এক্সপ্লোর

অবসর ভাঙার সিদ্ধান্ত, ‘সব ধরনের ক্রিকেট খেলব’, হায়দরাবাদ বোর্ডকে চিঠি অম্বাতি রায়ডুর

৫৮ দিনের মাথায় নিজের অবসর ভেঙে আবার ফিরে আসার সিদ্ধান্ত জানালেন এই ডানহাতি ব্যাটসম্যান।

হায়দরাবাদ: এপ্রিলে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান অম্বাতি রায়ডু। এরপর বিশ্বকাপ দলেও সুযোগ না পেয়ে ৩ জুলাই অবসর ঘোষণা করেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন দক্ষিণী এই ক্রিকেটার। ৫৮ দিনের মাথায় নিজের অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আবার ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

এএনআই প্রকাশিত খবর অনুযায়ী, অম্বাতি রায়ডু হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি চিঠিতে জানিয়েছেন, তিনি অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান। খেলতে চান টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি। চিঠিতে রায়ডু জানিয়েছেন, “কঠিন সময়ে আমার পাশে থাকার কারণে আমি সিএসকে, ভিভিএস লক্ষ্মণ এবং নোয়েল দ্রাবিড়ের কাছে কৃতজ্ঞ। আমার মধ্যে এখনও অনেকটা ক্রিকেট অবশিষ্ট আছে, তাঁরাই আমাকে বুঝিয়েছেন। আমি আবেগের বশে তাড়াহুড়ো করে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম।”

রায়ডুর এই চিঠির কথা স্বীকার করেছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক রত্নাকর শেট্টি। পিটিআই-কে তিনি জানিয়েছেন, “অম্বাতি রায়ডু তাঁর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করার ইচ্ছা প্রকাশ করেছেন। চিঠিতে রায়ডু জানিয়েছেন, হায়দরাবদের হয়ে তিন ধরনের ক্রিকেটই তাঁকে পাওয়া যাবে।” ৩৩ বছরের এই ক্রিকেটারের অবসর ভেঙে ফিরে আসার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অধ্যাপক শেট্টি।

প্রাক্তন ক্রিকেটার নোয়েল দ্রাবিড়ও একই রকমভাবে রায়ডুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, “এটা দারুণ খবর। তাঁর মতো একজন অভিজ্ঞ এবং ক্লাস ক্রিকেটারকে পেয়ে হায়দরাবাদ দল আরও সমৃদ্ধ হবে। আশা করছি, রায়ডু দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে।”

প্রথমে অবসরের সিদ্ধান্ত, আবার সেই সিদ্ধান্ত ভেঙেই ক্রিকেটে ফেরা। অতীতে এমন দৃষ্টান্ত রেখেছেন অনেক কিংবদন্তীই। যেমন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান।  ১৯৮৭ সালে অবসর নেওয়ার পর বিরানব্বইয়ের বিশ্বকাপে ফিরে আসা এবং প্রথমবার দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার কৃতিত্ব রয়েছে তাঁর। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর অনুরোধে অবসর ভেঙে ১৯৯৬ বিশ্বকাপে ফিরে এসেছিলেন জাভেদ মিয়াঁদাদ। সেই একই পথের পথিক হয়েছেন শাহিদ আফ্রিদিও। একই রকমভাবে অবসর নেওয়া ও ভাঙার দৃষ্টান্ত রয়েছে ব্রিটিশ ক্রিকেটেও। ২০১১ সালে সাদা বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন  কেভিন পিটারসেন। ফিরে আসেন মাস কয়েকের মধ্যেই। এমন দৃষ্টান্ত রয়েছে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্কেরও। অতীতে কার্ল হুপারের মতো ক্যারিবিয়ান কিংবদন্তীরাও অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছেন। ফুটবল ইতিহাসে অবসর ভেঙে ফেরার সবথেকে উজ্জ্বলতম উদাহরণ রেখেছেন লিও মেসি। এবার ভারতীয় ক্রিকেটেও প্রথমবার ঘটতে চলেছে এমন ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget