এক্সপ্লোর

AFC Asian Cup Qualifiers: সুনীলের জোড়া গোলে কম্বোডিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জয় ভারতের

AFC Asian Cup Qualifiers 2022: এ দিন প্রথম এগারোয় রক্ষণে প্রীতম কোটাল (Pritam Kotal) ও শুভাশিস বোসকে না দেখতে পেয়ে নিশ্চয়ই বেশ হতাশ হন যুবভারতীর দর্শকেরা। যদিও ম্য়াচের পর হাসিমুখে বাড়ি ফেরেন সবাই।

কলকাতা: সেই ৩৭-এর সুনীল ছেত্রীই সাফল্য এনে দিলেন ভারতকে। এশিয়ান কাপ (Asian Cup) ২০২৩-এর চূড়ান্ত বাছাই পর্বের প্রথম ম্যাচে ভারত দু’গোলে কম্বোডিয়াকে (Cambodia) হারিয়ে অভিযান শুরু করল। দু’টি গোলই করলেন এ দেশের ফুটবলের সেরা তারকা সুনীল ছেত্রী (Sunil Chetri)। ভারত অধিনায়ক প্রথমে ১৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ও ৬০ মিনিটের মাথায় নিখুঁত হেডে কম্বোডিয়ার জালে বল জড়িয়ে দেন।

এ দিন প্রথম এগারোয় রক্ষণে প্রীতম কোটাল (Pritam Kotal) ও শুভাশিস বোসকে না দেখতে পেয়ে নিশ্চয়ই বেশ হতাশ হন যুবভারতীর দর্শকেরা। সম্ভবত অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে খেলা বলেই আকাশ মিশ্র, আনোয়ার আলি, সুরেশ সিং, রোশন সিং, অনিরুদ্ধ থাপাদের সুযোগ দেন কোচ ইগর স্টিমাচ।

শুরু থেকেই যে প্রতিপক্ষকে চাপে রাখার পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন, তা আগের দিনই জানিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের কোচ স্টিমাচ। বুধবার ঠিক সেটাই দেখা যায়। বাঁ দিকের উইং দিয়ে লিস্টন কোলাসোই মূলত আক্রমণে উঠছিলেন বারবার। তবে শুরুর দিকে ডান দিক দিয়ে মনবীর সিং, অনিরুদ্ধ থাপারা কমই ওঠেন। কম্বোডিয়াও স্বাভাবিক ভাবেই আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল দিয়ে শুরু করে।

এমনই এক আক্রমণে কোলাসো বাঁ দিক দিয়ে উঠে বিপক্ষের বক্সে ঢুকে গোলে শট নিতে যাওয়ার সময়ই অবৈধ ভাবে বাধা পান কম্বোডিয়ার ডিফেন্ডার বরিস ককের কাছে। রেফারির চোখ এড়ায়নি সেই ঘটনা এবং অবধারিতভাবে পেনাল্টির বাঁশি বাজান তিনি। ১৩ তম মিনিটে স্পট কিকে জোরালো শটে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন সুনীল ছেত্রী (১-০)।

এক গোলে এগিয়ে যাওয়ার পরে চাপ আরও বাড়াতে শুরু করে ভারত। শুরুতে মূলত বাঁ দিক দিয়েই আক্রমণ হলেও গোল হওয়ার পরে দুই উইং দিয়েই সমান ভাবে আক্রমণে ওঠা শুরু করে ভারত। আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে দেয় এই গ্রুপের ফেভারিটরা।

বেশিরভাগ সময়েই খেলা হয় কম্বোডিয়ার পেনাল্টি বক্সের আশে পাশে। তবে কম্বোডিয়ার রক্ষণের তরপরতায় তেমন কোনও সুবর্ণ সুযোগ তৈরি করে নিতে পারেননি কোলাসো, ছেত্রীরা। ৩২ মিনিটের মাথায় ব্র্যান্ডন ফার্নান্ডেজের মাটি ঘেঁষা শট সোজা গোলকিপার হাল কিমহুইর হাতে চলে যায়।

ডান দিক দিয়ে ওঠা সুরেশের ক্রসে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারলে ৩৭ মিনিটের মাথায় ম্যাচের দ্বিতীয় গোলটি পেয়ে যেতেন সুনীল ছেত্রী। কিন্তু তিনি তা পারেননি। ৪১ মিনিটের মাথায় বাঁ দিক দিয়ে বল নিয়ে উঠে বক্সে ঢুকে গোলে কোণাকুনি শট নেন আকাশ মিশ্র। কিন্তু প্রতিপক্ষের গোলকিপার তা রুখে দেওয়ায় তা বারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

রক্ষণে জমাট বাঁধা কম্বোডিয়ার ফুটবলারদের নিজেদের এলাকায় টেনে আনার জন্য ভারত নিজেদের বক্সের সামনে মাঝে মাঝে বল দেওয়া-নেওয়া করলেও সেই প্রলোভনে পা দেননি সোইউ ভিসালরা। তবে প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে ভারতের পেনাল্টি বক্সের মাথায় যে ফ্রি কিক পায় কম্বোডিয়া, তা থেকে সমতা আনার  সুবর্ণ সুযোগ পেয়ে যায় তারা। তাদের ফরোয়ার্ড কিও শকফেঙ ওয়ালের ওপর দিয়ে শট নিলেও তা ক্রস বারে লাগার আগে ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর হাতে আটকে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অনিরুদ্ধ থাপা ও মনবীর সিংকে বসিয়ে যথাক্রমে সহাল আব্দুল সামাদ ও উদান্ত সিংকে নামান স্টিমাচ। তবে শুরুতেই একটি বিপজ্জনক আক্রমণে ওঠে কম্বোডিয়া এবং গোলে শটও নেয়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সে যাত্রা বেঁচে যায় ভারত। তবে দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় তারা।

কিন্তু এর পর থেকেই ফের ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। ৫১ মিনিটে ডান দিক থেকে ব্র্যান্ডনের ক্রস সুনীল গোলের সামনে বাঁদিক থেকে হেড করলেও তা বারের ওপর দিয়ে উড়ে যায়। এর ন’মিনিট পরে যে সুযোগটি পান সুনীল, তা কাজে লাগাতে অবশ্য বিন্দুমাত্র ভুল করেননি।

বাঁ দিক থেকে ব্র্যান্ডনের ক্রস উড়ে আসে দূরের পোস্টের সামনে থাকা সুনীলের কাছে এবং হেড করে সোজা জালে বল জড়িয়ে দেন তিনি (২-০)। তাঁকে কেন্ চানসফিক কভার করলেও সুনীলের বুদ্ধির কাছে পরাস্ত হন। ভারত অধিনায়ক কিছুটা পিছিয়ে এসে হেড করেন। আন্তর্জাতিক ফুটবলে ৮২ নম্বর গোলটি করে ফেললেন তিনি। লিওনেল মেসিকে ছুঁতে আরও চার গোল দরকার তাঁর।                                                                     ------ তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: আজ জিতলেই ওয়ান ডে সিরিজ ভারতের, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, লাইভ আপডেট
আজ জিতলেই ওয়ান ডে সিরিজ ভারতের, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, লাইভ আপডেট
Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget