এক্সপ্লোর

Robot Dog vs Real Dog: IIT ক্যাম্পাসে হঠাৎ রোবট সারমেয়র মুখোমুখি পথকুকুরের দল, ভাইরাল অভিনব দৃশ্য

Science News: যন্ত্রমেধার গবেষক মুকেশ বাঙ্গার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন।

নয়াদিল্লি: ভার্চুয়াল জগতে যত আনাগোনা বাড়ছে মানুষের, কল্পনা এবং বাস্তব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে চোখে পড়ছে যন্ত্রমেধার বাড়বাড়ন্ত। এবার চোখের সামনে স্বজাতির যান্ত্রিক রূপ দেখে হকচকিয়ে গেল পথকুকুরের দলও। IIT কানপুরের ক্য়াম্পাসে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। সেখানে একটি রোবট সারমেয়কে ক্যাম্পাসে ছেড়ে দেওয়া হয়। ওই রোবট সারমেয়র সামনে এসে হকচকিয়ে যায় পথকুকুরের দল। (Robot Dog vs Real Dog)

যন্ত্রমেধার গবেষক মুকেশ বাঙ্গার সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন। IIT কানপুরে সম্প্রতি 'Techkriti', অর্থাৎ বার্ষিক উদযাপন অনুষ্ঠানের আয়োজন হয়। দেশ-বিদেশের বিজ্ঞান সচেতন, সৃষ্টিশীল মানুষ আমন্ত্রিত ছিলেন সেখানে। নিজেদের সৃষ্টিকে সেখানে তুলে ধরার সুযোগ দেওয়া হয় সকলকে। (Science News)

সেখানেই নিজের সংস্থা 'Muks Robotics'-এর তৈরি রোবট সারমেয়কে IIT কানপুরের ক্যাম্পাসে ছেড়ে দেওয়া হয়। চার পা, সারমেয়র মতোই শারীরিক গঠন ছিল ওই রোবট সারমেয়র। শুধু মাথা বসানো হয়নি। সবুজ ঘাসের উপর দৌড়ে বেড়াতে থাকে ওই রোবট সারমেয়। তাকে দেখে হকচকিয়ে যায় পথ কুকুরের দল। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dr. Mukesh Bangar (@dr.mukesh.bangar)

আরও পড়ুন: Disappearing Spring in India: শীত যেতে না যেতেই হাজির গ্রীষ্ম, অবলুপ্তির পথে ঋতুরাজ বসন্ত, প্রমাণ নয়া গবেষণায়

দলছুট হয়ে একটি পথকুকুর আবার একেবারে সামনে চলে আসে রোবট সারমেয়টির। পথকুকুরটির অঙ্গভঙ্গিও অনুকরণ করতে শুরু করে দেয় সে, যা দেখে কার্যতই হকচকিয়ে যায় পথকুকুরের দল। কিন্তু সামনের দুই পা তুলতে গেলে বিপত্তি বাধে। ঘাসের উপর একটি গর্তের কিনারা ঘেঁষে যেই না দুই পা তোলার চেষ্টা করে রোবট সারমেয়টি, উল্টো ডিগবাজি খেয়ে উল্টে পড়ে যায় সে। মুকেশ নিজেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন। 

আগামী দিনে যন্ত্রমেধা মনুষ্যজাতির উপর আধিপত্য বিস্তার করবে কি না, সেই নিয়ে আশা-আশঙ্কার কথা শোনা যায় রোজদিনই। কিন্তু রোবট সারমেয়কে দেখে পথকুকুরের প্রতিক্রিয়া দেখে হাসি চাপতে পারেননি কেউ। গোটা বিষয়টিকে রসিকতা হিসেবে দেখছেন মুকেশ নিজেও। রোবট সারমেয় বনাম আসল সারমেয়র মুখোমুখি হওয়ার মুহূর্তটিকে মজার মুহূর্ত বলে উল্লেখ করেছেন তিনি। 

কয়েক লক্ষ মানুষ এখনও পর্যন্ত ভিডিওটি দেখেছেন। হাজার হাজার মানুষ সেটি ফরোয়ার্ড করেছেন। রোবট সারমেয়র মুখোমুখি হয়ে পথকুকুরদের মাথায় তখন কী চলছিল, সেই নিয়ে কৌতূহলও প্রকাশও করেছেন অনেকে। 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget