এক্সপ্লোর

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা অজন্তা মেন্ডিসের

ওয়ান ডে-তে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির রয়েছে মেন্ডিসের। বিশ্বের একমাত্র বোলার হিসাবে টি-টোয়েন্টিতে দুবার ৬ উইকেট করে নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে

কলম্বো: সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অজন্তা মেন্ডিস। শ্রীলঙ্কার যে স্পিনারকে একসময় বিস্ময়-স্পিনার হিসাবে স্বীকৃতি দিয়েছিল ক্রিকেটবিশ্ব। ৩৪ বছর বয়সী অজন্তা ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে প্রবেশ করেছিলেন। ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে ২৮৮টি উইকেট নিয়েছিলেন তিনি। যদিও ২০১৫ সালের পর থেকে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি অজন্তা। ক্যারম বলের জন্য বিখ্যাত অজন্তা ১৯টি টেস্ট খেলে ৭০ উইকেট নিয়েছেন। ৮৭টি ওয়ান ডে-তে নিয়েছেন ১৫২ উইকেট। পাশাপাশি ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬৬ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ শুভেচ্ছা জানিয়েছেন মেন্ডিসকে। তিনি টুইট করেছেন, 'সংক্ষিপ্ত তবে দারুণ কেরিয়ারের জন্য অভিনন্দন মেন্ডা। দুর্ভাগ্যবশত চোটের জন্য ওর কেরিয়ার সংক্ষিপ্ত হল তবে ভাগ্য তোমার সামনে আরও রাস্তা খুলে দেবে। ভাল থেকো।' ওয়ান ডে-তে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির রয়েছে মেন্ডিসের। বিশ্বের একমাত্র বোলার হিসাবে টি-টোয়েন্টিতে দুবার ৬ উইকেট করে নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে। ২০০৮ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ১৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ভারতকে সেই ম্যাচে ১০০ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সে বছরই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিন ম্যাচে ২৬ উইকেট নিয়েছিলেন। মেন্ডিসের ধাঁধার উত্তর খুঁজে পাননি ভারতীয় ব্যাটসম্যানেরা।

সেরা শিরোনাম

Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget