এক্সপ্লোর

World Badminton Championship: রেকর্ড ভরসা সিন্ধুর, ঘুরে দাঁড়াবেন শ্রীকান্ত? বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের বাজি কারা?

World Badminton Championship 2022: ২১ অগাস্ট থেকে শুরু হতে চলেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। টুর্নামেন্ট হবে টোকিওতে।

টোকিও: কমনওয়েলথ গেমস সদ্য শেষ হয়েছে। ২১ অগাস্ট থেকে শুরু হতে চলেছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। টুর্নামেন্ট হবে টোকিওতে। ভারতের ব্যাডমিন্টন প্রেমীদের নজর থাকবে পি ভি সিন্ধু ও লক্ষ্য সেনের (Lakshya Sen) দিকে। দুই তারকাই সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছেন। উল্লেখযোগ্য হচ্ছে, ভারতের কিদাম্বি শ্রীকান্ত (Srikanth Kidambi), লক্ষ্য ও এইচ এস প্রণয় (HS Prannoy), তিনজনই ড্রয়ের একদিকে রয়েছেন।

রেকর্ড ভরসা সিন্ধুর
 
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পাঁচটি পদক রয়েছে পি ভি সিন্ধুর। ২০১৯ সালে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। তবে কঠিন ড্র পেয়েছেন তিনি। বিশ্বের সাত নম্বর শাটলার সিন্ধু প্রথম রাউন্ডে বাই পেয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে চিনের দুই শাটলার হ্যান উই এবং ওয়াং ঝি ওয়াইয়ের মুখোমুখি হবেন। বড় অঘটন না ঘটলে সিন্ধুর এই দুই ম্যাচ জেতা উচিত। তবে এরপরেই চতুর্থ রাউন্ডে সিন্ধু তাঁর 'দুঃস্বপ্ন' আন সে ইয়ংয়ের মুখোমুখি হতে পারেন। এই প্রতিপক্ষের বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড খুবই হতাশাজনক। পাঁচ বার ম্যাচ খেলেও একবারও জেতেননি ভারতীয় শাটলার। সেই রেকর্ড বদলে ফেলার হাতছানি এবার সিন্ধুর সামনে। ২০২২ সালে দারুণ ছন্দে রয়েছেন সিন্ধু। ৩৫টি ম্যাচে জিতেছেন। হেরেছেন মাত্র ১১ ম্যাচে।
 
লক্ষ্যর লড়াই
 
পুরুষ সিঙ্গলসে বিশ্বের ১০ নম্বর লক্ষ্য সেন। ২০২১ সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন লক্ষ্য। ২০২২ সালে ২০টি ম্যাচ জিতেছেন লক্ষ্য। পরাজয় ১১ ম্যাচে। ইয়োনেক্স সানরাইজ ইন্ডিময়া ওপেনে খেতাব জিতেছিলেন তিনি।
 
শ্রীকান্তের অগ্নিপরীক্ষা
 
গতবছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত। তবে সম্প্রতি ছন্দে নেই। শেষ দুই টুর্নামেন্ট, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ওপেনে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। তবে মে মাসে থোমাস কাপে ৬টি ম্যাচই জিতে ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন। ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভাল কিছু করতে মরিয়া থাকবেন তিনি।
 
ডাবলসে লড়াই
 
ডাবলসে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি প্রথম রাউন্ডে বাই পেয়ে গিয়েছেন। দ্বিতীয় রাউন্ডেও তাঁদের প্রতিপক্ষ খুব কঠিন নয়। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে গোহ ভি শেম ও ট্যান কিংয়ের বিরুদ্ধে মুখোমুখি হতে পারেন ভারতীয় ডাবলস জুটি। সেই ম্যাচ কিন্তু বেশ কঠিনই হবে।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget