এক্সপ্লোর

Supermoon in the Sky: সোমবার রাতের আকাশে সুপার-ব্লু মুন, কখন, কোথা থেকে দেখা যাবে জানুন

Blue Moon in the Sky: মধ্যরাতে ভারতের আকাশে দৃশ্যমান হবে 'সুপারমুন', যা 'ব্লু মুন'ও।

নয়াদিল্লি: রাতের আকাশে ফের বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী। চলতি বছরে চারবার 'সুপারমুন' দেখতে পাওয়ার ঘোষণা হয়েছিল আগেই।  এবার শিয়রে সেই দিন এসে উপস্থিত হল। ১৯ অগাস্ট, সোমবার রাতের আকাশে চারটির মধ্যে প্রথম 'সুপারমুন'টি দেখতে পাওয়া যাবে। মধ্যরাতে ভারতের আকাশে দৃশ্যমান হবে 'সুপারমুন', যা 'ব্লু মুন'ও। (Supermoon in the Sky)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যখন অবস্থান করে চাঁদ, সবচেয়ে কম দূরত্ব বলতে যা বোঝায়, তার ৯০ শতাংশ কাছাকাছি, তখনই 'সুপারমুন' দৃশ্যমান হয়। ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে এই নামকরণ করেন। এই সময় পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল দেখায় চাঁদকে। (Blue Moon in the Sky)

বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্য দিনের তুলনায় 'সুপারমুন' ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হয়ে ধরা দেয়। আকার হয় ১৪ গুণ বড়। তবে ঔজ্জ্বল্য এবং আকার বড় হয়ে ধরা দিলেও, খালি চোখে খুব জনই ফারাক বুঝতে পারেন। 'সুপারমুন' হওয়ার পাশাপাশি, এবার 'ব্লু মুন' হিসেবেও ধরা দিতে চলেছে চাঁদ। তবে 'ব্লুমুনে'র অর্থ চাঁদের রং নীলাভ হয়ে ধরা দেয় না চোখে।  ঋতুর নিরিখে পূর্ণিমায় যে চারটি পূর্ণচন্দ্র দেখা যায়, তার মধ্যে তৃতীয়টিকে বলা হয় 'ব্লু মুন'।

আরও পড়ুন: Chinese Rocket Explosion: তীব্র বিস্ফোরণে ছড়িয়ে পড়ল ১০০০ টুকরো, চিনা রকেট ফেটে আবর্জনার পাহাড় জমল মহাকাশে

১৫২৮ সাল থেকে 'ব্লু মুন' দেখার রেকর্ড রয়েছে ইতিহাসে। 'বিট্রেয়ার মুন' বলে প্রবাদ চালু ছিল পশ্চিমি বিশ্বে। সময়ের আগে আকাশে চাঁদের উদয় ঘটার জন্য এমন নাম। ১৯৪০-এর আশেপাশে একমাসের দুই পূর্ণিমার চাঁদের মধ্যে একটিকে 'ব্লু মুন' বলা শুরু হয়। সেখান থেকেই এমন নামকরণ হয়েছে বলে মনে করা হয়। সোমবারের পর, এ বছর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে পরবর্তী 'সুপারমুন' দেখা যাবে।

ভারতে ১৯ অগাস্ট রাতে এবং ২০ অগাস্ট ভোরবেলা আকাশে দেখা যাবে 'সুপারমুন'। নেপালে ২০ অগাস্ট সকালে দৃশ্যমান হবে। ইউরোপ এবং আমেরিকায় ১৯ অগাস্ট রাতে দেখা যাবে।  আমেরিকায় ওইদিন দুপুর থেকে চোখে পড়বে। সেখানে তিন দিন চাঁদকে ওই অবস্থায় দেখা যাবে বলে জানা গিয়েছে। দূষণ যেখানে কম, সেখান থেকে ভাল ভাবে দেখা যাবে 'সুপারমুন'। বাইনোকুলার বা টেলিস্কোপে চোখ রেখে দেখতে পারবেন সাধারণ মানুষ।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget