এক্সপ্লোর

'এখন কোথায় সেই সচিন বনাম শোয়েব লড়াই? ক্রিকেটকে শেষ করেছে আইসিসি', সমালোচনা শোয়েবের

"আখতার জানান, তিনি এখন খেললে, তাঁর গতিতে পুল খেলতে সমস্যা হত বিরাটের।"

নয়াদিল্লি: গত ১০ বছরে ক্রিকেটকে সাফল্যের সঙ্গে শেষ করে দিয়েছে আইসিসি। খেলাটার যাবতীয় লড়াইয়ের আকর্ষণ শেষ করে দিয়েছে। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে একটি সাক্ষাৎকারে সাদা বলের ক্রিকেটের কিছু নিয়ম নিয়ে উষ্মা প্রকাশ করেন আখতার। তাঁর মতে, খেলাটা এখন ব্যাটসম্যানদের পক্ষে গিয়েছে। মঞ্জরেকর তাঁকে প্রশ্ন করেন জানতে চান, কেন আজকাল ছোট ফর্ম্যাটে বিশেষ করে টি-২০ ম্য়াচে ফাস্ট বোলাররা ধীরে বল করছে এবং স্পিনাররা জোরে? উত্তরে, শোয়েব বলেন, সত্যি বলতে কি, ওরা (আইসিসি) ক্রিকেটকে শেষ করে দিচ্ছে। আমি প্রকাশ্যে বলছি যে, গত ১০ বছরে আইসিসি সফলভাবে ক্রিকেটকে শেষ করেছে। আমি ওদেরকে এজন্য সাধুবাদ দেব। খুব ভাল করেছ। যা চাইছিলে, তাই করেছ। তাঁর মতে, এখন একদিনের ম্যাচে এক জোড়া নতুন বলে খেলা হয়। ফলে ওভারে বাউন্সারের সংখ্যা বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে গণ্ডির বাইরে সর্বোচ্চ চারজন ফিল্ডার রাখা হোক। আইসিসি-কে প্রশ্ন করুন, গত ১০ বছরে খেলার মান বেড়েছে না কমেছে। এখন কোথায় সেই সচিন বনাম শোয়েব লড়াই? সচিন সম্পর্কে আখতার জানান, একমাত্র সচিনের বিরুদ্ধেই তিনি কোনওদিন আগ্রাসী মনোভাব দেখাননি। কারণ, বিশ্বের সেরা ব্যাটসম্যানের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে। আখতার বলেন, তবে, হ্যাঁ। বল হাতে আমি ওঁর থেকে এগিয়ে ভাবতে চাইতাম। যেমন, ২০০৬ সালের পাকিস্তান সফর। আমি জানতাম ওঁর টেনিস এলবো সমস্যা রয়েছে। তাই সেই সময় আমাকে হুক-পুল করা ওঁর পক্ষে সম্ভব নয়। তাই আমি বাউন্সারের পর বাউন্সার দিয়েছি সচিনকে শান্ত রাখতে। বর্তমান অধিনায়ক রিবাট কোহলি প্রসঙ্গে আখতার জানান, তিনি এখন খেললে, তাঁর গতিতে পুল খেলতে সমস্যা হত বিরাটের। আমি ক্রিজের বাইরে গিয়ে শরীর তাক করতাম। ওকে বাধ্য করতাম ড্রাইভ খেলতে। যদিও, একইসঙ্গে তিনি মনে করেন, তিনি খেললেও বিরাট এখন এতটাই রান করতেন, যেমনটা করেছেন।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget