এক্সপ্লোর

ব্যাটে অনুষ্টুপের পর বল হাতে ঈশান: চন্দননগরের দুই যোদ্ধার কাঁধে সওয়ার হয়ে ইডেনে রঞ্জি সেমিফাইনালে বাংলার শাসন

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭২ রানে চার উইকেট হারিয়েছে বাংলা। কর্নাটকের চেয়ে ২৬২ রানে এগিয়ে তারা।

কলকাতা: চন্দননগরের দুই ক্রিকেটারের কীর্তি রঞ্জি সেমিফাইনালের নাটকীয় পট পরিবর্তন ঘটিয়ে দিল। ব্যাট হাতে অনুষ্টুপ মজুমদার দুরন্ত সেঞ্চুরি ৬৬/৭ হয়ে যাওয়া বাংলার লড়াই করার মঞ্চ তৈরি করে দিয়েছিল। প্রথম ইনিংসে উঠেছিল ৩১২ রান। আর সেই শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে বল হাতে ভেল্কি দেখালেন ঈশান পোড়েল। ৩৯ রানে পাঁচ উইকেট নিয়ে বাংলা শিবিরে ১৪ বছর পর রঞ্জি ফাইনালে ওঠার স্বপ্ন আরও গাঢ় করে তুললেন ডানহাতি পেসার। কর্নাটকের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১২২ রানে। ঘটনাচক্রে সেমিফাইনালে এখনও পর্যন্ত বাংলার দুই নায়কই চন্দননগরের। শনিবারের ২৭৫/৯ স্কোর নিয়ে খেলা শুরু করে রবিবার সকালে আরও ৩৭ রান যোগ করে বাংলা। ঈশান পোড়েলকে (৭ রান) ফেরান রনিত মোরে। যবনিকা পড়ে বাংলার ইনিংসের। অনুষ্টুপ ১৪৯ রানে অপরাজিত ছিলেন। কর্নাটকের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট অভিমন্যু মিঠুন ও রনিতের। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কর্নাটক। ইনিংসের প্রথম ওভারেই কর্নাটকের ওপেনার আর সমর্থকে (০ রান) ফেরান ঈশান। চন্দননগরের পেসার নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন প্রতিপক্ষ অধিনায়ক করুণ নায়ারের (৩ রান) উইকেট। আকাশ দীপের বলে ফেরেন কৃষ্ণমূর্তি সিদ্ধার্থ (১৪ রান)। তবে কর্নাটক ইনিংসের কোমর ভেঙে দেন মুকেশ কুমার। তাদের প্রধান দুই ব্যাটসম্যান - জাতীয় দলের তারকা মণীশ পাণ্ডে (১২ রান) ও কে এল রাহুলকে (২৬ রান) পরপর ফিরিয়ে দেন ডানহাতি পেসার। শেষের দিকে কর্নাটকের দুই টেল এন্ডার কে গৌতম (৩১ রান) ও মিঠুন (২৪ রান) ব্যাট হাতে প্রতিরোধ গড়ে না তুললে কর্নাটক একশোর গণ্ডি পেরত কি না প্রশ্ন রয়েছে। শেষ পর্যন্ত ৩৬.২ ওভারে শেষ হয় কর্নাটকের ইনিংস। বাংলা ১৯০ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭২ রানে চার উইকেট হারিয়েছে বাংলা। তবে আশার কথা, ক্রিজে আছেন প্রথম ইনিংসের নায়ক অনুষ্টুপ। সঙ্গে সুদীপ চট্টোপাধ্যায় ৪০ রান করে অপরাজিত। কর্নাটকের চেয়ে ২৬২ রানে এগিয়ে বাংলা। আপাতত চারশো রানের লিড নেওয়ার আশায় বাংলা। তারপর সরাসরি জয়ের জন্য ঝাঁপানোর কথাই ভাবছে টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget