এক্সপ্লোর

টেস্ট দল নির্বাচনের আগে গম্ভীরকে ফেরানোর দাবি ভক্তদের

গ্রেটার নয়ডা: আজ নিউজিল্যান্ড সিরিজের ভারতীয় দল নির্বাচন। তার ঠিক আগে দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন সিনিয়র ক্রিকেটার গৌতম গম্ভীরকে দলে ফেরানোর দাবি তুললেন তাঁর ভক্তরা। গ্যালারিতে ২০ ফুট লম্বা একটি ব্যানার তুলে ধরে মাঠে উপস্থিত দুই নির্বাচক সাবা করিম ও বিক্রম রাঠৌড় এবং জাতীয় দলের প্রধান কোচ অনিল কুম্বলের দৃষ্টি আকর্ষণ করলেন গম্ভীরের ভক্তরা। তাঁদের এই দাবি পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে তাতে দমতে নারাজ তাঁরা।   দলীপ ট্রফির কোনও ম্যাচেই গ্যালারিতে বেশি দর্শক দেখা যাচ্ছে না। ফাইনালেও গ্যালারি প্রায় শূন্য। এর একটা কারণ অনিয়মিত কেন্দ্রে খেলা হলে অপর কারণটা অবশ্যই বিরূপ আবহাওয়া। প্রচণ্ড গরমে চড়া রোদে গ্যালারিতে কয়েক ঘণ্টা বসে থাকার ধকল সামলাতে রাজি নন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এরই মধ্যে রবিবাসরীয় গ্যালারি মুখর হয়ে থাকল গম্ভীরপ্রেমীদের স্লোগান, করতালিতে।   দিল্লি থেকে শুধু গম্ভীরকে দেখার জন্যই অস্মিতা, আরিয়ঙ্কা, সুরভী, প্রিয়ারা গ্রেটার নয়ডায় হাজির হয়েছেন। তাঁরা সমানে কলকাতা নাইটরাইডার্সের অধিনায়ককে উৎসাহ দিয়ে গেলেন। অনেকেই কেকেআর-এর জার্সি পরে ছিলেন। এমনই একজন অস্মিতা। শিবাজি কলেজের এই ছাত্রী বললেন, ‘আমরা গম্ভীর ফ্যান ক্লাব তৈরি করেছি। আমাদের নায়ক ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। তাঁকে আবার ভারতীয় দলে দেখতে চাই আমরা।’   গম্ভীরের বাড়িতে গিয়ে একবার তাঁর সঙ্গে দেখাও করেছিলেন তাঁর এই ভক্তরা। তাঁরা প্রিয় ক্রিকেটারের প্রতি ভালবাসা দেখানোর জন্যই এত দূর থেকে এসেছেন। তাঁদের দাবি, শিখর ধবন ভাল খেলতে পারছেন না। তাই তাঁর বদলে গম্ভীরকে দলে নেওয়া হোক।   ম্যাচ চলাকালীন বাইরের কারও সঙ্গে দেখা করা নিষিদ্ধ হওয়ায় ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি গম্ভীর। তবে মাঠকর্মীদের হাত দিয়ে গ্যালারিতে বসে থাকা ভক্তদের কাছে জলের বোতল পৌঁছে দিয়েছেন তিনি। এভাবেই ভক্তদের ভালবাসার প্রতিদান দিয়েছেন গম্ভীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

World Cup Football: পারদ চড়ছে বিশ্বকাপের, খুব অল্প খরচেই কীভাবে দেখবেন মেসি-রোনাল্ডোদের ম্য়াচ?
পারদ চড়ছে বিশ্বকাপের, খুব অল্প খরচেই কীভাবে দেখবেন মেসি-রোনাল্ডোদের ম্য়াচ?
Vaibhav Sooryavanshi: IIM ইনদওরে গবেষণার বিষয় এবার বৈভব সূর্যবংশী
IIM ইনদওরে গবেষণার বিষয় এবার বৈভব সূর্যবংশী
Suryakumar Yadav: শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি জাতীয় দল থেকেও কি ছাঁটাইয়ের পথে সূর্যকুমার?
শুধু নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি জাতীয় দল থেকেও কি ছাঁটাইয়ের পথে সূর্যকুমার?
Fifa World Cup 2026: ২০ বছর পর এমনটা হচ্ছে, বিশ্বকাপ ফুটবলে মাঠ মাতাবেন ৪ ভারতীয় বংশোদ্ভুত
২০ বছর পর এমনটা হচ্ছে, বিশ্বকাপ ফুটবলে মাঠ মাতাবেন ৪ ভারতীয় বংশোদ্ভুত

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget