এক্সপ্লোর

World Sparrow Day 2023: ঘর থেকে হারিয়ে যাচ্ছে ঘুলঘুলি! কমছে 'পড়শি' চড়ুই

World Sparrow Day:প্রতিবছর ২০ মার্চ পালন করা হয় বিশ্ব চড়ুই দিবস

কলকাতা: মূলত শহর-মফস্বলেই দেখা মেলে এর। ছোট্ট দেহ, বসবাসও মানুষের কাছাকাছি। কিন্তু পৃথিবী যত আধুনিক হচ্ছে, যত বাড়ছে নগরায়ন ততই যেন হারিয়ে যাচ্ছে অতি পরিচিত চড়াই। নানা গবেষণায় কারণ হিসেবে উঠে আসছে, দূষণ, খাবারের অভাব, বাসস্থানের অভাবের মতো নানা কারণ। 

বিশ্ব চড়ুই দিবস:
প্রতিবছর ২০ মার্চ পালন করা হয় বিশ্ব চড়ুই দিবস (World Sparrow Day)। সারা বিশ্বেই চড়ুই পাখি এবং মানুষের কাছাকাছি বসবাস করা আরও নানা পাখির সংরক্ষণ নিয়ে সচেতনতা প্রসারের জন্য় এদিনটি পালিত হয়।

ভারতের Nature Forever Society, ফ্রান্সের Eco-Sys Action Foundation এবং সারা বিশ্বের আরও একাধির সংগঠনে মিলে World Sparrow Day উদযাপন করে। ২০১০ সালে সর্বপ্রথম বিশ্ব চড়ুই দিবস পালন করা হয়েছিল। 

কেন প্রয়োজন:
জীববৈচিত্রের ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি প্রাণীর প্রয়োজন রয়েছে। চড়ুই এবং এর মতো আরও একাধিক প্রাণীর সংখ্যা কমে গেলে সেই ভারসাম্যে ধাক্কা লাগবে। শস্যক্ষেত্রে বিভিন্ন কীটনাশক ব্য়বহার, নগরায়নের কারণে গাছ কেটে ফেলা, পাখি নিধন- ইত্যাদি নানা কারণেই ক্রমশ কমছে চড়ুইয়ের সংখ্য়া। এর অন্যতম উদাহরণ চিন। চিনা বিপ্লবের ঠিক পরপর শস্যের ক্ষতি কমাতে চড়ুই নিধন শুরু হয়েছিল। বিশ্বাস করা হতো চড়ুই ফসল খায় বলে পরিমাণ কমে যাচ্ছে। টানা প্রচারে লাখো চড়ুই মারা গিয়েছিল। আর প্রকৃতি শোধ নিয়েছিল নিদারুণ ভাবে। বিপুল পরিমাণ চড়ুইয়ের সংখ্য়া কমে যাওয়ায় বেড়ে গিয়েছিল কীটের সংখ্যা। উজাড় হয়ে গিয়েছিল ফসল-- প্রবল দুর্ভিক্ষের ধাক্কা সামলে উঠতে সময় লেগেছিল বেশ কয়েক বছর। 

House Sparrow-চড়ুইয়ের বিভিন্ন প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। মানুষের বসবাসের জায়গা এবং তার কাছাকাছিই এদের দেখা মেলে। যেখানে মানুষের বসবাস নেই, সেখানে সাধারণত চড়ুইয়ের দেখা মেলে না। চড়ুইয়ের আরও একাধিক প্রজাতি রয়েছে যা বুনো। বলা হয়ে থাকে, বিপদে পড়লে সাঁতারও দিতে পারে চড়ুই। ভারতের প্রবাদপ্রতিম পক্ষী বিশারদ সেলিম আলির আত্মজীবনীর নামও 'The Fall of a Sparrow'

ভারতের কোথাও কোথাও বিশ্বাস রয়েছে, বাড়ির কোথাও চড়ুই বাসা বাঁধলে তা শুভ। কিন্তু ইদানিং ছবিটা অন্যরকম হয়েছে। ফ্ল্যাটবাড়িতে হারিয়ে যাচ্ছে ঘুলঘুলি। হারিয়ে যাচ্ছে পড়শই চড়ুইও।

আরও পড়ুন: 'মেঘে ঢাকা পাহাড়'! নাগাল্যান্ডের অভূতপূর্ব ভিডিও শেয়ার করে ফের শোরগোল ফেললেন মন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget