এক্সপ্লোর

World’s ‘Oldest Meal’: ৫৫০ মিলিয়ন বছরের পুরনো জীবাশ্মে আবিষ্কৃত বিশ্বের 'প্রাচীনতম খাবার'

‘Oldest Meal’: স্লাগ-সদৃশ কিম্বারেলার (slug-like Kimberella) একটি জীবাশ্ম নমুনাতে, বিজ্ঞানীরা প্রাণীর অন্ত্রে সংরক্ষিত ফাইটোস্টেরলের (phytosterol) অণু সনাক্ত করেছেন।

নয়াদিল্লি: বৈজ্ঞানিকদের একটি আন্তর্জাতিক দল বলেছেন যে ৫৫০ মিলিয়ন বছরের পুরনো জীবাশ্মে (fossil) বিশ্বের প্রাচীনতম 'খাবার'-এর (world’s oldest meal) সন্ধান তাঁরা পেয়েছেন। কীভাবে খুব প্রাচীন প্রাণীরা বেঁচে ছিল সেই বিষয়ে তাঁদের কাছে নতুন তথ্য উঠে এসেছে।

সন্ধান মিলেছে পৃথিবীর 'প্রাচীনতম খাবার'-এর

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (Australian National University - ANU) গবেষকরা সম্প্রতি এডিয়াকারান পর্বের (Ediacaran period) একটি জীবাশ্ম পরীক্ষা করেছেন যা ২০১৮ সালে রাশিয়ায় পাওয়া যায়। পৃথিবীর প্রাচীনতম কিছু প্রাণকে 'এডিয়াকারান বায়োটা' বলা হয়। এই গোষ্ঠীটি এখনও পর্যন্ত আবিষ্কৃত প্রাচীনতম জীবাশ্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা জটিল, বহুকোষী জীবের প্রমাণ প্রদান করে।

স্লাগ-সদৃশ কিম্বারেলার (slug-like Kimberella) একটি জীবাশ্ম নমুনাতে, বিজ্ঞানীরা প্রাণীর অন্ত্রে সংরক্ষিত ফাইটোস্টেরলের (phytosterol) অণু সনাক্ত করেছেন। এই রাসায়নিক পদার্থটি, যা উদ্ভিদে পাওয়া যায়, প্রমাণ করে যে ওই প্রাণী সমুদ্রের তলদেশ থেকে শ্যাওলা এবং ব্যাকটেরিয়া খেত। ANU-এর এক অধ্যাপকের কথায়, পুষ্টি সমৃদ্ধ এই শ্যাওলাগুলি কিম্বারেলার বৃদ্ধিতে সাহায্য করে থাকতে পারে। বিবৃতিতে ওই অধ্যাপক বলেছেন, 'এই শক্তি-সমৃদ্ধ খাদ্য ব্যাখ্যা করতে পারে কেন এডিয়াকারা বায়োটার অঙ্গ এত বড় ছিল। এডিয়াকারান বায়োটার আগে আসা প্রায় সব জীবাশ্ম ছিল এককোষী এবং আকারে আণুবীক্ষণিক।'

ওই জীবাশ্মবিদের বক্তব্য, কিম্বারেলা সম্ভবত এডিয়াকারান যুগের সবচেয়ে উন্নত প্রাণীদের মধ্যে অন্যতম যার একটি মুখ, একটি অন্ত্র এবং আধুনিক প্রাণীদের মতোই খাবার হজম করার ক্ষমতা ছিল। তিনি প্রেস বিবৃতিতে বলেন, 'বিজ্ঞানীরা আগেই জানতেন যে কিম্বারেলা সমুদ্রের তলদেশে ছেয়ে থাকা শৈবালকে খাওয়ার চিহ্ন রেখে গেছে, যা প্রাণীটির অন্ত্রে ছিল। কিন্তু ওদের অন্ত্রে পাওয়া অণু পরীক্ষা করার পরই আমরা নিশ্চিত হতে পেরেছি যে ওরা আদতে ঠিক কী খেত এবং কীভাবে সেই খাবার হজম করত।'

আরও পড়ুন: Viral News: পাকিস্তানে ১৯ বছরের তরুণীকে বিয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধর! 'প্রাতঃভ্রমণে এসে দেখা, সেখান থেকেই প্রেম'!

'ডিকিনসোনিয়া' (Dickinsonia) নামক আরেকটি জীব, পৃথিবীর প্রাচীনতম প্রাণীদের মধ্যে অন্যতম, যা মুখ বা অন্ত্র ছাড়াই একটি কম উন্নত প্রাণী ছিল। গবেষকদের মতে, দৈর্ঘ্যে এটি ১.৪ মিটার হত এবং শরীরে তাদের একটি পাঁজরের মতো চিহ্ন থাকে।

২০১৮ সালে রাশিয়ার উত্তর-পশ্চিমে শ্বেত সাগরের (White Sea) কাছের পাহাড় থেকে কিম্বারেলা এবং ডিকিনসোনিয়া জীবাশ্ম সংগ্রহ করা হয়েছিল। প্রাচীন জীবের বিবর্তন থেকে আজকের প্রাণীতে পরিবর্তনের গবেষণার ক্ষেত্রে এই তথ্য গবেষক ও বৈজ্ঞানিকদের বেশ সাহায্য করছে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget