এক্সপ্লোর

Total Solar Eclipse: ধাপে ধাপে সূর্যকে ঢাকবে চাঁদ, ৫৪ বছর আগেই ২০২৪-এর পূর্ণগ্রাস গ্রহণের ভবিষ্যদ্বাণী

Total Solar Eclipse Predictions: ১৯৭০ সালে আমেরিকার ওহায়োর একটি সংবাদপত্রে গ্রহণের খবর ছাপা হয়েছিল।

কলকাতা: মাত্র কয়েক সেকেন্ডের জন্য নয়, ৪ মিনিট ২৮ সেকেন্ডের জন্য দেখা মিলবে না সূর্যের। আগামী ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ কার্যতই ঢেকে ফেলবে সূর্যকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ওই দৃশ্য দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। কিন্তু ২০২৪ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কেমন হবে, ৫৪ বছর আগেই তার ভবিষ্যদ্বাণী হয়ে গিয়েছিল। এমনকি পৃথিবী থেকে কেমন দেখতে লাগবে সূর্যকে, তার ছবিও তুলে ধরা হয়েছিল সকলের সামনে। (Total Solar Eclipse)

১৯৭০ সালে আমেরিকার ওহায়োর একটি সংবাদপত্রে গ্রহণের খবর ছাপা হয়েছিল। ওই দিন লক্ষ লক্ষ মানুষ সূর্যগ্রহণ দেখেছেন বলে জানানো হয় খবরে। ২০২৪ সালে পৃথিবীবাসী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন বলেও জানানো হয়। খবরের শিরোনাম ছিল, 'গ্রহণ দেখলেন কয়েক লক্ষ, পরবর্তী গ্রহণ ২০২৪ সালে'। ৫৪ বছর পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কেমন হবে, ধাপে ধাপে কীভাবে সূর্যকে ঢেকে দেবে চাঁদ, তার বেশ কিছু ছবিও ছাপা হয় প্রতিবেদনের উপরে। (Total Solar Eclipse Predictions)

এবছর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের আগে ৫৪ বছর আগে প্রকাশিত খবরের কাগজের ওই বিশেষ অংশটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে স্তম্ভিত সকলে। একেবারে নিখুঁত ভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর পর মুহূর্তগুলি ওই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে বলে মত সকলের। সূর্যগ্রহণের ভবিষ্যদ্বাণী কেউ কেউ। দেখে চমকেও  উঠেছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, 'মহাজাগতিক ঘটনার ভবিষ্যদ্বাণীটি সত্যিই চমকপ্রদ। ব্রহ্মাণ্ডের আকর্ষণ যে কী, তা বোঝা যায় এ থেকেই। সংবাদপত্রের একটি পাতাতেই বিজ্ঞান এবং ইতিহাসের মিলন ঘটেছে'।

আরও পড়ুন: Disappearing Spring in India: শীত যেতে না যেতেই হাজির গ্রীষ্ম, অবলুপ্তির পথে ঋতুরাজ বসন্ত, প্রমাণ নয়া গবেষণায়

আর এক ব্যক্তি লেখেন, '১৯৭০ সালে ২০২৪-এর সূর্যগ্রহণ নিয়ে ভবিষ্যদ্বাণী। অভূতপূর্ব। সংবাদপত্রটি হাতে নিয়ে সেই সময় কী বলছিলেন তখনকার মানুষ জন: '২০২৪ এখনও অনেক দেরি। ততদিন কি পৃথিবী টিকে থাকবে'?' অন্য আর এক জন লেখেন, 'ভবিষ্যদ্বাণীর বিষয়টি বরাবরই বেশ আকর্ষণীয়। বিজ্ঞান এবং রহস্যের মধ্যে একচিলতে ফারাক। মহাজাগতিক বস্তুর সমান্তরাল অবস্থান অভূতপূর্ব, ব্রহ্মাণ্ডের ব্যাপ্তি কত, তা বুঝিয়ে দেয়। কত জটিল এর গঠন, বুঝতে পারি আমরা'।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সেই বিশেষ মুহূর্তকে বোঝায়, যখন সূর্যকে ঢেকে দেয় চাঁদ। আয়তনে চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের যত দূরত্ব, তার চেয়ে সূর্যের দূরত্ব ঢের বেশি। তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে, সূর্য কার্যত ঢেকে যায়। শুধু বলয়াকারে তার বাইরের আলোকমণ্ডলের পাতলা স্তরই চোখে পড়ে পৃথিবী থেকে, যা দেখে মনে হয়, চাঁদকে ঘিরে যেন ঠিকরে পড়ছে আলো।

এমনিতে বছরভর গ্রহণ দেখা গেলেও, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সচরাচর ঘটে না। তাই ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। আগামী ৮ এপ্রিল মেক্সিকোর উত্তর-পশ্চিম অংশ, আমেরিকার টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, টেনেসি, মিশিগান, ইন্ডিয়ানা, ওহায়ো, পেনসিলভ্যানিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, কানাডার ওন্টারিও, কোয়েবেক, নিউ ব্রান্সউইক, নিউফাউন্ডল্যান্ড, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ২০২৬ সালের ১২ অগাস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং আটলান্টিক মহাসাগর থেকে আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন পৃথিবীবাসী।

সেরা শিরোনাম

NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget