে শক্তি সঞ্চয় করে, তা আজীবন ধরে রাখে তারা। লার্ভা থাকাকলীন খসে পড়া গাছের শুকনো কাঠ খায় হরিণ পোকা। গাছের কোনও ক্ষতি করে না এরা। 

হরিণ পোকাকে ঘিরে লোককথাও প্রচলিত রয়েছে। মাথায় বসিয়ে রাখলে বজ্রপাত থেকে রক্ষা মেলে বলে যেমন শোনা যায়, তেমনই অশুভ শক্তির হাত থেকে মানুষকে রক্ষা করে বলেও বিশ্বাস করেন বহু মানুষ। ১৫৫০ থেকে ১৬২৫ সাল নাগাদ ব্যথার ওষুধ, খিঁচুনির ওষুধ, স্নায়ু সংকোচনের ওষুধ তৈরিতে এই হরিণপোকা ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। তাবিজ হিসেবে ধারণ করলে ম্যালেরিয়া, প্রস্রাব এবং স্নায়ুঘটিত রোগ সরে যেতে বলেও উল্লেখ মেলে। 

ব্রিটেনে আইন এনে হরিণ পোকাকে সংরক্ষিত বলে ঘোষণা করা হয়েছে। ১৯৮১ সালের গ্রামীণ বন্যপ্রাণ আইন অনুযায়ী সেটি ব্রিটেনের পঞ্চম তফসিলে প্রাধান্য পেয়েছে। ইউরোপের বহু দেশের লাল তালিকাতেও রয়েছে হরিণ পোকা। কারণ সেখানে হরিণ পোকা বিলুপ্তির পথে। ডেনমার্ক এবং লাটভিয়া থেকে বিলুপ্ত হয়ে যায়। ২০১৩ সালে নতুন করে হরিণ পোকার আমদানি করা হয় ডেনমার্কে। 

আরও পড়ুন: Scar on Mars: মঙ্গলের বুকেও গভীর গিরিখাত, স্পষ্ট অগ্ন্যুৎপাতের ক্ষত, ছবি তুলল Mars Express

সেরা শিরোনাম

Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget