এক্সপ্লোর

ODI World Cup: ২০২৭ সালের বিশ্বকাপের আয়োজক দেশ কারা? কোন কোন দল খেলছে?

2027 ODI World Cup: এই প্রথমবার নামিবিয়া বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। মোট ১৪টি দেশ অংশ নিচ্ছে আসন্ন টুর্নামেন্টে। ২০২৭ সালের অক্টোবর, নভেম্বরে বসবে এই টুর্নামেন্টের আসর। 

দুবাই: সদ্য শেষ হয়েছে ২০২৩ সালের বিশ্বকাপ (2023 Football World Cup)। এরমধ্যেই পরের ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে কৌতূহলের শেষ নেই। ২০২৭ সালে ফের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হবে। সেই বিশ্বকাপের আসর বসতে চলেছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয় ও নামিবিয়ায়। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে। তবে এই প্রথমবার নামিবিয়া বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। মোট ১৪টি দেশ অংশ নিচ্ছে আসন্ন টুর্নামেন্টে। ২০২৭ সালের অক্টোবর, নভেম্বরে বসবে এই টুর্নামেন্টের আসর। 

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে আয়োজক হিসেবে টুর্নামেন্টে অংশ নেবে। আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় প্রথম আট দল সরাসরি অংশ নেবে। এছাড়াও বাকি চারটি দল বাছাই করা হবে গ্লোবাল কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে। 

এই টুর্নামেন্টে দুটো গ্রুপে মোট ৭টি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের তিনটি করে দল সুপার সিক্সে খেলবে। এরপর সেখান থেকে প্রথম দুটো করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। এর আগে ২০০৩ বিশ্বকাপেও এই সুপার সিক্স ফর্ম্যাটে খেলা হয়েছিল। 

যদিও এখনও পর্যন্ত ২০২৭ বিশ্বকাপের ভেনু সেভাবে ঘোষিত করা হয়নি। অর্থাৎ সূচি, কোনদিন কার ম্য়াচ এগুলো ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ২০০৩ বিশ্বকাপে মোট ১২টি স্টেডিয়ামে খেলা হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের। একটি ম্যাচ কেনিয়াতে খেলা হয়েছিল। 

উল্লেখ্য, গত রবিবার ষষ্ঠবারের জন্য ওয়ান ডে বিশ্বকাপ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে তারা। প্রথমবার ১৯৮৭ সালে অ্য়ালান বর্ডারের নেতৃত্বে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এরপর ১৯৯৯ সালে স্টিভ ওয়ার নেতৃত্বে দ্বিতীয়বার। এরপর ২০০৩, ২০০৭ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বে পরপর ২ বার বিশ্বচ্যাম্পিয়ন হয় অজিরা। ২০১৫ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে ঘরের মাঠে খেতাব জেতে অজিরা। আর এবার প্যাট কামিন্সের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের হেক্সা অস্ট্রেলিয়া শিবিরের।

প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রান বোর্ডে তুলে নেয় ভারত। বিরাট ও রাহুল ছাড়া আর কোনও ব্যাটার অর্ধশতরানের গণ্ডি পেরতে পারেনি। এরপর ব্যাট করতে নেমে ১৩৭ রানের ঝকঝকে শতরান করেন ট্রাভিস হেড। মূলত তাঁর শতরানের ওপর ভর করেই ৪৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান বোর্ডে তুলে নেয় অজিরা। 

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন হেড। অন্যদিকে গোটা টুর্নামেন্টে রেকর্ড ৭৬৫ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছেন বিরাট কোহলি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget