এক্সপ্লোর

AIFF Update: মেয়াদবৃদ্ধি, সেপ্টেম্বর পর্যন্ত সুনীলদের কোচ স্তিমাচই

চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হল সুনীল ছেত্রীদের হেড কোচের।

নয়াদিল্লি: প্রত্যাশা ছিলই। শেষ পর্যন্ত সেই রাস্তাতেই হাঁটল সর্বভারতীয় ফুটবল সংস্থা। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মেয়াদ বাড়ানো হল সুনীল ছেত্রীদের হেড কোচের। শুক্রবার সর্বভারতীয় ফুটবল সংস্থার টেকনিক্যাল কমিটির বৈঠকে সিদ্ধান্ত হল যে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতীয় ফুটবলের কোচিং দায়িত্বে থাকবেন ক্রোয়েশিয়ার কোচ ইগর স্তিমাচই।

বিশেষ কয়েকটি কারণে স্তিমাচকেই দায়িত্বে রেখে দেওয়া হয়েছে বলে এআইএফএফ সূত্রে খবর। ২০২৩ সালের এশিয়ান কাপের টিকিট পেতে সেপ্টেম্বরে প্লে-অফ খেলতে হতে পারে সুনীল ছেত্রীদের। তার মাঝে দলে যাতে কোনও অসুবিধা না হয় সেই কারণেই ভারতের বর্তমান কোচ ইগর স্তিমাচকে ধরে রাখতে চাইছিল ফেডারেশন। এছাড়াও এই মুহূর্তে ভারতীয় দল কাতারে অনুশীলনে ব্যস্ত রয়েছে। এমন অবস্থায় কোচ বদলের সিদ্ধান্ত দলের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারত বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের কেউ কেউ। এছাড়াও স্তিমাচের হাত ধরে দল সেভাবে সাফল্য না পেলেও, তাঁর সময়কালে এক ঝাঁক তরুণ ফুটবলার ভারতের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। বর্তমানে অতিমারী করোনার কোপে বিশ্বের প্রায় সমস্ত খেলাধুলো ক্ষতিগ্রস্ত। এমন পরিস্থিতিতে নতুন কোনও কোচের ভাবনা না করে স্তিমাচের ওপরই ভরসা রাখল ফেডারেশন।

শুক্রবার সর্বভারতীয় ফুটবল সংস্থার টেকনিক্যাল কমিটির ডেপুটি চেয়ারম্যান হেনরি মেনজেস একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেন। যেখানে এআইএফএফ-এর সচিব কুশল দাস ও ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি অভিষেক যাদব ছিলেন। টেকনিক্যাল কমিটির বর্তমান চেয়ারম্যান শ্যাম থাপা অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। তবে তার সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

টেকনিক্যাল কমিটির তরফে বলা হয়েছে, ‘কমিটি সর্বসম্মতিক্রমে জাতীয় দলের প্রধান কোচ ইগর স্তিমাচের চুক্তি ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিটি আবার সেপ্টেম্বরে বৈঠক করবে।’ স্তিমাচের মেয়াদবৃদ্ধি ছাড়াও এই বৈঠকে ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত ফিফার অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের নীল নকশা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget