এক্সপ্লোর

মদ্রিচদের প্রাক্তন কোচ ইগর এবার ভারতের জাতীয় ফুটবল দলের দায়িত্বে, চুক্তি দু'বছরের

কোচ হিসাবে ইগরের সবচেয়ে বড় সাফল্য ক্রোয়েশিয়াকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে তোলা। ইভান পেরিসিচ, মাতেও কোভাসিচ, আন্তে রেবিচ-সহ একাধিক তারকা ফুটবলারের অভিষেক ঘটেছিল তাঁর প্রশিক্ষণেই

নয়াদিল্লি: ক্রোয়েশিয়ার বিশ্বকাপার ইগর স্তিমাচ ভারতের জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসাবে দায়িত্ব নিলেন। তাঁর সঙ্গে আপাতত দু'বছরের চুক্তি করেছে ফেডারেশন। জানুয়ারি মাসে স্টিফেন কনস্ট্যান্টাইনের বিদায়ের পর থেকে কোচহীন ছিলেন সুনীল ছেত্রীরা। ৫১ বছরের ইগর ১৯৯৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলে ছিলেন। ফ্রান্সে সেবার চিত্তাকর্ষক ফুটবল খেলে তৃতীয় স্থান দখল করে নিয়েছিলেন দাভর সুকেররা। ফুটবল থেকে অবসর নিয়েও ফুটবল ছেড়ে থাকতে পারেননি ইগর। কোচ হিসাবে শুরু করেন তাঁর দ্বিতীয় ইনিংস। ১৮ বছররের অভিজ্ঞতা সংগ্রহ করেছেন কোচ হিসাবে। কোচ হিসাবে ইগরের সবচেয়ে বড় সাফল্য ক্রোয়েশিয়াকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মূলপর্বে তোলা। ইভান পেরিসিচ, মাতেও কোভাসিচ, আন্তে রেবিচ-সহ একাধিক তারকা ফুটবলারের অভিষেক ঘটেছিল তাঁর প্রশিক্ষণেই। ভারতের দায়িত্ব নেওয়ার আগে কাতারের আল-শাহনিয়া ক্লাবের প্রশিক্ষক ছিলেন ইগর। ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল বলেছেন, 'ভারতের জাতীয় দলের জন্য সেরা কোচ ইগর। ওঁকে স্বাগত জানাই। ভারতীয় ফুটবল একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলছে। আমি নিশ্চিত যে ইগরের অভিজ্ঞতা আমাদের আরও উন্নতি ঘটাতে সাহায্য করবে।' ফেডারেশনের সচিব কুশল দাস বলেছেন, 'কোচ হিসাবে ওঁর দক্ষতা আর অভিজ্ঞতা জাতীয় দলের ফুটবলারদের সম্পদ হবে।' স্তিমাচের প্রশংসা করেছেন টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য শ্যাম থাপাও।

সেরা শিরোনাম

IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget