এক্সপ্লোর

Tesla Optimus Robot: দরকারে বন্ধু, আবার ঘরকন্নাতেও পটু, একটি কাজই শুধু হচ্ছে না, জানাল এই রোবট...

Optimus Humanoid: ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলার Optimus রোবট বেশ জনপ্রিয়।

নয়াদিল্লি: বেশ কিছু বছর ধরেই মানুষের খিদমতগারি করছে যন্ত্রমানব বা রোবট। জিনিসপত্র বয়ে বিয়ে যাওয়া থেকে হোটেল-রেস্তরাঁয় খাবার পরিবেশনেও তারা জায়গা করে নিয়েছে। এমনকি ঘ্রাণ, স্বাদ, মানুষের মতো তাদের মধ্যেও ইন্দ্রিয়শক্তি জাগিয়ে তোলা হচ্ছে। কিন্তু মানুষের মতো হওয়া যে সহজ কাজ নয়, তা এবার নিজেই স্বীকার করে নিল রোবট। (Tesla Optimus Robot)

ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলার Optimus রোবট বেশ জনপ্রিয়। ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে সম্প্রতি সাধারণ মানুষের সামনে আনা হয় তাকে। খাবার, পানীয় পরিবেশন থেকে, নাচেও অংশ নেয় Optimus. অতিথিদের সঙ্গে আলাপচারিতা সারে, তোলে সেলফি-ও। তাকে নিয়ে প্রশ্নোত্তর পর্বেরও আয়োজন হয়েছিল। (Optimus Humanoid)

সেখানে Optimus-এর কাছে জানতে চাওয়া হয়, রোবট হওয়ার সবচেয় কঠিন দিক কী? জবাবে Optimus বলে, 'আপনাদের মতো মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ'। Optimus-এর জবাব শুনে হাসির রোল ওঠে যদিও। কিন্তু সে বলে যায়, 'প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে যাই। মনে হয়, আরও ভাল হতে পারি'। 

ইলন জানিয়েছেন, যা নির্দেশ দেওয়া হবে, তা করে দেখানোর ক্ষমতা রয়েছে Optimus-এর। তিনি বলেন, "চাইলে শিক্ষক হতে পারে, আবার শিশুর দেখভালও করতে পারে।  আপনার পোষ্যকে বাইরে থেকে ঘুরিয়ে আনা, বাগানে ঘাস কাটা, বাজার করে আনা, খাবার পরিবেশন এমনকি আপনার বন্ধুও হয়ে উঠতে পারে Optimus."

Optimus কী কী কাজ করতে সক্ষম, উদাহরণস্বরূপ তার একটি ভিডিও-ও চালানো হয় ওই অনুষ্ঠানে। তাতে দেখা যায়, গৃহস্থের অর্ডার করা প্যাকেজ তুলে নিয়ে যাচ্ছে সে।  গাছে জল দিচ্ছে, রান্নাঘর পরিষ্কার করছে। বাজার ঢেলে সাজাচ্ছে, আবার বাচ্চাদের সঙ্গে খেলছেও। 

যন্ত্রমেধার হাত ধরে নতুন যুগের আবির্ভাব নিয়ে যখন জোর জল্পনা, সেই সময়, ২০২১ সালে Optimus নির্মাণের ঘোষণা করে টেসলা। ২০২২ সালে একটি সাক্ষাৎকারে ইলন জানান, টেসলার গাড়ির চেয়েও আগামী দিনে Optimus বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে বিশ্বাস তাঁর। Optimus রোবটটির উচ্চতা ৫ পুচ ৮ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। টেসলার গাড়িতে যে যন্ত্রমেধার ব্যবহার হয়, Optimus -এও সেটিই ব্যবহৃত হয়েছে। যদিও এই রোবটকে ঘিরে অসন্তোষ রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। ইলন এবং তাঁর সংস্থার কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

সেরা শিরোনাম

Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget